বুধবার, ২২ এপ্রিল ২০২৬, ১২:২১ অপরাহ্ন

সর্বশেষ সংবাদ :
কলাপাড়ায় কেন্দ্র সচিব এবং কক্ষ প্রত্যবেক্ষকদের প্রশিক্ষণ কর্মশালা বরিশাল মহানগর শ্রমিকদলের প্রস্তুতি সভা অনুষ্ঠিত চেম্বার অব কমার্সের পক্ষ থেকে স্মারকলিপি পেশ স্কুলছাত্রীকে উত্যক্তের প্রতিবাদ করায় কিশোরের ওপর দফায় দফায় হামলা, থানায় অভিযোগ কুয়াকাটা সমুদ্র সৈকত আবারো মৃত ডলফিন পটুয়াখালীতে ইফতেদায়ী মাদ্রাসা শিক্ষকদের মানববন্ধন ও  স্মারকলিপি প্রদান জনগণ চাইলে নির্বাচনে অংশ নেব — সাংবাদিক হাফিজুল ইসলাম শান্ত উজিরপুরে পূবালী ব্যাংকের ক্যাশলেস ক্যাম্পিং-এর শুভ উদ্বোধন বরিশালে বাংলা নববর্ষ ১৪৩৩ উপলক্ষে কুইজ, রচনা ও চিত্রাঙ্কন প্রতিযোগিতা কুয়াকাটা সৈকতে ভেসে এলো ৮ ফুট লম্বা মৃত ইরাবতী ডলফিন বরিশাল কালেক্টরেট স্কুলের এসএসসি ২০২৬ পরীক্ষার্থীদের বিদায় সংবর্ধনা কলাপাড়ায় স্যাডো ক্রিকেট টুর্নামেন্টের উদ্বোধন অগ্নিকান্ডে ক্ষতিগ্রস্থদের পাশে দাঁড়ালেন সদর আসনের এম পি সরোয়ার বরিশালে বাল্যবিবাহ প্রতিরোধ ও নারী শিক্ষার গুরুত্ব সম্পর্কে উঠান বৈঠক বরিশালে অবসরপ্রাপ্ত শিক্ষকদের অবসর ভাতা ও কল্যাণ ভাতার দাবিতে মানববন্ধন
জনগণের বুকে পা রেখে সরকার ক্ষমতায়: সেলিমা

জনগণের বুকে পা রেখে সরকার ক্ষমতায়: সেলিমা

Sharing is caring!

সরকারের সমালোচনা করে বিএন‌পির স্থা‌য়ী কমি‌টির সদস্য সে‌লিমা রহমান বলেছেন, আমরা জা‌নি জনগণ এ সরকার চায় না। জনগণের বুকে পা রেখে সরকার ক্ষমতায় থাকতে চায়।

শুক্রবার (১২ জুলাই) জাতীয় প্রেসক্লাবের ভিআইপি লাউঞ্জে বাংলাদেশ ছাত্র মিশনের জাতীয় কাউ‌ন্সিলে প্রধান অ‌তি‌থির বক্তব্যে তিনি এ কথা বলেন।

সেলিমা রহমান বলেন, বাংলাদেশের সব অর্জনের কাণ্ডারি ছাত্রসমাজ। একটা জা‌তিকে ধ্বংস করতে হলে তার শিক্ষা ব্যবস্থা ধ্বংস করতে হয়। এ কারণে জা‌তিকে ধ্বংস করতে ছাত্রদের ক্ষ‌তি করছে এ সরকার। নয়ন‌ বন্ডরা এক‌দিনে ‘০০৭’ তৈ‌রি করে‌নি। নয়ন বন্ডও এক‌দিনে তৈ‌রি হয়নি। তাকে তৈ‌রি করেছে রাজনৈতিক প্রভাবশালী‌রা।

বিএনপির এ নেত্রী আরও বলেন, দুর্নী‌তি দেশের সব ক্ষেত্রে ছড়িয়ে গেছে। কেউ যখনই দুর্নী‌তিবাজ সরকারের বিরুদ্ধে কথা বলে, তখনই তাকে ধরে ফেলা হয়। বিচারের নামে শেষ করে ফেলা হয়।

সেলিমা রহমান বলেন, দেশে সুবিচার নেই। গণতন্ত্র নেই। আজকে দেশে গণতা‌ন্ত্রিক আলোচনা করতে দেওয়া হয় না। আমরা জা‌নি জনগণ এ সরকার চায় না। জনগণের বুকে পা দিয়ে সরকার ক্ষমতায় থাকতে চায়।

গ্যাসের দাম নিয়ে প্রধানমন্ত্রীর বক্তব্যের সমালোচনা করে সে‌লিমা রহমান বলেন, জনগণের পকেট কেটে উন্নয়নের নামে ক‌রের বোঝা চাপা‌নো হ‌য়ে‌ছে। গ্যা‌সের দাম বা‌ড়া‌নো হ‌য়ে‌ছে। আর প্রধানমন্ত্রী বল‌ছেন, উন্নয়ন কর‌তে হ‌লে গ্যা‌সের দাম মে‌নে নিন। আমরা অবকাঠা‌মোগত উন্নয়ন চাই। কিন্তু মানুষ‌কে জি‌ম্মি ক‌রে উন্নয়ন চাই না। আ‌গে মৌ‌লিক অ‌ধিকা‌রের উন্নয়ন করুন।

সেলিমা রহমান আরও বলেন, ক্ষমতায় থাকার জন্য (বিএনপি প্রধান) খা‌লেদা জিয়া‌কে মিথ্যা মামলায় অ‌ভিযুক্ত ক‌রা হ‌য়ে‌ছে। শাসক‌গোষ্ঠী জিয়া প‌রিবার‌কে ভয় পায়। তা‌রেক রহমান‌কে মিথ্যা মামলা দি‌য়ে দে‌শে আস‌তে দিচ্ছে না। তারা ওঁৎ পে‌তে ব‌সে আ‌ছে কীভা‌বে তা‌কে শেষ করা যায়।

কাউ‌ন্সিলে উ‌দ্বোধক হি‌সে‌বে উপ‌স্থিত ছি‌লেন লেবার পা‌র্টির চেয়ারম্যান ডা. মোস্তা‌ফিজুর রহমান ইরান। কাউ‌ন্সি‌লে সভাপতিত্ব করেন বাংলা‌দেশ ছাত্র মিশ‌নের সভাপ‌তি সৈয়দ মো. মিলন এবং সঞ্চালনা ক‌রেন সদস্য স‌চিব শ‌রিফুল ইসলা‌ম।

নিউজটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন




© All rights reserved © crimeseen24.com-2024
Design By MrHostBD