মঙ্গলবার, ২১ এপ্রিল ২০২৬, ১১:০১ অপরাহ্ন

সর্বশেষ সংবাদ :
কলাপাড়ায় কেন্দ্র সচিব এবং কক্ষ প্রত্যবেক্ষকদের প্রশিক্ষণ কর্মশালা বরিশাল মহানগর শ্রমিকদলের প্রস্তুতি সভা অনুষ্ঠিত চেম্বার অব কমার্সের পক্ষ থেকে স্মারকলিপি পেশ স্কুলছাত্রীকে উত্যক্তের প্রতিবাদ করায় কিশোরের ওপর দফায় দফায় হামলা, থানায় অভিযোগ কুয়াকাটা সমুদ্র সৈকত আবারো মৃত ডলফিন পটুয়াখালীতে ইফতেদায়ী মাদ্রাসা শিক্ষকদের মানববন্ধন ও  স্মারকলিপি প্রদান জনগণ চাইলে নির্বাচনে অংশ নেব — সাংবাদিক হাফিজুল ইসলাম শান্ত উজিরপুরে পূবালী ব্যাংকের ক্যাশলেস ক্যাম্পিং-এর শুভ উদ্বোধন বরিশালে বাংলা নববর্ষ ১৪৩৩ উপলক্ষে কুইজ, রচনা ও চিত্রাঙ্কন প্রতিযোগিতা কুয়াকাটা সৈকতে ভেসে এলো ৮ ফুট লম্বা মৃত ইরাবতী ডলফিন বরিশাল কালেক্টরেট স্কুলের এসএসসি ২০২৬ পরীক্ষার্থীদের বিদায় সংবর্ধনা কলাপাড়ায় স্যাডো ক্রিকেট টুর্নামেন্টের উদ্বোধন অগ্নিকান্ডে ক্ষতিগ্রস্থদের পাশে দাঁড়ালেন সদর আসনের এম পি সরোয়ার বরিশালে বাল্যবিবাহ প্রতিরোধ ও নারী শিক্ষার গুরুত্ব সম্পর্কে উঠান বৈঠক বরিশালে অবসরপ্রাপ্ত শিক্ষকদের অবসর ভাতা ও কল্যাণ ভাতার দাবিতে মানববন্ধন
কলাপাড়ায় শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান স্মৃতি ফুটবল টূর্ণামেন্ট’র উদ্ভোধন

কলাপাড়ায় শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান স্মৃতি ফুটবল টূর্ণামেন্ট’র উদ্ভোধন

Sharing is caring!

মোয়াজ্জেম হোসেন, কলাপাড়া (পটুয়াখালী)প্রতিনিধিঃ

পটুয়াখালীর কলাপাড়ায় অনুষ্ঠিত হয়েছে শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান স্মৃতি ফুটবল টুর্নামেন্ট।

বুধবার বিকাল  সাড়ে ৩ টায় উপজেলার সরকারি মোজাহার উদ্দিন বিশ্বাস ডিগ্রি কলেজ মাঠের এ খেলায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে খেলার উদ্ভোধন করেন উপজেলা বিএনপির সভাপতি হাজী হুমায়ূন শিকদার। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা বিএনপির সাধারন সম্পাদক এ্যাড. হাফিজুর রহমান চুন্নু, টুর্নামেন্ট কমিটির সদস্য সচিব মুসা তাওহীদ নান্নু মুন্সি, উপজেলা বিএনপি’র যুগ্ম সাধারণ সম্পাদক বিশ্বাস শফিকুর রহমান টুলু,সাংগঠনিক সম্পাদক সেলিম সিকদার, উপজেলা যুবদলের আহবায়ক হারুন-অর-রশিদ, কলাপাড়া মাধ্যমিক শিক্ষক সমিতির সাধারণ সম্পাদক খন্দকার মাইনুল ইসলাম,টূর্ণামেন্ট কমিটির সদস্য জামাল আকন ও হেলাল উদ্দিনসহ ক্রীড়াপ্রেমী হাজারো দর্শকবৃন্দ। আয়োজক কমিটির সূত্রে জানা গেছে, টুর্নামেন্টে মোট ১২টি দল অংশগ্রহন করছে। উদ্বোধনী খেলায় অংশগ্রহণ করে কলাপাড়া সেচ্ছেসবক দল একাদশ বনাম নীলগঞ্জ ইউনিয়ন একাদশ।

১-১ গোলে খেলার ফলাফল মিমাংসিত হয়। টুর্নামেন্ট কমিটির সদস্য সচিব মুসা তাওহীদ নান্নু মুন্সি বলেন, ফুটবলের উন্নয়নে শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান’র অবদান অনস্বীকার্য। যুবসমাজকে মাদক থেকে দূরে রেখে খেলাধুলার সাথে সম্পৃক্ত রাখতে হবে।

তিনি আরও বলেন, দেশের জনপ্রিয় এ খেলায় দক্ষ খেলোয়াড় তৈরী করতে এবং যুবসমাজকে উজ্জীবিত করতে আমাদের এ আয়োজন।

মোয়াজ্জেম হোসেন কলাপাড়া

নিউজটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন




© All rights reserved © crimeseen24.com-2024
Design By MrHostBD