মঙ্গলবার, ১০ মার্চ ২০২৬, ০৫:১৮ অপরাহ্ন

সর্বশেষ সংবাদ :
জাতীয়তাবাদী বন্ধু ফোরাম বরিশালের ইফতার এবং দোয়া মাহফিল অনুষ্ঠিত সংসদ সদস্য কোন ক্ষমতার বিষয় না, এটা একটা দায়িত্বের বিষয়… এবিএম মোশাররফ হোসেন এমপি ইলমুল ক্বিরাত ও ইসলামী জ্ঞান প্রতিযোগিতা অনুষ্ঠিত শেবাচিমে কুরআন বিতরণ ও রমাদান সেমিনার অনুষ্ঠিত সম্পাদক পদে এবারের চমক এ্যাড আব্দুল মালেক কলাপাড়ায় আদালতে শুনানি চলাকালীন দুই আইনজীবির হাতাহাতি, আদালতের কার্যক্রম মূলতবি  মুলাদীতে তরমুজ চাষির উপর সন্ত্রাসী হামলা কলাপাড়া উপজেলা স্কাউটস’র দিনব্যাপী ওরিয়েন্টেশন ফেসবুকে পোস্ট ও কমেন্টকে কেন্দ্র করে এক ব্যক্তিকে মারধরে হত্যার অভিযোগ আইনজীবী সমিতির সভাপতি সাদিকুর রহমান লিংকনসহ ১১ আইনজীবীর জামিন কলাপাড়া উপজেলা স্কাউট’স ও বরিশাল আঞ্চলিক স্কাউট’স নেতৃবৃন্দের মতবিনিময় বাউফলে পিপল’স রাইট ফাউন্ডেশনের উদ্যোগে ইফতার সামগ্রী বিতরণ অর্থের অভাবে মৃর্ত্যু পথযাত্রী বাউফলের জহিরুল কলাপাড়ায় বিএনপির সমর্থককে মারধরের অভিযোগ
কারো কাছে আমরা পানি চাইবো না: প্রধানমন্ত্রী

কারো কাছে আমরা পানি চাইবো না: প্রধানমন্ত্রী

Sharing is caring!

ক্রাইমসিন২৪ ডেক্স : বাংলাদেশ কারো কাছে পানি চাইবে না বলে জানিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। দেশের সমস্ত নদী খনন করে পানি ধরে রাখা হবে বলেও জানান তিনি।

সোমবার (৮ জুলাই) গণভবনে আয়োজিত সংবাদ সম্মেলনে সম্প্রতি পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দোপাধ্যায়ের ইলিশ মাছ ও তিস্তা নদীর পানি সংক্রান্ত এক বক্তব্য প্রসঙ্গে সাংবাদিকদের প্রশ্নের উত্তরে প্রধানমন্ত্রী একথা জানান। প্রধামন্ত্রীর চীন সফর উপলক্ষে এ সংবাদ সম্মেলনের আয়োজন করা হয়।

সংবাদ সম্মেলনে প্রধানমন্ত্রী প্রশ্নের উত্তরে বলেন, উনি (মমতা) বলেছেন তিস্তার পানি দেইনি বলেই ইলিশ মাছ পাচ্ছি না। আমরা বলেছিলাম তিস্তায় পানি নেই, তবে ইলিশ আসবে কীভাবে?  

এ প্রসঙ্গে প্রধানমন্ত্রী আরও বলেন, আমরা দেশের সমস্ত নদী খনন করবো। বর্ষায় পানি ধরে রাখবো। কারোর কাছে আমাদের পানি চাইতে হবে না। আমরা আত্মনির্ভরশীল হতে চাই, পরনির্ভরশীল নয়। গত ১০ বছর আগে দেশের অবস্থা কী ছিল, এখন আমরা কী অবস্থায় দেশকে নিয়েছে এসেছি তা একটু বিচার করুন। দেশের এতো উন্নয়ন সম্ভব হয়েছে আওয়ামী লীগ ক্ষমতায় আছে বলে। 

‘আওয়ামী লীগ এদেশ স্বাধীন করেছে। সেই দেশই উন্নতি করতে পারে যারা স্বাধীনতার জন্য সংগ্রাম করেছে, মুক্তিযুদ্ধ করে দেশকে স্বাধীন করেছে। উড়ে এসে জুড়ে বসা কোনো দল দেশের কোনো উন্নয়ন করতে পারে না, অতীতে তা বারবার প্রমাণ হয়েছে।’  

পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দোপাধ্যায়ের জয় বাংলা স্লোগান দেওয়া প্রসঙ্গে আরেক প্রশ্নের উত্তরে প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেন, জয় বাংলা স্লোগান দিয়ে আমরা বাংলাদেশ স্বাধীন করেছি। ভারত আমাদের মুক্তিযুদ্ধে সহযোগিতা করেছে, আশ্রয় দিয়েছে। মুক্তিযুদ্ধে তাদেরও অনেক সৈন্য প্রাণ দিয়েছেন। জয় বাংলা স্লোগান এসেছে কবি কাজী নজরুল ইসলামের কবিতা থেকে। কেউ যদি জয় বাংলা স্লোগান দেয়, আমরা তো তার মুখ থেকে তো কেড়ে নিতে পারি না। 

অপর এক প্রশ্নের উত্তরে প্রধানমন্ত্রী বলেন, বঙ্গবন্ধুর জন্মশতবার্ষিকী ব্যাপকভাবে পালন করা হবে। এজন্য সরকারিভাবে কমিটি গঠন করা হয়েছে, দলীয়ভাবেও আলাদা আলাদা কমিটি করা হয়েছে। ২০২১ সালে বাংলাদেশের স্বাধীনতার সুবর্ণজয়ন্তী। ২০২০-২০২১ বর্ষকে আমরা মুজিববর্ষ হিসেবে ঘোষণা করেছি। স্বাধীনতার রজতজয়ন্তী যেভাবে উদযাপিত হয়েছিল, বঙ্গবন্ধুর জন্মশতবার্ষিকী ও স্বাধীনতার সুবর্ণজয়ন্তী তারচেয়ে ব্যাপকভাবে আমরা উদযাপন করবো। সেভাবেই আমরা কর্মসূচি সাজাচ্ছি। 

নিউজটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন




© All rights reserved © crimeseen24.com-2024
Design By MrHostBD