মঙ্গলবার, ২১ এপ্রিল ২০২৬, ০৩:৩১ পূর্বাহ্ন

সর্বশেষ সংবাদ :
কলাপাড়ায় কেন্দ্র সচিব এবং কক্ষ প্রত্যবেক্ষকদের প্রশিক্ষণ কর্মশালা বরিশাল মহানগর শ্রমিকদলের প্রস্তুতি সভা অনুষ্ঠিত চেম্বার অব কমার্সের পক্ষ থেকে স্মারকলিপি পেশ স্কুলছাত্রীকে উত্যক্তের প্রতিবাদ করায় কিশোরের ওপর দফায় দফায় হামলা, থানায় অভিযোগ কুয়াকাটা সমুদ্র সৈকত আবারো মৃত ডলফিন পটুয়াখালীতে ইফতেদায়ী মাদ্রাসা শিক্ষকদের মানববন্ধন ও  স্মারকলিপি প্রদান জনগণ চাইলে নির্বাচনে অংশ নেব — সাংবাদিক হাফিজুল ইসলাম শান্ত উজিরপুরে পূবালী ব্যাংকের ক্যাশলেস ক্যাম্পিং-এর শুভ উদ্বোধন বরিশালে বাংলা নববর্ষ ১৪৩৩ উপলক্ষে কুইজ, রচনা ও চিত্রাঙ্কন প্রতিযোগিতা কুয়াকাটা সৈকতে ভেসে এলো ৮ ফুট লম্বা মৃত ইরাবতী ডলফিন বরিশাল কালেক্টরেট স্কুলের এসএসসি ২০২৬ পরীক্ষার্থীদের বিদায় সংবর্ধনা কলাপাড়ায় স্যাডো ক্রিকেট টুর্নামেন্টের উদ্বোধন অগ্নিকান্ডে ক্ষতিগ্রস্থদের পাশে দাঁড়ালেন সদর আসনের এম পি সরোয়ার বরিশালে বাল্যবিবাহ প্রতিরোধ ও নারী শিক্ষার গুরুত্ব সম্পর্কে উঠান বৈঠক বরিশালে অবসরপ্রাপ্ত শিক্ষকদের অবসর ভাতা ও কল্যাণ ভাতার দাবিতে মানববন্ধন
পটুয়াখালীতে শিক্ষক দম্পতি হত্যাকান্ডের প্রতিবাদে সংবাদ সম্মেলন

পটুয়াখালীতে শিক্ষক দম্পতি হত্যাকান্ডের প্রতিবাদে সংবাদ সম্মেলন

Sharing is caring!

মু,হেলাল আহম্মেদ(রিপন) পটুয়াখালী জেলা প্রতিনিধিঃ

পটুয়াখালীর সদর উপজেলা কালিকা পুর ইউনিয়নের বহালগাছিয়ায় শিক্ষক দম্পতি হত্যাকান্ডের মূল রহস্য উদঘাটন এর দাবি এবং থানা পুলিশ কর্তৃক মামলার বাদিকে হেনোস্থা করার প্রতিবাদে  ভুক্তভোগীর পরিবার ন্যায় বিচারের দাবীতে  সংবাদ সম্মেলন করেছে

অদ্য সোমবার (২৫ শে নভেম্বর) সকাল  ১২ টায় পটুয়াখালী জেলা প্রেসক্লাবের মিলনায়তনে আয়োজিত সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্য পাঠের মাধ্যমে সাংবাদিকদের কাছে বিভিন্ন অভিযোগ তুলে ধরেন নিহত দম্পতির সন্তান ও মামলার বাদি আবুল বাশার মোহাম্মদ আবদুল্লাহ।

এসময় অভিযোগের কথা তুলে ধরে, এ হত্যা মামলায় ২ জন আসামীকে গ্রেফতার করা হলেও সঠিক তদন্ত এবং তাদের ব্যাপক জিজ্ঞাসাবাদের মাধ্যমে মূল রহস্য উদঘাটন করা হয়নি এখনো।

গ্রেফতারের পর অনেকটা তরিঘরি করে আসামীদের আদালতে সোপার্দ করা, বাদির সাথে পুলিশের দুর্ব্যবহার এবং রিমান্ড না চাওয়ায় সঠিক বিচার পাওয়ার সার্থে তারা শংকা প্রকাশ করেছেন।

