মঙ্গলবার, ২১ এপ্রিল ২০২৬, ০৩:৩২ পূর্বাহ্ন

সর্বশেষ সংবাদ :
কলাপাড়ায় কেন্দ্র সচিব এবং কক্ষ প্রত্যবেক্ষকদের প্রশিক্ষণ কর্মশালা বরিশাল মহানগর শ্রমিকদলের প্রস্তুতি সভা অনুষ্ঠিত চেম্বার অব কমার্সের পক্ষ থেকে স্মারকলিপি পেশ স্কুলছাত্রীকে উত্যক্তের প্রতিবাদ করায় কিশোরের ওপর দফায় দফায় হামলা, থানায় অভিযোগ কুয়াকাটা সমুদ্র সৈকত আবারো মৃত ডলফিন পটুয়াখালীতে ইফতেদায়ী মাদ্রাসা শিক্ষকদের মানববন্ধন ও  স্মারকলিপি প্রদান জনগণ চাইলে নির্বাচনে অংশ নেব — সাংবাদিক হাফিজুল ইসলাম শান্ত উজিরপুরে পূবালী ব্যাংকের ক্যাশলেস ক্যাম্পিং-এর শুভ উদ্বোধন বরিশালে বাংলা নববর্ষ ১৪৩৩ উপলক্ষে কুইজ, রচনা ও চিত্রাঙ্কন প্রতিযোগিতা কুয়াকাটা সৈকতে ভেসে এলো ৮ ফুট লম্বা মৃত ইরাবতী ডলফিন বরিশাল কালেক্টরেট স্কুলের এসএসসি ২০২৬ পরীক্ষার্থীদের বিদায় সংবর্ধনা কলাপাড়ায় স্যাডো ক্রিকেট টুর্নামেন্টের উদ্বোধন অগ্নিকান্ডে ক্ষতিগ্রস্থদের পাশে দাঁড়ালেন সদর আসনের এম পি সরোয়ার বরিশালে বাল্যবিবাহ প্রতিরোধ ও নারী শিক্ষার গুরুত্ব সম্পর্কে উঠান বৈঠক বরিশালে অবসরপ্রাপ্ত শিক্ষকদের অবসর ভাতা ও কল্যাণ ভাতার দাবিতে মানববন্ধন
পটুয়াখালীতে স্ত্রীকে গলাকেটে হত্যার করে স্বামী থানায় পুলিশের কাছে আত্মসমর্পণ

পটুয়াখালীতে স্ত্রীকে গলাকেটে হত্যার করে স্বামী থানায় পুলিশের কাছে আত্মসমর্পণ

Sharing is caring!

মু,হেলাল আহম্মেদ(রিপন) পটুয়াখালী জেলা প্রতিনিধিঃ

পটুয়াখালী সদর উপজেলা আউলিয়াপুর ইউনিয়নের বলইকাঠী গ্রামে নিজ ঘড়ে স্ত্রীকে গলাকেটে হত্যার পর নিজেই থানায় গিয়ে আত্মসমর্পণ করেছেন স্বামী।

অদ্য (৫ জানুয়ারি)রবিবার ভোর আনুমানিক ৫ টার সময় সদর উপজেলার আউলিয়াপুর ইউনিয়নে বলাইকাঠী গ্রামে এ অনাকাঙ্খিত ঘটনাটি ঘটে। এ ঘটনায় এলাকায় ব্যপক চাঞ্চল্যের সৃ‌ষ্টি হয়েছে।

এদিকে নিহত নুরজাহান বেগম (৪৫) আউলিয়াপুর ইউনিয়নের বলাইকাঠী গ্রা‌মের স্থায়ী বাসিন্দা নুর মোহাম্মদ হাওলাদারের স্ত্রী বলে জানা যায়। এ ঘটনায় অভিযুক্ত নুর মোহাম্মদ হাওলাদার দিশেহারা হয়ে নিজেই থানায় এসে ঘটনার সত্যতা জানায়।

উক্ত ঘটনার বরাত দিয়ে স্থানীয়রা জানায়, দ্বিতীয় বিয়ের দাবি করা নিয়ে নুর মোহাম্মদের সঙ্গে তার স্ত্রী নুরজাহানের বি‌রোধ চল‌ছিল দীর্ঘদিন। বিরোধের পর নুরজামাল আপসের কথা বলে স্ত্রীকে তালাক দেওয়ার জন‌্য চাপ প্রয়োগ করেন।

এ নিয়ে তাদের মধ্যে পুনরায় ঝগড়া হয়। শনিবার মধ্যরাতে সবাই ঘু‌মি‌য়ে পরলে রাত ৩টার দি‌কে স্ত্রী নুরজাহান বেগম‌কে জবাই ক‌রে হত‌্যা ক‌রেন নুর জামাল। হত্যা করে নিজেই পটুয়াখালী সদর থানায় গিয়ে আত্মসমর্পণ করেন।

এ বিষয়ে পটুয়াখালী সদর থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. ইমতিয়াজ বলেন, নিহত নুরজাহানের স্বামী নিজেই থানায় এসে ঘটনার কথা জানিয়েছেন।

আমরা নূর মোহাম্মদকে আটক করেছি এবং মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য পটুয়াখালী মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। এ ঘটনায় মামলার প্রস্তুতি চলছে বলে জানান তিনি।

নিউজটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন




© All rights reserved © crimeseen24.com-2024
Design By MrHostBD