রবিবার, ২৬ এপ্রিল ২০২৬, ০৬:৪৯ পূর্বাহ্ন

সর্বশেষ সংবাদ :
বাউফলে ১৫০টাকার দ্ব‌ন্দে অনার্স পরিক্ষার কেন্দ্র বা‌তিল বরিশাল জেলা মটরযান মেকানিক শ্রমিক ইউনিয়নের প্রস্তুতি সভা অনুষ্ঠিত পটুয়াখালীর খলিসাখালীতে শিক্ষক বিরুদ্ধে যৌন হয়রানির অভিযোগ, অপসারণ দাবিতে মানববন্ধন এসএসসি পরীক্ষার্থীদের বিশুদ্ধ পানি ও খাবার স্যালাইন বিতরণ করলেন ছাত্রদল সিসি ক্যামেরায় নকলমুক্ত সুষ্ঠু পরিবেশে কলাপাড়ায় এসএসসি ও সমমানের পরীক্ষা শুরু বরিশাল টেলিভিশন চিত্র সাংবাদিকদের নতুন কমিটি ঘোষণা কলাপাড়ায় কেন্দ্র সচিব এবং কক্ষ প্রত্যবেক্ষকদের প্রশিক্ষণ কর্মশালা বরিশাল মহানগর শ্রমিকদলের প্রস্তুতি সভা অনুষ্ঠিত চেম্বার অব কমার্সের পক্ষ থেকে স্মারকলিপি পেশ স্কুলছাত্রীকে উত্যক্তের প্রতিবাদ করায় কিশোরের ওপর দফায় দফায় হামলা, থানায় অভিযোগ কুয়াকাটা সমুদ্র সৈকত আবারো মৃত ডলফিন পটুয়াখালীতে ইফতেদায়ী মাদ্রাসা শিক্ষকদের মানববন্ধন ও  স্মারকলিপি প্রদান জনগণ চাইলে নির্বাচনে অংশ নেব — সাংবাদিক হাফিজুল ইসলাম শান্ত উজিরপুরে পূবালী ব্যাংকের ক্যাশলেস ক্যাম্পিং-এর শুভ উদ্বোধন বরিশালে বাংলা নববর্ষ ১৪৩৩ উপলক্ষে কুইজ, রচনা ও চিত্রাঙ্কন প্রতিযোগিতা
মেহেন্দিগঞ্জে সুবিধা বঞ্চিত ও প্রতিবন্ধীদের মাঝে শীত বস্ত বিতরণ

মেহেন্দিগঞ্জে সুবিধা বঞ্চিত ও প্রতিবন্ধীদের মাঝে শীত বস্ত বিতরণ

Sharing is caring!

মোঃ তাজেম আলী মেহেন্দিগঞ্জ প্রতিনিধিঃ

মেহেন্দিগঞ্জে শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান (বীর উওম) এর ৮৯ তম জন্মবার্ষিকী উপলক্ষে বাংলাদেশ জাতীয়তাবাদী ছাএদল কেন্দ্রীয় কমিটির সাবেক সভাপতি  ও জাতীয়তাবাদী  স্বেচ্ছাসেবক দলের  কেন্দ্রীয় কমিটির সাধারণ সম্পাদক রাজিব আহসান এর পক্ষ থেকে  মেহেন্দিগঞ্জ উপজেলা মুক্তিযোদ্ধা স্মৃতিস্তম্ভর মাঠে  ২০/০১/২৫ ইং সোমবার সকাল ১১ ঘটিকায় সুবিধাবঞ্চিত  ও প্রতিবন্ধী ব্যক্তিদের  মাঝে শীতবস্ত্র বিতরণ ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়।

সভায়  সভাপতিত্ত্ব করেন মেহেন্দিগঞ্জ পৌর বিএনপি আহবায়ক সৈয়দ রিয়াজ শাহীন লিটন।সভায় প্রধান অতিথি ছিলেন মেহেন্দিগঞ্জ উপজেলার  জাতীয়তাবাদী দল  বিএনপির আহবায়ক গিয়াস উদ্দিন দিপেন, বিশেষ অতিথি  উপজেলা বিএনপি সদস্য সচিব  সিহাব  আহমেদ সেলিম, সিনিয়র যুগ্ম আহবায়ক আসাদুজ্জামান মুক্তা,বরিশাল উত্তর জেলার যুবদলের আহবায়ক  সালাউদ্দিন পিপলু, মেহেন্দিগঞ্জ পৌর বিএনপি সদস্য সচিব রিয়াজউদ্দিন চৌধুরী দিনু মিয়া,  বরিশাল জেলা উওর জাতীয়তাবাদী মহিলা দল সভাপতি  চৌধুরী শরীফা নাসরিন , মেহেন্দিগঞ্জ উপজেলা যুবদল আহ্বায়ক সৈয়দ নাঈম রহমান তুহিন , উপজেলা স্বেচ্ছাসেবকদল  আহবায়ক ফকরুলউদ্দিন সোহেল, সদস্য সচিব মাসুদ রানা, পৌর যুবদল আহ্বায়ক  আমিনুল ইসলাম মামুন মিয়াজি, পৌর স্বেচ্ছাসেবকদল আমিনুল ইসলাম শিপন।

সভায় সঞ্চালনায় করেন বিএনপি নেতা  মাহামুদ হাসান খান এর মেহেন্দিগঞ্জ উপজেলা ও পৌর বিএনপি  অঙ্গ সংগঠনের নেতাকর্মীরা, সাংবাদিক বৃন্দ ও সুবিধাবঞ্চিত ও প্রতিবন্ধী ব্যক্তিরা উপস্থিত ছিলেন।

প্রধান অতিথি বক্তব্যে বলেন বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি প্রতিষ্ঠাতা  চেয়ারম্যান স্বাধীনতার ঘোষক শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের (বীর উওম) ৮৯ তম জন্মবার্ষিকী উপলক্ষে সুবিধা বঞ্চিত ও প্রতিবন্ধী ব্যক্তিদের মাঝে শীত বস্ত বিতরণ প্রাকালে  বহুদলীয় গণতন্ত্রের প্রবক্তা, তার স্বপ্ন ছিলো বাংলাদেশ কে উন্নত সমৃদ্ধ পথে এগিয়ে নেওয়া সেই মহানেতার প্রতি গভীর শ্রদ্ধা নিবেদন করছি। বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি চেয়ারপারসন সাবেক সফল প্রধানমন্ত্রী বেগম জিয়া আশুরোগ্য  মুক্তি কামনা করি ও ভবিষ্যৎ বাংলাদেশ কর্নধার বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি সিনিয়র ভাইচ চেয়ারম্যান জনাব তারেক রহমানের দিকনির্দেশনা আমরা সকলে ঐক্যবদ্ধভাবে কাজ করে যাবো।

নিউজটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন




© All rights reserved © crimeseen24.com-2024
Design By MrHostBD