শনিবার, ০৭ ফেব্রুয়ারী ২০২৬, ০৪:৪৯ অপরাহ্ন

সর্বশেষ সংবাদ :
ক্ষমতায় গেলে দুর্নীতির ঘাড় ধরে টান দেবে জামায়াত: ডা. শফিকুর রহমান ‘গণতন্ত্র, উন্নয়ন ও ন্যায়বিচার প্রতিষ্ঠায় ধানের শীষে ভোট দিন’–এবিএম মোশাররফ হোসেন “সমগ্র বাংলাদেশই আমার ঠিকানা” বাউফলে, ডা.শফিকুর রহমান (পটুয়খালী-২) ডঃ শফিকুল ইসলাম মাসুদের নির্বাচনী ইশতেহার ঘোষণা বাউফলে শহিদুল আলম তালুকদারকে কারন দর্শানো নোটিশ বাউফ‌লে আওয়ামী লীগ নেতার বিএনপিতে যোগদান  বরিশালে তারেক রহমানের আগমন উপলক্ষে শিক্ষক-কর্মচারী ঐক্য জোটের শুভেচ্ছা র‌্যালি অনুষ্ঠিত কুয়াকাটায় ফ্রি হোটেল ম্যানেজমেন্ট ও ই-টিকেটিং কোর্সের শুভ উদ্বোধন কলাপাড়া পৌর ওয়ার্ড বিএনপির উঠান বৈঠক বাউফলে জামায়াতের আমিরের আগমন উপলক্ষে সংবাদ সম্মেলন অনুষ্ঠিত স্বেচ্ছাসেবক দল নেতা তারিক সুলাইমানের উদ্যোগে ধানের শীষ প্রতীকের পক্ষে গণসংযোগ দাবি আদায় না হলে ভোটে অংশ না নেওয়ার আল্টিমেটাম পায়রাবন্দর কর্মচারীদের বাউফলে ২টি দোকান ও ২টি বসত ঘর আগুনে ভস্মীভূত কলাপাড়ায় ধানের শীষ প্রতীকের সমর্থনে মিছিল এবং সমাবেশ পটুয়াখালী জেলা জাসাসের আহবায়ক কমিটি অনুমোদন রাহাত আহবায়ক কায়ুম জুয়েল সদস্য সচিব
মুসলিম, হিন্দু, বৌদ্ধ, খ্রিস্টান, রাখাইন ঐকের বিকল্প নেই——— ধর্ম উপদেষ্টা ড. আ ফ ম খালিদ হোসেন

মুসলিম, হিন্দু, বৌদ্ধ, খ্রিস্টান, রাখাইন ঐকের বিকল্প নেই——— ধর্ম উপদেষ্টা ড. আ ফ ম খালিদ হোসেন

Sharing is caring!

কলাপাড়া (পটুয়াখালী) প্রতিনিধি :

অন্তবর্তী কালীন সরকারের ধর্ম উপদেষ্টা বিশিষ্ট আলেম ও শিক্ষাবিদ আল্লামা ড. আ ফ ম খালিদ হোসাইন বলেছেন, ৫ আগষ্টের পর কিছু দুর্বৃত্তরা বিভিন্ন জায়গায় লুট, হামলা ভাংচুর করছে।

আমরা দায়িত্ব নেওয়ার পর ৯২ জনকে গ্রেফতার করেছি এবং ৭০ টার অধিক মামলা হয়েছে। সে মামলার পরিপ্রেক্ষিতে সঠিক তদন্ত সাপেক্ষে দোষীদের আইনের আওতায় আনা হবে।

মুসলিম, হিন্দু, বৌদ্ধ খ্রিস্টান রাখাইন ঐকের বিকল্প নেই। তিনি আরও বলেন, বেশিদিন ক্ষমতায় নাই। কিছু সংষ্কার কাজ করে নির্ধারিত সময়ে দায়িত্ব হস্তান্তর করে বিদায় নিবো।

আমাদের প্রিয় দেশে ধর্মীয় কোন বৈষম্য নাই। আগামী দিনে অনেক চ্যালেঞ্জ আসবে, সকল ধর্মের মানুষ এক সঙ্গে মোকাবেলা করবো। আমাদের ঐক্যের বন্ধন মজবুত করতে হবে।

পটুয়াখালীর মহিপুর থানার কুয়াকাটায় জামি’য়া মহিউসসুন্নাহ কমপ্লেক্সে বিভিন্ন ধর্ম ও শ্রেণী পেশার মানুষের সাথে মতবিনিময়কালে এসব কথা বলেন অন্তবর্তী কালীন সরকারের ধর্ম উপদেষ্টা বিশিষ্ট আলেম ও শিক্ষাবিদ আল্লামা ড. আ ফ ম খালিদ হোসাইন। সোমবার শেষ বিকেলে কুয়াকাটার জামি’য়া মহিউসসুন্নাহ মাদ্রাসার মিলনায়তনে ফি সাবীলিল্লাহ ফাউন্ডেশন এর উদ্যেগে রাখাইন, হিন্দু, খৃস্টান ও বিশেষ সুবিধাবঞ্চিতদের মাঝে শীতবস্ত্র তুলে দেন ধর্ম উপদেষ্টা ড. আ ফ ম খালিদ হোসাইন।

অনুষ্ঠানের সভাপতিত্ব করেন ফি সাবীলিল্লাহ ফাউন্ডেশনের চেয়ারম্যান মুফতী হাবিবুর রহমান মিসবাহ । শীতবস্ত্র হাতে পেয়ে উচ্ছ্বসিত এলাকার সাধারণ মানুষ। বৃদ্ধ আবুল হোসেন ও রাখাইন মংখেন বলেন, ফী সাবীলিল্লাহ ফাউন্ডেশন থেকে প্রতিবছরই আমাদের ঈদের সময় এবং শীতে উপহার দেয়।

উপহার পেয়ে আমরা খুবই আনন্দিত। যে হুজুরে দিয়েছে তার জন্য দোয়া করি। ফি সাবীলিল্লাহ ফাউন্ডেশন এর চেয়ারম্যান মুফতি হাবিবুর রহমান মিসবাহ বলেন, ফি সাবীলিল্লাহ ফাউন্ডেশনের উদ্যোগে এলাকার শতাধিক গরীব অসহায় মসলিম, হিন্দু, রাখাইনদের মধ্যে শীতবস্ত্র বিতরণ করা হয়েছে।

আমাদের অভিভাবক বাংলাদেশ সরকারের ধর্ম মন্ত্রণালয়ের মাননীয় ধর্ম উপদেষ্টা আল্লামা ড. আ.ফ. ম খালিদ হোসাইন উপস্থিত থেকে সকলের মাঝে উপহার তুলে দিয়েছেন।

মোয়াজ্জেম হোসেন কলাপাড়া

নিউজটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন




© All rights reserved © crimeseen24.com-2024
Design By MrHostBD