বুধবার, ০৪ মার্চ ২০২৬, ১০:৩৩ পূর্বাহ্ন

সর্বশেষ সংবাদ :
ফেসবুকে পোস্ট ও কমেন্টকে কেন্দ্র করে এক ব্যক্তিকে মারধরে হত্যার অভিযোগ আইনজীবী সমিতির সভাপতি সাদিকুর রহমান লিংকনসহ ১১ আইনজীবীর জামিন কলাপাড়া উপজেলা স্কাউট’স ও বরিশাল আঞ্চলিক স্কাউট’স নেতৃবৃন্দের মতবিনিময় বাউফলে পিপল’স রাইট ফাউন্ডেশনের উদ্যোগে ইফতার সামগ্রী বিতরণ অর্থের অভাবে মৃর্ত্যু পথযাত্রী বাউফলের জহিরুল কলাপাড়ায় বিএনপির সমর্থককে মারধরের অভিযোগ কুয়াকাটায় আগুনে ভূস্মিভূত ৮ টি ব্যবসা প্রতিষ্ঠান, অর্ধ কোটি টাকার ক্ষয়ক্ষতি কলাপাড়ায় গভীর রাতে বিশেষ মাদকবিরোধী অভিযান, ৪ জনকে কারাদণ্ড কলাপাড়ায় দূধর্ষ চুরি মাদকসহ যেকোনো অপরাধের সাথে কোন আপোষ নয়…….এবিএম মোশাররফ হোসেন, এমপি কলাপাড়ায় অটোরিকশা- মোটরসাইকেল সংঘর্ষ। আহত-৪ মহিপুর কেয়ার মডেল হাসপাতালে হামলা-ভাঙ্গচুর, আতঙ্কে রোগী-কর্মীরা কলাপাড়ায় রুফটপ সোলারে জাতীয় অগ্রাধিকারের আহ্বান রোজা ও ঈদে টানা কত দিনের ছুটি পাচ্ছেন শিক্ষক-কর্মচারীরা?
বাউফলে অপহৃত শিবু বনিককে উদ্ধার, দেশীয় অস্ত্রসহ ৫ ডাকাত গ্রেফতার

বাউফলে অপহৃত শিবু বনিককে উদ্ধার, দেশীয় অস্ত্রসহ ৫ ডাকাত গ্রেফতার

Sharing is caring!

মো.আরিফুল ইসলাম, বাউফল প্রতিনিধি :

পটুয়াখালীর বাউফলে অপহৃত ব্যবসায়ী শিবু বনিককে (৭৮) উদ্ধার ও ৫ ডাকাতকে গ্রেফতার করেছে পুলিশ। আজ (৬জানুয়ারি) সোমবার দুপুর দুইটায় বাউফল থানার কনফারেন্স রুমে সংবাদ সম্মেলন করে পুলিশ সুপার মো. আনোয়ার জাহিদ গণমাধ্যমকে এ তথ্য নিশ্চিত করেছেন।

পুলিশ সুপার জানান, সোমবার ভোরে বাউফল উপজেলার বিভিন্ন স্থানে অভিযান চালিয়ে ডাকাতি ও অপহরণে জড়িত ৫ জনকে গ্রেফতার করা হয়েছে।

গ্রেফতারকৃতরা হলেন,  ঝালকাঠি জেলার সদর উপজেলার বালিগোনা গ্রামের ৭নম্বর ওয়ার্ডের বাসিন্দা আকবর শরীফের ছেলে মো. মাসুদ শরীফ (২৪), ভোলা জেলার দক্ষিণ আইচা উপজেলার পাচুকিয়া গ্রামের বাসিন্দা জাকির সিকদারের ছেলে মো. মাহফুজ, বাকিরা হলেন, বাউফল উপজেলার নাজিরপুর ইউনিয়নের বড় ডামিলা গ্রামের মিন্টু মৃধার ছেলে মিরাজ মৃধা (২০), মো. বাবুল প্যাদার ছেলে মো. জহির প্যাদা (২৭) এবং গকুল চন্দ্র মিস্ত্রীর ছেলে বিধান চন্দ্র মিস্ত্রী (২২)।

এসময় ডাকাতির কাজে ব্যাবহৃত দেশিও অস্ত্র-সস্ত্র সহ নগদ ১লক্ষ ৩৫ হাজার ৬৮০ টাকা জব্দ করা হয়েছে। পুলিশ সুপার আনোয়ার জাহিদ বলেন, ‘আমাদের কার্যক্রম চলছে।

এই অপহরণের ঘটনায় আমরা প্রাথমিক পর্যায়ে ৯ জনের সম্পৃক্ততা পেয়েছি যাদের মধ্যে ৫ জনকে গ্রেফতার করতে সক্ষম হয়েছি। বাকিদের গ্রেফতারের জন্য জেলা পুলিশ কাজ করছে।

সংবাদ সম্মেলনে অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল) সাজেদুল ইসলাম, সহকারী পুলিশ সুপার (বাউফল সার্কেল) আরিফ মুহাম্মদ শাকুর, বাউফল থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. কামাল হোসেন, মামলার তদন্ত অফিসার পুলিশ পরিদর্শক মো. আতিকুল ইসলামসহ বিভিন্ন প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিকবৃন্দ উপস্থিত ছিলেন।

উল্লেখ্য, গত শুক্রবার (৩ জানুয়ারি) বাউফল উপজেলার কালাইয়া বন্দরের বিশিষ্ট ব্যবসায়ী শিবানন্দ রায় বনিক ওরফে শিবু বনিকের ব্যবসা প্রতিষ্ঠানে রাত সোয়া ১০ টার দিকে ডাকাতির ঘটনা ঘটে।

এসময় ডাকাতরা তাকে অস্ত্রের মুখে জিম্মি করে অপহরণ করে। অপহরণের প্রায় ৫২ ঘন্টা পর সোমবার রাত ১ টার দিকে তাকে নাজিরপুর ইউনিয়নের কচুয়া গ্রামের একটি স্থান থেকে উদ্ধার করে আইনশৃঙ্খলা বাহিনী।

মো. আরিফুল ইসলাম বাউফল প্রতিনিধি

নিউজটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন




© All rights reserved © crimeseen24.com-2024
Design By MrHostBD