সংবাদ সম্মেলন তিনি আরো বলেন, “বাবা মায়ের নৃশংস হত্যাকান্ডের পর গত ৩১ শে অক্টোবর সকালে আমাদের বাড়ীতে সাইফুল নামে এক দুষ্কৃতকারী চুরি করতে আসলে গ্রামবাসীর সহায়তায় তাকে পুলিশে ধরিয়ে দেই।

পুলিশের প্রাথমিক জিজ্ঞাসাবাদে সে হত্যাকান্ডের সাথে জড়িত থাকার কথা স্বীকার করে এবং তার দেয়া তথ্যের ভিত্তিতে অপর এক আসামি গ্রেফতার হয়। কিন্তু সাইফুল ১লা নভেম্বর সকালে ডিবি হেফাজত থেকে পালিয়ে যায়।

গত ১১ নভেম্বর ডিবি পুলিশ পলাতক সাইফুলকে ঢাকার কেরানীগঞ্জ থেকে পূনরায় গ্রেফতার করতে সক্ষম হয়।এ ব্যাপারে আমরা সহায়তা কামনা করি। এরপর ১২ নভেম্বর দুপুরে ডিবি অফিসে মামলা সংক্রান্ত বিষয়ে আলোচনা করার জন্য তদন্তকারী কর্মকর্তার কাছে গিয়ে তাকে না পেয়ে পাশের খোলা রুমে ঢুকে পড়লে সেখানে অতিরিক্ত পুলিশ সুপার আহাম্মদ মইনুল হাসান আমার পরিচয় জানতে চান।

আমি মামলার বাদী হিসেবে পরিচয় দিলে তিনি আমাকে অপমান করে রুম থেকে বের করে দেন। পরক্ষনেই ডিবি অফিসের এস আই মহসিনের অযৌক্তিক আক্রমনাত্মক আচারনের শিকার হই। পরবর্তিতে আমি মামলার বিষয়ে পুলিশের সাথে যোগাযোগের ব্যাপারে নিরাপত্তা হিনতায় ভুগতে থাকি।

আমার মনেহয় আমার বাবা মায়ের হত্যাকান্ডটি পরিকল্পিত। ভাড়াটে লোক দিয়ে এ হত্যাকান্ড ঘটানো হয়েছে যা সঠিক তদন্তে বেড়িয়ে আসবে। কারন আসামিদের স্বীকারোক্তি অনুযায়ী আনুমানিক রাত সাড়ে আটটায় চুরি করার জন্য যৌক্তিক সময় হতে পারে না, শুধু চুরি করতে গিয়ে দুজন বুড়ো লোককে হত্যা করতে পারে বলে যৌক্তিক মনে হয় না, আবার আসামীগন চুরি করার কথা বললে ও কোন কিছুই চুরি করে নিয়ে যায় নি।

এতো অল্প সময়ে প্রাথমিক জিজ্ঞাসা বাদে আসামীরা হত্যাকান্ডের সকল তথ্য দিয়েছে বলে আমি মনে করি না। সঠিক তদন্ত হলে এর মূল রহস্য বেড়িয়ে আসবে। উক্ত সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন পটুয়াখালী জেলা প্রেসক্লাবের সভাপতি সাথী পত্রিকার সম্পাদক মো, আনোয়ার হোসেন, নিহত দম্পতির মেয়ে ফেরদৌসী বেগম ও মেহেরুন্নেছা মনি।

বাঁদিকে হেনোস্থার বিষয়টি অস্বীকার করে অতিরিক্ত পুলিশ সুপার আহামাদ মাইনুল হাসান জানান, আসামীকে জিজ্ঞাসাবাদের সময় তিনি সেই কক্ষে ঢুকে পড়ায় তার পরিচয় জানতে চাইলে তিনি মামলার বাদি হিসেবে পরিচয় দেন। এদিকে মামলার বাদীর সামনে আসামিকে জিজ্ঞাসাবাদ করা সমিচীন নয় তাই তাকে অন্য রুমে বসাতে অনুরোধ করা হয়।

এছাড়া এস আই মহসিনের সঙ্গে তার কি হয়েছে সে বিষয়ে কোন মন্তব্য করেননি অতিরিক্ত পুলিশ সুপার।

নিউজটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন




© All rights reserved © crimeseen24.com-2024
Design By MrHostBD