মঙ্গলবার, ১০ মার্চ ২০২৬, ০৫:২০ অপরাহ্ন

সর্বশেষ সংবাদ :
জাতীয়তাবাদী বন্ধু ফোরাম বরিশালের ইফতার এবং দোয়া মাহফিল অনুষ্ঠিত সংসদ সদস্য কোন ক্ষমতার বিষয় না, এটা একটা দায়িত্বের বিষয়… এবিএম মোশাররফ হোসেন এমপি ইলমুল ক্বিরাত ও ইসলামী জ্ঞান প্রতিযোগিতা অনুষ্ঠিত শেবাচিমে কুরআন বিতরণ ও রমাদান সেমিনার অনুষ্ঠিত সম্পাদক পদে এবারের চমক এ্যাড আব্দুল মালেক কলাপাড়ায় আদালতে শুনানি চলাকালীন দুই আইনজীবির হাতাহাতি, আদালতের কার্যক্রম মূলতবি  মুলাদীতে তরমুজ চাষির উপর সন্ত্রাসী হামলা কলাপাড়া উপজেলা স্কাউটস’র দিনব্যাপী ওরিয়েন্টেশন ফেসবুকে পোস্ট ও কমেন্টকে কেন্দ্র করে এক ব্যক্তিকে মারধরে হত্যার অভিযোগ আইনজীবী সমিতির সভাপতি সাদিকুর রহমান লিংকনসহ ১১ আইনজীবীর জামিন কলাপাড়া উপজেলা স্কাউট’স ও বরিশাল আঞ্চলিক স্কাউট’স নেতৃবৃন্দের মতবিনিময় বাউফলে পিপল’স রাইট ফাউন্ডেশনের উদ্যোগে ইফতার সামগ্রী বিতরণ অর্থের অভাবে মৃর্ত্যু পথযাত্রী বাউফলের জহিরুল কলাপাড়ায় বিএনপির সমর্থককে মারধরের অভিযোগ
চট্টগ্রাম থেকে জেএমবির ৩ সদস্য গ্রেফতার

চট্টগ্রাম থেকে জেএমবির ৩ সদস্য গ্রেফতার

Sharing is caring!

চট্টগ্রাম বন্দর এলাকা থেকে নিষিদ্ধ ঘোষিত জঙ্গি সংগঠন জামাআতুল মুজাহিদীন বাংলাদেশের (জেএমবি) ৩ সক্রিয় সদস্যকে গ্রেফতার করেছে র‌্যাপিড অ্যাকশন ব্যাটেলিয়ান (র‌্যাব-১১)। এ সময় তাদের কাছে থাকা ল্যাপটপসহ জিহাদি বই ও উগ্রবাদী লিফলেট উদ্ধার করা হয়।

শুক্রবার (১২ জুলাই) পাঠানো এক প্রেস বিজ্ঞপ্তিতে র‌্যাব-১১ এর সিনিয়র সহকারী পরিচালক জসিম উদ্দিন চৌধুরী এ তথ্য জানান।

বিজ্ঞপ্তিতে জানানো হয়, বৃহস্পতিবার রাত ১১টায় চট্টগ্রামের হালিশহর এলাকায় অভিযান চালিয়ে জেএমবির ওই তিন সদস্যকে গ্রেফতার করা হয়। গ্রেফতার জেএমবি সদস্যরা হলো নোয়াখালীর নরোত্তম এলাকার আশফাক উর রহমান অয়ন ওরফে আরিফ (২৬), সিরাজগঞ্জের রুদ্রপুর এলাকার রনি আহম্মেদ রনি (৩১) ও রাজবাড়ীর কৃষ্টপুর এলাকার রিপন মন্ডল রিপন (৩০)।  তাদের বিরুদ্ধে সিদ্ধিরগঞ্জ ও বন্দর থানায় সন্ত্রাস বিরোধী (জঙ্গি) দু’টি পৃথক মামলা আছে।

র‌্যাব জানায়, আশফাক উর রহমান অয়ন ওরফে আরিফ জেএমবির সামরিক শাখার আইটি বিভাগের শীর্ষ নেতা হিসেবে জঙ্গি তৎপরতা অব্যাহত রাখে। আর রনি ও রিপন দীর্ঘদিন ধরে চট্টগ্রামের ইপিজেডের দু’টি বেসরকারি কোম্পানিতে চাকরি করতো। রনি চাকরির পাশাপাশি জেএমবির সাংগঠনিক কার্যক্রম চালানোর সুবিধার্থে ছদ্মবেশে রাতে রিকশাও চালাতো।

বিজ্ঞপ্তিতে জানানো হয়, প্রাথমিক জিজ্ঞাসাবাদে গ্রেফতার জেএমবি সদস্যরা স্বীকার করেছে, তারা দীর্ঘদিন ধরে গোপনে সংগঠিত হয়ে নিষিদ্ধ ঘোষিত জঙ্গি সংগঠন জেএমবির কর্মকাণ্ড চালিয়ে আসছে। একই সঙ্গে নাশকতামূলক কর্মকাণ্ডের  অপতৎপরতা চালিয়ে যাচ্ছে।

গ্রেফতার জেএমবি সদস্যদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলছে বলে বিজ্ঞপ্তিতে জানানো হয়।

নিউজটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন




© All rights reserved © crimeseen24.com-2024
Design By MrHostBD