বুধবার, ০৮ এপ্রিল ২০২৬, ১১:০৭ পূর্বাহ্ন

সর্বশেষ সংবাদ :
বরিশালে শিক্ষার মান উন্নয়নে মতবিনিময় সভা বরিশালে সাংবাদিকদের সাথে শিক্ষামন্ত্রীর মতবিনিময় সভা বরিশালে পূবালী ব্যাংকের ক্যাশলেস ক্যাম্পিং-এর শুভ উদ্বোধন কলাপাড়ায় অধ্যক্ষ’র কক্ষে শিক্ষকদের তালা ঝুলিয়ে প্রতিবাদ কুয়াকাটায় ইয়াবাসহ আটক ২। শ্রমিকদল নেতার বিনাশ্রম কারাদণ্ড শ্রমিক নেতা জাফরুল হাসানের মৃত্যু বার্ষিকীতে দোয়া অনুষ্ঠান মাদক ও অপরাধ দমনে মানববন্ধন ও সমাবেশ জেলা প্রশাসনের উদ্যোগে: মহিপুরে সমুদ্রগামী জেলেদের বিশেষ ব্যবস্থাপনায় ডিজেল সরবরাহ, ফিরেছে স্বস্তি পেশাগত দায়িত্ব পালন কালে সাংবাদিক কে প্রাণনাশের হুমকি কলাপাড়ায় স্ত্রীর পরকীয়ায় অতিষ্ট স্বামী, আধা মন দুধ দিয়ে গোসল করে স্ত্রীকে ঘরে না তোলার প্রতিজ্ঞা বরিশাল আইনজীবী সমিতির নির্বাচনে বিএনপি প্যানেলের জয় বরিশালে সুবিধাবঞ্চিত সাইফুল ইসলামকে জামায়াতে ইসলামীর পক্ষ থেকে মোটরচালিত ভ্যান প্রদান কলাপাড়ায় ৬ ফুট দৈর্ঘ্যের দাড়াশ সাপ উদ্ধার কলাপাড়ায় স্পেশাল স্ট্রাইকিং মিশন চালিয়ে দুই মাদক ব্যবসায়ীসহ গ্রেফতার-৩,  মৎস্যজীবী দলের নেতাকে হাসপাতালে দেখতে গেলেন ফয়েজ খান
অধিগ্রহণকৃত কৃষি জমি লিজ দেওয়ার প্রতিবাদে, পায়রা বন্দরে কৃষকের বিক্ষোভ সমাবেশ

অধিগ্রহণকৃত কৃষি জমি লিজ দেওয়ার প্রতিবাদে, পায়রা বন্দরে কৃষকের বিক্ষোভ সমাবেশ

Sharing is caring!

কলাপাড়া (পটুয়াখালী) প্রতিনিধি ঃ

পটুয়াখালীর কলাপাড়ায় পায়রা বন্দরের অধিগ্রহণকৃত লালুয়া ইউপির মঞ্জুপাড়া, চান্দুপাড়া ও কলাউপাড়া গ্রামের কৃষি জমির টাকা পরিশোধ না করে ওই জমি লিজ দেওয়ার প্রতিবাদে বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার দুপুরে পায়রা বন্দরের প্রধান ফটকের সামনে ঘন্টাব্যাপী এ প্রতিবাদ ও বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত হয়।

এসময় বক্তব্য রাখেন কৃষক মজিবর রহমান প্যাদা, জসিম উদ্দিন, মঞ্জুপাড়া গ্রামের কৃষক আব্দুস সোবাহান মৃধা, চান্দুপাড়া গ্রামের মো শাহাবুদ্দিন হাওলাদার, দুলাল তালুকদার, কলাউপাড়া গ্রামের জসীমউদ্দিন হাওলাদারসহ স্থানীয়রা বাসিন্দারা।

এ ঘটনার প্রতিকার চেয়ে কৃষক শাহবুদ্দিন হাওলাদার গং উচ্চ আদালতে একটি রিট করেছেন। বক্তারা বলেন, পায়রা বন্দরের অধিগ্রহণকৃত জমির মূল্য এখনও অধিকাংশ ক্ষতিগ্রস্ত কৃষকরা বুঝে পায়নি।

অধিগ্রহনকৃত এসব জমি চাষাবাদ করেই চলছে তাদের সংসার। তার উপর এসব জমি ক্ষতিগ্রস্তদের কাছে ইজারা না দিয়ে বাইরের লোকজনের কাছে ইজারা দিয়েছে বন্দর কর্তৃপক্ষ। তারা ওই জমি লিজ দেওয়া বন্ধের দাবি করেন।

তাই তাদের দাবি মেনে না নিলে আরো কঠোর কর্মসূচি গ্রহণের হুশিয়ারি দেন। বর্তমানে এ ঘটনায় লালুয়ার কৃষকরা ফুসে উঠেছেন। তারা বৃহত্তর আন্দোলনের ডাক দিয়েছেন।

মোয়াজ্জেম হোসেন কলাপাড়া

নিউজটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন




© All rights reserved © crimeseen24.com-2024
Design By MrHostBD