বুধবার, ০৪ মার্চ ২০২৬, ১০:২৮ পূর্বাহ্ন

সর্বশেষ সংবাদ :
ফেসবুকে পোস্ট ও কমেন্টকে কেন্দ্র করে এক ব্যক্তিকে মারধরে হত্যার অভিযোগ আইনজীবী সমিতির সভাপতি সাদিকুর রহমান লিংকনসহ ১১ আইনজীবীর জামিন কলাপাড়া উপজেলা স্কাউট’স ও বরিশাল আঞ্চলিক স্কাউট’স নেতৃবৃন্দের মতবিনিময় বাউফলে পিপল’স রাইট ফাউন্ডেশনের উদ্যোগে ইফতার সামগ্রী বিতরণ অর্থের অভাবে মৃর্ত্যু পথযাত্রী বাউফলের জহিরুল কলাপাড়ায় বিএনপির সমর্থককে মারধরের অভিযোগ কুয়াকাটায় আগুনে ভূস্মিভূত ৮ টি ব্যবসা প্রতিষ্ঠান, অর্ধ কোটি টাকার ক্ষয়ক্ষতি কলাপাড়ায় গভীর রাতে বিশেষ মাদকবিরোধী অভিযান, ৪ জনকে কারাদণ্ড কলাপাড়ায় দূধর্ষ চুরি মাদকসহ যেকোনো অপরাধের সাথে কোন আপোষ নয়…….এবিএম মোশাররফ হোসেন, এমপি কলাপাড়ায় অটোরিকশা- মোটরসাইকেল সংঘর্ষ। আহত-৪ মহিপুর কেয়ার মডেল হাসপাতালে হামলা-ভাঙ্গচুর, আতঙ্কে রোগী-কর্মীরা কলাপাড়ায় রুফটপ সোলারে জাতীয় অগ্রাধিকারের আহ্বান রোজা ও ঈদে টানা কত দিনের ছুটি পাচ্ছেন শিক্ষক-কর্মচারীরা?
বাউফলে এক ব্যবসা প্রতিষ্ঠানে ডাকাতি, পরে ব্যবসায়ীকে অপহরন

বাউফলে এক ব্যবসা প্রতিষ্ঠানে ডাকাতি, পরে ব্যবসায়ীকে অপহরন

Sharing is caring!

মো.আরিফুল ইসলাম, বাউফল প্রতিনিধি:

পটুয়াখালী জেলার বাউফল উপজেলার ঐতিহ্যবাহী কালাইয়া হাটের একটি ব্যবসা প্রতিষ্ঠানে অভিনব কায়দায় ডাকাতির শেষে প্রতিষ্ঠানের মালিক প্রতিষ্ঠিত ব্যবসায়ী শিবানন্দ রায় বনিক ওরফে শিবু বনিককে (৭২) অপহরণ করেছে ডাকাত দল।

শুক্রবার (৩ জানুয়ারি) রাত আনুমানিক ১০টা ১৫ মিনিটের সময় উপজেলার কালাইয়া বন্দরের মার্চেন্ট পট্টি এলাকার কানু প্রিয় ভান্ডার নামক প্রতিষ্ঠানে ওই ঘটনা ঘটেছে।

প্রতিষ্ঠানের কর্মচারী,ব্যবসায়ী ও স্বজনরা জানান, সমিতির নিয়মানুযায়ী শুক্রবার মার্চেন্ট পট্টি এলাকায় জুম্মার নামাজের পরে সকল ব্যবসা প্রতিষ্ঠান বন্ধ রাখা হয়।

তাই রাতে বিভিন্ন খুচরা বাজারের আদায়কৃত টাকার হিসাব ও ট্রাকযোগে আসা মালামাল গোছানোর জন্য শিবানন্দ রায় বনিক এবং তার কর্মচারী সংকর দাস ও তাপস প্রতিষ্ঠানে অবস্থান করছিলেন।

রাত আনুমানিক সোয়া ১০ টার দিকে হঠাৎ প্রতিষ্ঠানের সামনের দরজা দিয়ে প্রায় ৭-৮ জনের একটি ডাকাত দল প্রতিষ্ঠানের ভেতরে প্রবেশ করে।

কোনো কিছু বুঝে ওঠার আগেই ডাকাতরা দোকানের সিসি ক্যামেরা ভেঙে ফেলে। সেইসাথে তাদের তিনজনকেই অস্ত্রের মুখে জিম্মি করে ফেলেন।

ডাকাত দলের সবাই কিশোর ও তরুণ বয়সী ছিলো। ডাকাতদের বয়স আনুমানিক ১৭ থেকে ২৫ বছর। তারা সবাই মানকি টুপি পড়া ছিলো।

আগ্নেয়াস্ত্র ও দেশীয় অস্ত্রের মুখে জিম্মি করে ডাকাতরা প্রায় সাড়ে সাত লাখ টাকা ছিনিয়ে নেন। পরে কর্মচারী দুজনকে বেঁধে রেখে প্রতিষ্ঠানের পেছনের দরজা দিয়ে ব্যবসায়ী শিবু বনিককে নদীপথে অপহরণ করে নিয়ে যায় তারা।

অপহৃত শিবু বনিকের ভাই সনজিত রায় বনিক অভিযোগ করে বলেন, তাদের প্রতিষ্ঠান থেকে ২০০ মিটার দূরত্ব কালাইয়া নৌ-পুলিশ ফাঁড়ি।

ঘটনা জানার সাথে সাথে তারা প্রশাসনিক সাহায্য চাইলেও নৌ-ফাঁড়ির পুলিশ সহযোগিতা করেনি।

ধারনা করছেন প্রশাসনের গড়িমসির কারনে শিবু বনিককে অপহরন করে নিয়ে যেতে সক্ষম হয়েছে ডাকাত দলের। প্রতিবেশী ব্যবসায়ীরা বলেন, এমন ঘটনা ভয় ও আতঙ্কের সৃষ্টি করেছে। রাত ১০টায় এখানে সচারাচর লোকজন চলাচল করে।

ডাকাতরা পরিকল্পিতভাবে ওই ডাকাতি ও অপহরণ করেছে। ঘটনাস্থল পরিদর্শন করেছেন বাউফল থানার ওসি মো. কামাল হোসেন। তিনি বলেন, ঘটনা জানার পরপরই আমরা ঘটনাস্থলে পৌঁছেছি।

যেহেতু তাকে অপহরণ করে নদীপথে নিয়ে যাওয়া হয়েছে, তাই আমরা নদীতে অভিযানের প্রস্তুতি নিচ্ছি।

মো.আরিফুল ইসলাম বাউফল প্রতিনিধি

নিউজটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন




© All rights reserved © crimeseen24.com-2024
Design By MrHostBD