মঙ্গলবার, ২১ এপ্রিল ২০২৬, ০৩:৩৩ পূর্বাহ্ন

সর্বশেষ সংবাদ :
কলাপাড়ায় কেন্দ্র সচিব এবং কক্ষ প্রত্যবেক্ষকদের প্রশিক্ষণ কর্মশালা বরিশাল মহানগর শ্রমিকদলের প্রস্তুতি সভা অনুষ্ঠিত চেম্বার অব কমার্সের পক্ষ থেকে স্মারকলিপি পেশ স্কুলছাত্রীকে উত্যক্তের প্রতিবাদ করায় কিশোরের ওপর দফায় দফায় হামলা, থানায় অভিযোগ কুয়াকাটা সমুদ্র সৈকত আবারো মৃত ডলফিন পটুয়াখালীতে ইফতেদায়ী মাদ্রাসা শিক্ষকদের মানববন্ধন ও  স্মারকলিপি প্রদান জনগণ চাইলে নির্বাচনে অংশ নেব — সাংবাদিক হাফিজুল ইসলাম শান্ত উজিরপুরে পূবালী ব্যাংকের ক্যাশলেস ক্যাম্পিং-এর শুভ উদ্বোধন বরিশালে বাংলা নববর্ষ ১৪৩৩ উপলক্ষে কুইজ, রচনা ও চিত্রাঙ্কন প্রতিযোগিতা কুয়াকাটা সৈকতে ভেসে এলো ৮ ফুট লম্বা মৃত ইরাবতী ডলফিন বরিশাল কালেক্টরেট স্কুলের এসএসসি ২০২৬ পরীক্ষার্থীদের বিদায় সংবর্ধনা কলাপাড়ায় স্যাডো ক্রিকেট টুর্নামেন্টের উদ্বোধন অগ্নিকান্ডে ক্ষতিগ্রস্থদের পাশে দাঁড়ালেন সদর আসনের এম পি সরোয়ার বরিশালে বাল্যবিবাহ প্রতিরোধ ও নারী শিক্ষার গুরুত্ব সম্পর্কে উঠান বৈঠক বরিশালে অবসরপ্রাপ্ত শিক্ষকদের অবসর ভাতা ও কল্যাণ ভাতার দাবিতে মানববন্ধন
বাউফলে গভীর রাতে বিএনপির অফিসে আগুন দেয় দূর্বৃত্তরা

বাউফলে গভীর রাতে বিএনপির অফিসে আগুন দেয় দূর্বৃত্তরা

Sharing is caring!

বাউফল(পটুয়াখালী) প্রতিনিধি:

পটুয়াখালীর বাউফলে গভীর রাতে বিএনপির একটি কার্যালয়ে আগুন দিয়ে পালিয়ে যায় দূর্বৃত্তরা।

এতে ওই অফিসে থাকা সকল আসবাবপত্র পুড়ে ছাই হয়ে যায়। গতকাল শনিবার (৪ জানুয়ারি) রাত আনুমানিক ২.৩০মিনিটের সময় উপজেলার মদনপুরা ইউনিয়নের চন্দ্রপাড়া বাজার সংলগ্ন বিএনপি ও অঙ্গ সংগঠনের কার্যালয়ে ওই ঘটনা ঘটে।

স্থানীয় সূত্রে জানাগেছে , গত ২০দিন আগে চন্দ্রপাড়া বাজারে একটি টিনসেট ঘর বিএনপি অস্থায়ী কার্যালয় হিসেবে ভাড়া নেন ইউনিয়ন বিএনপির নেতাকর্মীরা।

কার্যালয়টি উদ্বোধন করেন মদনপুরা ইউনিয়ন বিএনপির সভাপতি কবির হোসেন। দলীয় নেতা-কর্মীসহ সাধারণ মানুষ নিয়ে দলীয় কার্যক্রম পরিচালনা করে আসছেন। রাত অড়াইটার দিকে একদল দুর্বৃত্ত ওই অফিসে আগুন দিয়ে পালিয়ে যায়।

এতে ভেতরে থাকা আসবাপত্র সহ কার্যালয়টি পুড়ে ছাই হয়ে যায়। পরে আশপাশের লোকজন ছুটে এসে আগুন নিয়ন্ত্রনে নেন।

মদনপুরা ইউনিয়ন বিএনপির সভাপতি কবির খান বলেন, কে বা কারা এই ঘটনার সাথে জড়িত সেটা আমরা জানিনা।

সব দলের লোকজনই ওই অফিসে বসে। বিরোধী মতের লোকজন এই ঘটনার সাথে জড়িত থাকতে পারে। জড়িতদের শনাক্ত করে শাস্তির দাবি জানানও তিনি ।

এ বিষয়ে বাউফল থানার ওসি মো. কামাল হোসেন বলেন, এখনো লিখিত অভিযোগ পাইনি। অভিযোগ পেলে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।

মো.আরিফুল ইসলাম বাউফল (পটুয়াখালী) প্রতিনিধি

নিউজটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন




© All rights reserved © crimeseen24.com-2024
Design By MrHostBD