বুধবার, ২২ এপ্রিল ২০২৬, ১২:২৩ অপরাহ্ন

সর্বশেষ সংবাদ :
কলাপাড়ায় কেন্দ্র সচিব এবং কক্ষ প্রত্যবেক্ষকদের প্রশিক্ষণ কর্মশালা বরিশাল মহানগর শ্রমিকদলের প্রস্তুতি সভা অনুষ্ঠিত চেম্বার অব কমার্সের পক্ষ থেকে স্মারকলিপি পেশ স্কুলছাত্রীকে উত্যক্তের প্রতিবাদ করায় কিশোরের ওপর দফায় দফায় হামলা, থানায় অভিযোগ কুয়াকাটা সমুদ্র সৈকত আবারো মৃত ডলফিন পটুয়াখালীতে ইফতেদায়ী মাদ্রাসা শিক্ষকদের মানববন্ধন ও  স্মারকলিপি প্রদান জনগণ চাইলে নির্বাচনে অংশ নেব — সাংবাদিক হাফিজুল ইসলাম শান্ত উজিরপুরে পূবালী ব্যাংকের ক্যাশলেস ক্যাম্পিং-এর শুভ উদ্বোধন বরিশালে বাংলা নববর্ষ ১৪৩৩ উপলক্ষে কুইজ, রচনা ও চিত্রাঙ্কন প্রতিযোগিতা কুয়াকাটা সৈকতে ভেসে এলো ৮ ফুট লম্বা মৃত ইরাবতী ডলফিন বরিশাল কালেক্টরেট স্কুলের এসএসসি ২০২৬ পরীক্ষার্থীদের বিদায় সংবর্ধনা কলাপাড়ায় স্যাডো ক্রিকেট টুর্নামেন্টের উদ্বোধন অগ্নিকান্ডে ক্ষতিগ্রস্থদের পাশে দাঁড়ালেন সদর আসনের এম পি সরোয়ার বরিশালে বাল্যবিবাহ প্রতিরোধ ও নারী শিক্ষার গুরুত্ব সম্পর্কে উঠান বৈঠক বরিশালে অবসরপ্রাপ্ত শিক্ষকদের অবসর ভাতা ও কল্যাণ ভাতার দাবিতে মানববন্ধন
‘শংকামুক্ত নন এরশাদ’

‘শংকামুক্ত নন এরশাদ’

Sharing is caring!

সিএমএইচে চিকিৎসাধীন জাতীয় পার্টির চেয়ারম্যান হুসেইন মুহম্মদ এরশাদের শারীরিক অবস্থার সবশেষ পরিস্থিতি জানিয়ে দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান গোলাম মোহাম্মদ (জিএম) কাদের বলেছেন, এরশাদের শারীরিক অবস্থা অপরিবর্তিত। তবে, তিনি শংকামুক্ত নন। 

শুক্রবার (১২ জুলাই) বেলা ১১টায় জাতীয় পার্টি চেয়ারম্যানের বনানী কার্যালয়ে সাংবাদিকদের ব্রিফিংকালে এ কথা বলেন জিএম কাদের। সম্মিলিত সামরিক হাসপাতালের (সিএমএইচ) চিকিৎসকদের বরাত দিয়ে কথা বলেন জাপার ভারপ্রাপ্ত চেয়ারম্যান।

তিনি বলেন, হুসেইন মুহম্মদ এরশাদের শরীরে সংক্রমণ কমে গেছে। সংক্রমণের অবস্থা অনেকটাই স্বাভাবিক হয়ে উঠেছে। ডায়ালাইসিসের মাধ্যমে তার রক্তের বর্জ্য অপসারণ করা হচ্ছে। লিভার এখনো পুরোপুরি কাজ করছে না। প্রয়োজনমতো তার রক্তে বিভিন্ন উপাদান দেওয়া হচ্ছে। 

সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে জিএম কাদের বলেন, সিঙ্গাপুরের বিশেষজ্ঞ চিকিৎসকদের পরামর্শে সম্মিলিত সামরিক হাসপাতালে পল্লীবন্ধুর বিশ্বমানের চিকিৎসা চলছে। সিঙ্গাপুরের চিকিৎসকদের পরামর্শেই পল্লীবন্ধুকে বিদেশে নেওয়া হচ্ছে না। এরশাদের রোগের যে চিকিৎসা সিএমএইচে হচ্ছে, বিদেশেও একই চিকিৎসা দেওয়া হবে। 

ব্রিফিংকালে উপস্থিত ছিলেন জাতীয় পার্টির প্রেসিডিয়াম সদস্য সুনীল শুভরায়, সাইফুদ্দিন আহমেদ মিলন, অ্যাডভোকেট রেজাউল ইসলাম ভূইয়া, আলমগীর সিকদার লোটন, ভাইস চেয়ারম্যান অধ্যাপক ইকবাল হোসেন রাজু, শামসুল আলম মাস্টার, যুগ্ম-মহাসচিব সুলতান আহমেদ সেলিম, সম্পাদকমণ্ডলীর সদস্য ফখরুল আহসান শাহাজাদা, নির্মল চন্দ্র দাস, এমএ রাজ্জাক খান, কেন্দ্রীয় নেতা মিজানুর রহমান দুলাল, মোনাজাত চৌধুরী, আজিজুল হুদা সুমন প্রমুখ। 

নিউজটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন




© All rights reserved © crimeseen24.com-2024
Design By MrHostBD