সর্বশেষ:
প্রবাসীর বাড়িতে দুর্ধর্ষ ডাকাতি,১জন গুলিবিদ্ধসহ আহত-৩, ২৫ ভরি স্বর্নালংকার লুট কলাপাড়ায় পুজা উদযাপন পরিষদ আহবায়কের পদত্যাগ।। হিন্দু সম্প্রদায়ে আতংক বাউফলে গভীর রাতে গৃহবধূর ঘরে জামায়াত নেতা, আপত্তিকর অবস্থায় আটক বরিশাল জেলা জজ আদালত চত্বরে ‘রহস্যজনক’ বিস্ফোরণে জনমনে আতঙ্ক আমানতগঞ্জ বক্ষব্যাধি হাসপাতালের পেছনে জমির মালিকানা নিয়ে ‘বিভ্রান্তিকর তথ্য’ প্রচারের অভিযোগে সংবাদ সম্মেলনে পর্যটক হয়রানি বন্ধ ও সেবার মানোন্নয়নে কুয়াকাটায় চালকদের সঙ্গে মতবিনিময় কলাপাড়ায় শিক্ষার্থীরা পেল স্কুল ব্যাগ ও শিক্ষা উপকরণ কুয়াকাটা সৈকতের ভাঙন কবলিত এলাকা পরিদর্শন করলেন…….. এবিএম মোশাররফ হোসেন এমপি কলাপাড়ার অনার্স শিক্ষার্থীদের উচ্চশিক্ষার পথে একটি বাস্তব সংকট পরীক্ষা কেন্দ্র আন্তর্জাতিক আদিবাসী দিবসে কুয়াকাটায় র‍্যালী ও আলোচনা সভা অনুষ্ঠিত

‎বরিশালে এমইপিএর আয়োজনে ইলেকট্রিশিয়ানদের নিয়ে  মতবিনিময় সভা অনুষ্ঠিত

Reporter Name / ৩০ Time View
Update : রবিবার, ১৪ জুন, ২০২৬

‎পারভেজ,বরিশাল প্রতিনিধি :

‎বরিশালে এমইপি এর আয়োজনে  ইলেকট্রিশিয়ানদের অংশগ্রহণে এক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। ‎ ‎১৩ ই জুন শনিবার দিনব্যাপী  নগরীর হাসপাতাল রোডস্থ সিলভার স্পুন রেস্টুরেন্টে এই আয়োজন করা হয়।

‎ ‎সভায় বিদ্যুৎ ও ইলেকট্রিক্যাল পণ্যের নিরাপদ ব্যবহার, আধুনিক প্রযুক্তির সঙ্গে ইলেকট্রিশিয়ানদের দক্ষতা বৃদ্ধি এবং পেশাগত উন্নয়ন নিয়ে আলোচনা করা হয়।

‎ ‎উক্ত আয়োজনে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মাহামুদ হোসেন ডিভিশনাল সেলস ম্যানেজার বরিশাল বিভাগ এমইপি গ্রুপ।

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মোঃ মেহেদী হাচান ডিস্টিবিউটার আয়ান ইলেক্ট্র বরিশাল,মোঃ রাসেল শরিফ টিএসএম এমইপি গ্রুপ,বিডব্লিউডি এর ইন্জিনিয়ার সন্জীব দেবনাথ, সিনিয়র ফিল্ড অফিসার সজিব আহমেদ,সিনিয়র ফিল্ড অফিসার রেজাউল ইসলাম।এছাড়া বরিশাল ইলেক্ট্রিশিয়ান শ্রমিক ইউনিয়নের সভাপতি মোঃ জালাল মিয়া, সাধারণ সম্পাদক মোঃ আব্দুল মান্নান কিরন সহ অনুষ্ঠানে বিভিন্ন পর্যায়ের ইলেকট্রিশিয়ান, ব্যবসায়ী ও সংশ্লিষ্ট ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।

‎ ‎বক্তারা বলেন, নিরাপদ বিদ্যুৎ ব্যবস্থাপনা নিশ্চিত করতে দক্ষ জনশক্তি গড়ে তোলার বিকল্প নেই। এ লক্ষ্যে নিয়মিত প্রশিক্ষণ, সচেতনতামূলক কার্যক্রম এবং অভিজ্ঞতা বিনিময়ের ওপর গুরুত্বারোপ করা হয়।

সভায় অংশগ্রহণকারীরা তাদের পেশাগত বিভিন্ন সমস্যা, সম্ভাবনা ও করণীয় বিষয়ে মতামত তুলে ধরেন। একই সঙ্গে বাজারে মানসম্মত বৈদ্যুতিক পণ্যের ব্যবহার এবং গ্রাহকসেবার মানোন্নয়নের বিষয়েও আলোচনা করা হয়।

‎ ‎অনুষ্ঠান শেষে উপস্থিত অতিথি ও অংশগ্রহণকারীদের মাঝে সৌহার্দ্যপূর্ণ আলোচনা এবং বিভিন্ন বৈদ্যুতিক পণ্যের প্রদর্শনী অনুষ্ঠিত হয়।

সভাটি ইলেকট্রিশিয়ানদের মধ্যে পারস্পরিক সহযোগিতা ও পেশাগত দক্ষতা বৃদ্ধিতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে বলে বক্তারা আশাবাদ ব্যক্ত করেন। ‎


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category