মঙ্গলবার, ২১ এপ্রিল ২০২৬, ০৩:৩৫ পূর্বাহ্ন

সর্বশেষ সংবাদ :
কলাপাড়ায় কেন্দ্র সচিব এবং কক্ষ প্রত্যবেক্ষকদের প্রশিক্ষণ কর্মশালা বরিশাল মহানগর শ্রমিকদলের প্রস্তুতি সভা অনুষ্ঠিত চেম্বার অব কমার্সের পক্ষ থেকে স্মারকলিপি পেশ স্কুলছাত্রীকে উত্যক্তের প্রতিবাদ করায় কিশোরের ওপর দফায় দফায় হামলা, থানায় অভিযোগ কুয়াকাটা সমুদ্র সৈকত আবারো মৃত ডলফিন পটুয়াখালীতে ইফতেদায়ী মাদ্রাসা শিক্ষকদের মানববন্ধন ও  স্মারকলিপি প্রদান জনগণ চাইলে নির্বাচনে অংশ নেব — সাংবাদিক হাফিজুল ইসলাম শান্ত উজিরপুরে পূবালী ব্যাংকের ক্যাশলেস ক্যাম্পিং-এর শুভ উদ্বোধন বরিশালে বাংলা নববর্ষ ১৪৩৩ উপলক্ষে কুইজ, রচনা ও চিত্রাঙ্কন প্রতিযোগিতা কুয়াকাটা সৈকতে ভেসে এলো ৮ ফুট লম্বা মৃত ইরাবতী ডলফিন বরিশাল কালেক্টরেট স্কুলের এসএসসি ২০২৬ পরীক্ষার্থীদের বিদায় সংবর্ধনা কলাপাড়ায় স্যাডো ক্রিকেট টুর্নামেন্টের উদ্বোধন অগ্নিকান্ডে ক্ষতিগ্রস্থদের পাশে দাঁড়ালেন সদর আসনের এম পি সরোয়ার বরিশালে বাল্যবিবাহ প্রতিরোধ ও নারী শিক্ষার গুরুত্ব সম্পর্কে উঠান বৈঠক বরিশালে অবসরপ্রাপ্ত শিক্ষকদের অবসর ভাতা ও কল্যাণ ভাতার দাবিতে মানববন্ধন
কলাপাড়ায় পিকআপ সহ ২০ মন শাপলাপাতা মাছ জব্দ, আটক-৯

কলাপাড়ায় পিকআপ সহ ২০ মন শাপলাপাতা মাছ জব্দ, আটক-৯

Sharing is caring!

কলাপাড়া(পটুয়াখালী)প্রতিনিধিঃ

পটুয়াখালীর কলাপাড়ায় একটি পিকআপ সহ বিপন্ন প্রজাতির ২০ মন শাপলাপাতা মাছ জব্দ করেছে কলাপাড়া থানা পুলিশ।

এসময় পিকআপের চালক ও হেলপার এবং চাঁদাবাজির অভিযোগে দুই বিএনপি নেতা সহ ৯ জনকে আটক করা হয়। সোমবার ভোররাতে কলাপাড়া-কুয়াকাটা মহাসড়কের বিশকানি এলাকা থেকে এসব মাছ জব্দ করা হয়।

এ সময় উপজেলা বন কর্মকর্তা মো.মনিরুল ইসলাম উপস্থিত ছিলেন কলাপাড়া থানার ওসি মো.জুয়েল ইসলাম জানান, মহিপুর মৎস্য বন্দর থেকে নিষিদ্ধ এসব মাছ পাচার করছিলো একটি চক্র। পিকআপটি বিশকানি এলাকায় পৌছলে পুলিশ পরিচয়ে টিয়াখালী ইউনিয়ন স্বেচ্ছাসেবক দলের যুগ্ন আহ্বায়ক জুয়েল রানা (৩২) ও ওই ইনিয়নের ছাত্রদল সভাপতি মো. ইমরান(২৮) সহ একদল দুর্বৃত্ত তাদের কাছে চাঁদা দাবি করে এবং মাছ লুট করে নেয়।

খবর পেলে পুলিশ ঘটনাস্থলে পৌছে একটি চাকু, প্রাইভেট কার, মোটরসাইকেল ও অটোরিকশাসহ ৯ জনকে আটক করে এবং ২০মন শাপলাপাতা মাছসহ একটি পিকআপ জব্দ করে। জব্দকৃত মাছ বনবিভাগের উপস্থিতিতে মাটি চাপা দেয়া হচ্ছে বলে জানান তিনি।

মোয়াজ্জেম হোসেন কলাপাড়া

নিউজটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন




© All rights reserved © crimeseen24.com-2024
Design By MrHostBD