বৃহস্পতিবার, ১৯ মার্চ ২০২৬, ০২:৩৭ অপরাহ্ন

সর্বশেষ সংবাদ :
পটুয়াখালীর গলাচিপায় চাঁদার দাবিতে খেয়াঘাটে হামলা-ভাঙচুর, অর্থ লুটপাট আসন্ন পবিত্র ঈদঁউল ফিতর উপলক্ষে নিত্য প্রয়োনিয় পন্যর দাম স্থিতিশীল ও পরিবহন খাত নিয়ন্ত্রণ রাখতে র‌্যাব ৮ এর অভিযান বরিশাল সিটি কর্পোরেশনের ৫ম প্রশাসক বিলকিস জাহান শিরিনকে ছাত্রদলের ফুলেল শুভেচ্ছা ঈদ-উল-ফিতর উপলক্ষে খাদ্য সামগ্রী বিতরণ করেছে বরিশাল বেসরকারি সার্ভেয়ার এসোসিয়েশন অনৈতিক ভিডিও ভাইরলের ঘটনায় খেপুপাড়া  বালিকা মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক বরখাস্ত কলাপাড়ায় ১৪ হাজার টাকার জাল নোটসহ যুবক গ্রেফতার লৌহ শ্রমিকদল বরিশাল মহানগর ৪ নং পলাশপুর শাখার ইফতার অনুষ্ঠিত ছাত্রদল বিএম কলেজ শাখার ইফতার মাহফিল দারিদ্র্য বিমোচনে যাকাতের ভূমিকা শীর্ষক সেমিনার অনুষ্ঠিত কলাপাড়ায় ইউএনওর নাম করে নিয়াগে ঘুষ নেয়ার ভিডিও ভাইরাল জিয়া মঞ্চ বরিশাল মহানগরের ইফতার মাহফিল অনুষ্ঠিত কলাপাড়ায় গৃহবধুকে চুবিয়ে হত্যা চেষ্টার অভিযোগ মেহেন্দিগঞ্জে জাতীয় দুর্যোগ প্রস্তুতি দিবস উপলক্ষে র‍্যালি, আলোচনা সভা ও অগ্নি নির্বাপক মহড়া জাতীয়তাবাদী বন্ধু ফোরাম বরিশালের ইফতার এবং দোয়া মাহফিল অনুষ্ঠিত সংসদ সদস্য কোন ক্ষমতার বিষয় না, এটা একটা দায়িত্বের বিষয়… এবিএম মোশাররফ হোসেন এমপি
জাতীয় ছাত্র সংহতি সপ্তাহ পালন উপলক্ষে জুলাই গণহত্যার বিচারের দাবিতে বরিশালে বিক্ষোভ মিছিল ও সমাবেশ করেছে ছাত্রশিবির

Sharing is caring!

ক্রাইমসিন ডেক্সঃ

বুধবার (২৭ নভেম্বর) বিকেলে বাংলাদেশ ইসলামী ছাত্রশিবির বরিশাল মহানগরের উদ্যোগে জিলা স্কুল মোড় থেকে বিক্ষোভ মিছিলটি বের করা হয়।

যা নগরের প্রধান প্রধান সড়ক হয়ে টাউন হল চত্বরে গিয়ে শেষ হয়।

জাতীয় ছাত্র সংহতি সপ্তাহ পালন উপলক্ষে জুলাই গণহত্যার বিচারের দাবিতে বরিশালে বিক্ষোভ মিছিল ও সমাবেশ করেছে ছাত্রশিবির।

বুধবার (২৭ নভেম্বর) বিকেলে বাংলাদেশ ইসলামী ছাত্রশিবির বরিশাল মহানগরের উদ্যোগে জিলা স্কুল মোড় থেকে বিক্ষোভ মিছিলটি বের করা হয়।
যা নগরের প্রধান প্রধান সড়ক হয়ে টাউন হল চত্বরে গিয়ে শেষ হয়।

বিক্ষোভ মিছিলে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ ইসলামী ছাত্রশিবির কেন্দ্রীয় কমিটির তথ্য সম্পাদক গালিব আব্দুল্লাহ।

তিনি তার বক্তব্যে বলেন বাংলাদেশের সাধারণ শিক্ষার্থীরা ফ্যাসিবাদের বিরুদ্ধে এক সঙ্গে আন্দোলন গড়তে সক্ষম হয়েছে। যার ফলাফল ফ্যাসিবাদের পতন ঘটেছে। এ সময় তিনি ইসকন নিষিদ্ধের দাবি জানান। পাশাপাশি জুলাই গণহত্যা ও বিভিন্ন জায়গায় হত্যার সঙ্গে জড়িত শেখ হাসিনা এবং তার দোসরদের বিচারের দাবি জানান তিনি।

এ সময় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ ইসলামী ছাত্রশিবির কেন্দ্রীয় কমিটির পাঠাগার সম্পাদক অহিদুল ইসলাম আকিব। তিনি তার বক্তব্যে বলেন, বাংলাদেশে আর কোনো দিন সাধারণ শিক্ষার্থী এবং জনগণের জীবনের ওপর হামলা চালালে তা সাধারণ শিক্ষার্থীরাই প্রতিহত করবেন।

সমাবেশে অন্য বক্তারা বলেন, দেশের পরিবেশ অশান্ত করতে শেখ হাসিনা ভারতে বসে ষড়যন্ত্র করছে। স্বৈরাচারের দোসররা দেশে সেই ষড়যন্ত্র বাস্তবায়নের চেষ্টা চালাচ্ছে। দেশ ধ্বংসের সব ষড়যন্ত্র ছাত্রসমাজ রুখে দেবে।

বিক্ষোভ মিছিল ও সমাবেশে বাংলাদেশ ইসলামী ছাত্রশিবির বরিশাল মহানগরের সভাপতি রিয়াজুল ইসলামের সভাপতিত্বে আরও উপস্থিত ছিলেন বরিশাল মহানগরের সেক্রেটারি হাসান মাহমুদ নাইম, বরিশাল বিশ্ববিদ্যালয়ের সভাপতি আমিনুল ইসলাম, বরিশাল জেলা সভাপতি আব্দুল কাদেরসহ শিবিরের নেতারা।

নিউজটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন

© All rights reserved © crimeseen24.com-2024
Design By MrHostBD