মঙ্গলবার, ২১ এপ্রিল ২০২৬, ০২:০১ পূর্বাহ্ন

সর্বশেষ সংবাদ :
কলাপাড়ায় কেন্দ্র সচিব এবং কক্ষ প্রত্যবেক্ষকদের প্রশিক্ষণ কর্মশালা বরিশাল মহানগর শ্রমিকদলের প্রস্তুতি সভা অনুষ্ঠিত চেম্বার অব কমার্সের পক্ষ থেকে স্মারকলিপি পেশ স্কুলছাত্রীকে উত্যক্তের প্রতিবাদ করায় কিশোরের ওপর দফায় দফায় হামলা, থানায় অভিযোগ কুয়াকাটা সমুদ্র সৈকত আবারো মৃত ডলফিন পটুয়াখালীতে ইফতেদায়ী মাদ্রাসা শিক্ষকদের মানববন্ধন ও  স্মারকলিপি প্রদান জনগণ চাইলে নির্বাচনে অংশ নেব — সাংবাদিক হাফিজুল ইসলাম শান্ত উজিরপুরে পূবালী ব্যাংকের ক্যাশলেস ক্যাম্পিং-এর শুভ উদ্বোধন বরিশালে বাংলা নববর্ষ ১৪৩৩ উপলক্ষে কুইজ, রচনা ও চিত্রাঙ্কন প্রতিযোগিতা কুয়াকাটা সৈকতে ভেসে এলো ৮ ফুট লম্বা মৃত ইরাবতী ডলফিন বরিশাল কালেক্টরেট স্কুলের এসএসসি ২০২৬ পরীক্ষার্থীদের বিদায় সংবর্ধনা কলাপাড়ায় স্যাডো ক্রিকেট টুর্নামেন্টের উদ্বোধন অগ্নিকান্ডে ক্ষতিগ্রস্থদের পাশে দাঁড়ালেন সদর আসনের এম পি সরোয়ার বরিশালে বাল্যবিবাহ প্রতিরোধ ও নারী শিক্ষার গুরুত্ব সম্পর্কে উঠান বৈঠক বরিশালে অবসরপ্রাপ্ত শিক্ষকদের অবসর ভাতা ও কল্যাণ ভাতার দাবিতে মানববন্ধন
পটুয়াখালীতে জমি দখলকে কেন্দ্র করে মাকসুদকে হত্যার চেষ্টা, থানায় মামলা দায়ের

পটুয়াখালীতে জমি দখলকে কেন্দ্র করে মাকসুদকে হত্যার চেষ্টা, থানায় মামলা দায়ের

Sharing is caring!

মু,হেলাল আহম্মেদ(রিপন) পটুয়াখালী জেলা প্রতিনিধিঃ

পটুয়াখালীতে জোরপূর্বক জমি দখল ও প্রাণনাশের হুমকির অভিযোগ উঠেছে লোহালিয়া ইউনিয়ন কুড়িপাইকা ৯ নং ওয়ার্ড এর বাসিন্দা  মোঃ লোকমান হোসেন মাঝি(৩২)পিতা মোঃহায়দার আলী মাঝি,(৬৫)পিতা মৃত আব্দুর রহমান মাঝি,মোসাম্মৎ রুমা বেগম (৩৫),মোসাম্মৎ সুমাইয়া আক্তার(২৭) সহ ৪ জনকে আসামি করে গাজী মোঃমাসুদুর রহমান এর স্ত্রী মোসাঃ শিউলি বেগম(৪৫) বাদী হয়ে থানায় মামলা দায়ের করেন৷

অভিযোগ সূত্রে জানা গেছে, দীর্ঘদিন ধরে ওই গ্রামে দুই পরিবারের সাথে  জমিজমা সংক্রান্ত বিরোধ চলে আসছিল।

গাজী মোঃ মাসুদুর রহমান এর স্ত্রী বাদী শিউলি বেগম ঘটনার বরাত দিয়ে জানায়১৯(জানুয়ারি)২৫ ইং রোজ রবিবার অনুমান সন্ধ্যা ০৭,৩০ মিনিটে আমার স্বামী মাসুদুর রহমান নিজ বসতবাড়ির পশ্চিম পাশে বাজার সংলগ্ন  গ্রামীণ ব্যাংকের সামনে   অতিথি নিয়ে এগিয়ে আসলে (সাবেক) মেম্বার হায়দার আলী কথার কাটা কাটিতে এক পর্যায়ে ৬ থেকে ১০ জন লাঠিসোঁটা নিয়ে অতর্কিত ভাবে আমাদের ওপর এই হামলা চালায় ও এলোপাতাড়ি  পেটাতে শুরু করে।

দৌড়ে বাড়িতে ঢুকে আত্মরক্ষার চেষ্টা করলে হামলাকারীরা সেখান থেকে টেনেহিঁচড়ে রাস্তার পাশে ফেলে দেশীয় অস্ত্র দিয়ে বাম হাতে ও কপালের মাজে কাপাতে থাকে।

তবে মনে হচ্ছে এটা পরিকল্পিতভাবে দেশীও অস্ত্র,লাঠি সোটা নিয়ে প্রস্তুত ছিল বলে ধারণা করা হয় ৷পড়ে ডাক চিৎকারে এলাকাবাসী ছুটে এসে উদ্ধার করে তাৎক্ষণিক পটুয়াখালী সদর হাসপাতালে এনে ভর্তি করে ৷

এব্যপারে স্থানীয় জনৈক ব্যক্তি নাম প্রকাশে অনিচ্ছুক তিনি জানান, ঐ দিন দিনের বেলা আমি স্পটে ছিলাম হায়দার আলী মাঝি,লোকমান মাঝি এদের সাথে আরো ৫/৬ জন অপরিচিত লোক নিয়ে মাকসুদকে মারধর করেছে তিনি সাবেক মেম্বার এবং আওয়ামী লীগের নেতা ছিলেন তার দাপটে এলাকাবাসী জিম্মি।

এ বিষয় পটুয়াখালী সদর থানার অফিসার,ইনচার্জ ওসি ইমতিয়াজ আহমেদ দৈনিক আনন্দ বাজারকে বলেন,মামলা নেওয়া হয়েছে পুলিশ তদন্ত সাপেক্ষে আইনগত ব্যবস্থা নেয়া হচ্ছে বলে জানান তিনি।

নিউজটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন




© All rights reserved © crimeseen24.com-2024
Design By MrHostBD