শুক্রবার, ২৭ মার্চ ২০২৬, ০৩:৪১ পূর্বাহ্ন

সর্বশেষ সংবাদ :
কলাপাড়ায় বিশেষ চাহিদা সম্পন্নদের হুইল চেয়ার বিতরন স্বাধীনতা দিবসে বরিশাল শিক্ষা বোর্ডের আলোচনা সভা অনুষ্ঠিত ঈদের চতুর্থ দিনে কুয়াকাটায় পর্যটকদের ঢল সৈকতে মোটরসাইকেলের অবাধ বিচরন, ঝুঁকিতে শিশু ও পর্যটক সম্পাদক পদে সবার পছন্দ এ্যাড আবুল কালাম আজাদ ইমন কলাপাড়ায় আগাম ঈদ উদযাপন করছে  ৮ গ্রামের ১০ হাজার মানুষ কলাপাড়ায় অদম্য-৯৭ ব্যাচের ইফতার অনুষ্ঠিত কুয়াকাটায় মানববন্ধনের জেরে শ্রমিক দল নেতাকে হত্যাচেষ্টা, পটুয়াখালীর কালাইয়াতে বিপুল পরিমাণ মাদক ও বার্মার সুল্কফাকি দেওয়া চোরাই সুপারি জব্দ ঢাকা দোহা থানার চাঞ্চল্যকর হত্যা মামলার পলাতক আসামী রিয়াজুল র‌্যাবের হাতে গ্রেপ্তার মেহেন্দিগঞ্জে ঈদ উপলক্ষে প্রধানমন্ত্রীর পক্ষ থেকে অর্থ বিতরন বিতরণ পটুয়াখালীর গলাচিপায় চাঁদার দাবিতে খেয়াঘাটে হামলা-ভাঙচুর, অর্থ লুটপাট আসন্ন পবিত্র ঈদঁউল ফিতর উপলক্ষে নিত্য প্রয়োনিয় পন্যর দাম স্থিতিশীল ও পরিবহন খাত নিয়ন্ত্রণ রাখতে র‌্যাব ৮ এর অভিযান বরিশাল সিটি কর্পোরেশনের ৫ম প্রশাসক বিলকিস জাহান শিরিনকে ছাত্রদলের ফুলেল শুভেচ্ছা ঈদ-উল-ফিতর উপলক্ষে খাদ্য সামগ্রী বিতরণ করেছে বরিশাল বেসরকারি সার্ভেয়ার এসোসিয়েশন
বিদ্যুৎকেন্দ্রের স্ক্র্যাপ চুরির মামলায় শ্রমিকদল সভাপতি জেল হাজতে

বিদ্যুৎকেন্দ্রের স্ক্র্যাপ চুরির মামলায় শ্রমিকদল সভাপতি জেল হাজতে

Sharing is caring!

কলাপাড়া(পটুয়াখালী)প্রতিনিধি :

পটুয়াখালীর কলাপাড়া উপজেলার ধানখালী ইউনিয়নে নির্মিত পটুয়াখালী ১৩২০ মেগাওয়াট তাপ বিদ্যুৎকেন্দ্রর স্ক্র্যাপ মালামাল চুরি ও পাচারের ঘটনায় দায়ের করা মামলায় ধানখালী ইউনিয়ন শ্রমিক দলের সভাপতি শামীম তালুকদার (৩৭) সহ তার দু’সহযোগী রিয়াজ (৩৫) ও জুয়েল (৩৪) কে জেল হাজতে প্রেরন করেছে আদালত।

মঙ্গলবার দুপুরে কলাপাড়া সিনিয়র জুডিসিয়াল ম্যাজিষ্ট্রেট আশীষ রায়ের আদালত তাদের জামিন আবেদন নামঞ্জুর করে জেল হাজতে প্রেরনের আদেশ দেন।
এর আগে র‍্যাব-৮ পটুয়াখালী’র সদস্যরা সোমবার বিকালে শ্রমিক দল সভাপতি শামীম সহ তার দুই সহযোগীকে গ্রেফতার করে কলাপাড়া থানায় হস্তান্তর করে। কলাপাড়া থানার ওসি মো. জুয়েল ইসলাম এ তথ্য নিশ্চিত করেছেন।

তিনি বলেন, মঙ্গলবার সকালে শামীমকে কলাপাড়া আদালতে প্রেরণ করা হয়। বিজ্ঞ আদালত শুনানী শেষে জামিন নামঞ্জুর করে তাদের পটুয়াখালী জেলে হাজতে প্রেরন করেন।
উল্লেখ্য, গত ১২ জানুয়ারি বিদ্যুৎকেন্দ্রের স্ক্র্যাপ মালামাল চুরির ঘটনায় ৩৪ জনের নাম উল্লেখ করে বিদ্যুৎ কেন্দ্রের ডেপুটি ম্যানেজার (অ্যাডমিন) আমিনুল ইসলাম কলাপাড়া থানায় একটি মামলা করেন। এ মামলার প্রধান আসামি ধানখালী ইউনিয়ন বিএনপির সহ-সভাপতি সোহেল মোল্লা।

মামলায় বলা হয়েছে এ চক্রটি পাওয়ার প্লাটের অভ্যন্তরে ঢুকে তামার তার, স্টিলের পাতসহ লোহার বিভিন্ন সামগ্রী চুরি করে পাচার করে আসছিল। দুই টন মালামালসহ একটি ট্রাকও আটক করা হয়।

মোয়াজ্জেম হোসেন কলাপাড়া

নিউজটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন




© All rights reserved © crimeseen24.com-2024
Design By MrHostBD