রবিবার, ০৫ এপ্রিল ২০২৬, ১০:৩৫ পূর্বাহ্ন

সর্বশেষ সংবাদ :
কলাপাড়ায় স্ত্রীর পরকীয়ায় অতিষ্ট স্বামী, আধা মন দুধ দিয়ে গোসল করে স্ত্রীকে ঘরে না তোলার প্রতিজ্ঞা বরিশাল আইনজীবী সমিতির নির্বাচনে বিএনপি প্যানেলের জয় বরিশালে সুবিধাবঞ্চিত সাইফুল ইসলামকে জামায়াতে ইসলামীর পক্ষ থেকে মোটরচালিত ভ্যান প্রদান কলাপাড়ায় ৬ ফুট দৈর্ঘ্যের দাড়াশ সাপ উদ্ধার কলাপাড়ায় স্পেশাল স্ট্রাইকিং মিশন চালিয়ে দুই মাদক ব্যবসায়ীসহ গ্রেফতার-৩,  মৎস্যজীবী দলের নেতাকে হাসপাতালে দেখতে গেলেন ফয়েজ খান অবশেষে লা/শ হয়ে ফিরলেন জেলে সরোয়ার বিএনপির নির্দেশনা মানছেন না অঙ্গ সংগঠনের নেতৃবৃন্দ চোখের জলে বিদায় লিলেন রাখাইন ধর্মগুরু সংঘরাজ ভদন্ত উকোইন্দা মহাথেরো বাউফলে আপন ভাইয়ের বিরুদ্ধে ২ বোনকে পিটিয়ে জখম করার অভিযোগ কলাপাড়ায় বিশেষ চাহিদা সম্পন্নদের হুইল চেয়ার বিতরন স্বাধীনতা দিবসে বরিশাল শিক্ষা বোর্ডের আলোচনা সভা অনুষ্ঠিত ঈদের চতুর্থ দিনে কুয়াকাটায় পর্যটকদের ঢল সৈকতে মোটরসাইকেলের অবাধ বিচরন, ঝুঁকিতে শিশু ও পর্যটক সম্পাদক পদে সবার পছন্দ এ্যাড আবুল কালাম আজাদ ইমন
মহিপুরে ইয়াবাসহ গ্রেপ্তার -৩

মহিপুরে ইয়াবাসহ গ্রেপ্তার -৩

Sharing is caring!

কুয়াকাটা(পটুয়াখালী) প্রতিনিধিঃ

পটুয়াখালীর মহিপুরে ২৫০ পিস ইয়াবা সহ তিন মাদককারবারীকে গ্রেপ্তার করেছে মহিপুর থানা পুলিশ। শুক্রবার (৬ ডিসেম্বর) রাত সাড়ে ৮

দিকে মাদকের বিশেষ অভিযান পরিচালনা কালে গোপন সংবাদের ভিত্তিতে মহিপুর থানা এলাকার ২নং ওয়ার্ডের পুরান মহিপুর থেকে তাদের গ্রেপ্তার করা হয়। গ্রেপ্তারকৃতরা হলেন, শাকিব আল ইমরান ওরফে হাত কাটা ইমরান (২৬), আসাব (৩০), সিহাব (২৮), এরা সকলেই কলাপাড়া উপজেলার বিভিন্ন এলাকার বাসিন্দা।

এরা মহিপুর এলাকায় মাদকের মূল হোতা হিসেবে পরিচিত।পুলিশ সূত্রে জানা যায়, শুক্রবার রাতে মাদকের বিশেষ অভিযান পরিচালনা কালে পুরান মহিপুর এলাকার মশিউর রহমানের নিজ বসত বাড়ির আঙ্গিনা  থেকে তাদের গ্রেপ্তার করা হয়। এসময় মশিউর রহমান নামের অপর এক মাদককারবারী জানালার দিয়ে পালিয়ে যায়।

তারা উভয়ই একাধিক মাদক মামলার আসামী। এসময় তাদের কাছ থেকে ২৫০ পিচ ইয়াবা উদ্ধার করে পুলিশ। মহিপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো: তরিকুল ইসলাম বলেন, তারা উভয়ই একাধিক মাদক মামলার আসামী।

গোপন সংবাদের ভিত্তিতে অভিযান পরিচালনা করে তাদের গ্রেপ্তার করা হয়। তাদের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা রুজু করা হয়েছে। সকালে তাদের বিজ্ঞ আদালতে প্রেরণ করা হয়।মাদক নির্মূলে আমাদের এ অভিযান অব্যাহত থাকবে।

মোয়াজ্জেম হোসেন কলাপাড়া

নিউজটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন




© All rights reserved © crimeseen24.com-2024
Design By MrHostBD