শনিবার, ০৭ ফেব্রুয়ারী ২০২৬, ০৩:২১ অপরাহ্ন

সর্বশেষ সংবাদ :
ক্ষমতায় গেলে দুর্নীতির ঘাড় ধরে টান দেবে জামায়াত: ডা. শফিকুর রহমান ‘গণতন্ত্র, উন্নয়ন ও ন্যায়বিচার প্রতিষ্ঠায় ধানের শীষে ভোট দিন’–এবিএম মোশাররফ হোসেন “সমগ্র বাংলাদেশই আমার ঠিকানা” বাউফলে, ডা.শফিকুর রহমান (পটুয়খালী-২) ডঃ শফিকুল ইসলাম মাসুদের নির্বাচনী ইশতেহার ঘোষণা বাউফলে শহিদুল আলম তালুকদারকে কারন দর্শানো নোটিশ বাউফ‌লে আওয়ামী লীগ নেতার বিএনপিতে যোগদান  বরিশালে তারেক রহমানের আগমন উপলক্ষে শিক্ষক-কর্মচারী ঐক্য জোটের শুভেচ্ছা র‌্যালি অনুষ্ঠিত কুয়াকাটায় ফ্রি হোটেল ম্যানেজমেন্ট ও ই-টিকেটিং কোর্সের শুভ উদ্বোধন কলাপাড়া পৌর ওয়ার্ড বিএনপির উঠান বৈঠক বাউফলে জামায়াতের আমিরের আগমন উপলক্ষে সংবাদ সম্মেলন অনুষ্ঠিত স্বেচ্ছাসেবক দল নেতা তারিক সুলাইমানের উদ্যোগে ধানের শীষ প্রতীকের পক্ষে গণসংযোগ দাবি আদায় না হলে ভোটে অংশ না নেওয়ার আল্টিমেটাম পায়রাবন্দর কর্মচারীদের বাউফলে ২টি দোকান ও ২টি বসত ঘর আগুনে ভস্মীভূত কলাপাড়ায় ধানের শীষ প্রতীকের সমর্থনে মিছিল এবং সমাবেশ পটুয়াখালী জেলা জাসাসের আহবায়ক কমিটি অনুমোদন রাহাত আহবায়ক কায়ুম জুয়েল সদস্য সচিব
পটুয়াখালীর মির্জাগঞ্জে সম্পত্তির লোভে আপন চাচা,চাচাতো ভাইকে হত্যার চেষ্টা

পটুয়াখালীর মির্জাগঞ্জে সম্পত্তির লোভে আপন চাচা,চাচাতো ভাইকে হত্যার চেষ্টা

Sharing is caring!

মু,হেলাল আহম্মেদ(রিপন) পটুয়াখালী জেলা প্রতিনিধিঃ

পটুয়াখালী জেলার মির্জাগঞ্জ উপজেলায়  জমি সংক্রান্ত বিরোধের জের ধরে আপন চাচা,চাচি ও চাচাতো ভাইকে পিটিয়ে হত্যার চেষ্টার অভিযোগ উঠেছে নিজ বাড়ীর আপন ভাতিজার বিরুদ্ধে।

গত ১০(জানুয়ারি) শুক্রবার সকাল সাড়ে ১১ টার দিকে মির্জাগঞ্জ  উপজেলার মাধবখালী গ্রামের ৪ নং ওয়ার্ডে এ অনাকাঙ্খিত ঘটনাটি ঘটে । উক্ত ঘটনায় অভিযুক্তরা হলেন মোঃ রুবেল(৩৫)পিতা;মঞ্জু খান,হারুন খান(৪৫)পিতা মৃত, হাতেম খান,মঞ্জু খান(৫৫)পিতা মৃত,হাতেম খাঁন, শাহিন খান (৪২),বাবুল (৬০),মোঃ রাকিব (২০),হানিফা (৫৫)অবঃপ্রাপ্ত সেনা সদস্য  সর্বসাং, গ্রাম,কাঁঠালতলী থানা,মির্জাগঞ্জ জেলা, পটুয়াখালীকে আসামী করা হয়েছে।

এদিকে আহত রশিদ খান (৬০)পিতা মৃত; গোলাপ খাঁন, শাহানুর বেগম (৫০), শহিদ খান(৪৫)পিতা রশিদ খান,মোসাঃ মিম (২২),জান্নাতি বেগম(৩০) সহ পরিবার সূত্রে জানা গেছে গত ০৯ ডিসেম্বর ২৪ ইং তারিখে মির্জাগঞ্জ বিজ্ঞ নির্বাহী ম্যাজিস্ট্রেট আদালতে রশিদ খান বাদী হয়ে ৭ জনকে আসামি করে একটি মামলা দায়ের করেন।

যার মামলা নং সি,আর, এছাড়াও দীর্ঘদিন ধরে জমি জমা নিয়ে বিরোধ থাকায়  রশিদ খান এর ছেলে প্রতিবন্ধী শহিদ খান  বাড়িতে আসার পথে বাড়ির সামনে রাস্তার উপরে অভিযুক্ত মামলায় জড়িত আসামিরা পথ অবরোধ করে এক পর্যায়ে কথার কাটাকাটিতে ৮ থেকে ১০ জন লাঠিসোঁটা নিয়ে অতর্কিত ভাবে আমাদের ওপর এই হামলা চালায়।

তারা এলোপাথাড়ি পেটাতে শুরু করে।এসময় দৌড়ে নিজ বাড়িতে ঢুকে ডাক চিৎকার করে নিজেকে আত্মরক্ষার চেষ্টা করলে হামলাকারীরা সেখান থেকে টেনেহিঁচড়ে পেটাতে পেটাতে রাস্তার পাশে এনে ফেলে দেয়।  এনিয়ে স্থানীয় জনৈক ব্যক্তি নাম প্রকাশে অনিচ্ছুক তিনি জানান, বিবাদীরা পারেনা এমন কোন কাজ নেই এরা দস্যু প্রকৃতির লোক। সমাজে তারা আইন কানুন কিছুই মানেনা।

এদের হাত থেকে এই নিরিহ মানুষগুলোকে বাচাতে হবে বলে জানান।  এসময় আমার স্ত্রী শাহানুর  বাধা দিলে তাকেও বেপরোয়া ভাবে মারধর করে।  পরিকল্পিতভাবে দেশীও অস্ত্র,সস্ত্র লাঠি সোটা নিয়ে প্রস্তুত ছিল বলে ধারণা করা হয় ৷

পড়ে,ডাক চিৎকারে এলাকাবাসী এসে তাদের উদ্ধার করে  তাৎক্ষণিক মির্জাগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে এনে ভর্তি করা হয়।

এব্যপারে দেশের অন্তরবর্তীকালীন সরকারের কাছে আমার আকুল আবেদন সুষ্ঠু বিচার প্রার্থনা করছি। এবিষয় মির্জাগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তার কাছে অভিযোগের বিষয় জানতে চাইলে তিনি  বলেন, এ ব্যাপারে এখন পর্যন্ত কোন অভিযোগ পাইনি।

তবে অভিযোগ পাওয়া গেলে তদন্ত সাপেক্ষে আইনানুগ ব্যবস্থা নেয়া হবে বলে জানান তিনি।

নিউজটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন




© All rights reserved © crimeseen24.com-2024
Design By MrHostBD