বৃহস্পতিবার, ২৩ এপ্রিল ২০২৬, ১১:৩১ অপরাহ্ন

সর্বশেষ সংবাদ :
বাউফলে ১৫০টাকার দ্ব‌ন্দে অনার্স পরিক্ষার কেন্দ্র বা‌তিল বরিশাল জেলা মটরযান মেকানিক শ্রমিক ইউনিয়নের প্রস্তুতি সভা অনুষ্ঠিত পটুয়াখালীর খলিসাখালীতে শিক্ষক বিরুদ্ধে যৌন হয়রানির অভিযোগ, অপসারণ দাবিতে মানববন্ধন এসএসসি পরীক্ষার্থীদের বিশুদ্ধ পানি ও খাবার স্যালাইন বিতরণ করলেন ছাত্রদল সিসি ক্যামেরায় নকলমুক্ত সুষ্ঠু পরিবেশে কলাপাড়ায় এসএসসি ও সমমানের পরীক্ষা শুরু বরিশাল টেলিভিশন চিত্র সাংবাদিকদের নতুন কমিটি ঘোষণা কলাপাড়ায় কেন্দ্র সচিব এবং কক্ষ প্রত্যবেক্ষকদের প্রশিক্ষণ কর্মশালা বরিশাল মহানগর শ্রমিকদলের প্রস্তুতি সভা অনুষ্ঠিত চেম্বার অব কমার্সের পক্ষ থেকে স্মারকলিপি পেশ স্কুলছাত্রীকে উত্যক্তের প্রতিবাদ করায় কিশোরের ওপর দফায় দফায় হামলা, থানায় অভিযোগ কুয়াকাটা সমুদ্র সৈকত আবারো মৃত ডলফিন পটুয়াখালীতে ইফতেদায়ী মাদ্রাসা শিক্ষকদের মানববন্ধন ও  স্মারকলিপি প্রদান জনগণ চাইলে নির্বাচনে অংশ নেব — সাংবাদিক হাফিজুল ইসলাম শান্ত উজিরপুরে পূবালী ব্যাংকের ক্যাশলেস ক্যাম্পিং-এর শুভ উদ্বোধন বরিশালে বাংলা নববর্ষ ১৪৩৩ উপলক্ষে কুইজ, রচনা ও চিত্রাঙ্কন প্রতিযোগিতা
বিআরটিএ স্বীকৃত লাইসেন্সের দাবিতে বরিশালে বিক্ষোভ কর্মসূচি পালন করা হয়েছে

বিআরটিএ স্বীকৃত লাইসেন্সের দাবিতে বরিশালে বিক্ষোভ কর্মসূচি পালন করা হয়েছে

Sharing is caring!

ক্রাইমসিন ডেক্সঃ

বৃহস্পতিবার (২৪ অক্টোবর) বেলা ১১ টার দিকে নগরের অশ্বিনী কুমার হলের সামনে রিকশা, ব্যাটারিচালিত রিকশা -ভ্যান -ইজিবাইক সংগ্রাম পরিষদের ব্যানারে এ কর্মসূচি পালন করা হয়।

সমাবেশে সভাপতিত্ব করেন রিকশা, ব্যাটারিচালিত রিকশা -ভ্যান -ইজিবাইক সংগ্রাম পরিষদ বরিশাল জেলা শাখার প্রধান সংগঠক দুলাল মল্লিক।

এ সময় বক্তব্য রাখেন সংগ্রাম পরিষদের উপদেষ্টা বাংলাদেশের সমাজতান্ত্রিক দল-বাসদ বরিশাল জেলা শাখার সমন্বয়ক ডা. মনীষা চক্রবর্ত্তী এবং রিকশা,ব্যাটারিচালিত রিক্সা-ভ্যান ইজিবাইক সংগ্রাম পরিষদের সংগঠক শহিদুল হাওলাদার।

সমাবেশে বক্তারা বলেন, সারাদেশে ৬০ লাখ ব্যাটারিচালিত যানবাহনের সঙ্গে জড়িত আড়াই কোটি মানুষের জীবিকার নিশ্চয়তার দাবিতে সংগ্রাম পরিষদ দীর্ঘ ১২ বছর ধরে আন্দোলন করছে। বৈষম্যবিরোধী আন্দোলনে সারা দেশে রিকশা-ইজিবাইক শ্রমিকরা সামনের কাতারে দাঁড়িয়ে অংশ নিয়েছেন, নিজেরা আহত-নিহত হয়েছেন আবার আহত ছাত্রদের পরিবহণ করে চিকিৎসা করিয়েছেন। কিন্তু আজও ব্যাটারিচালিত যানবাহনের শ্রমিকরা তাদের লাইসেন্স পাওয়ার ক্ষেত্রে বৈষম্যের শিকার হচ্ছেন।

বক্তারা বলেন, থ্রি হুইলার নীতিমালা ২০২৪ অনুযায়ী অবিলম্বে ব্যাটারিচালিত রিকশা ও ইজিবাইকের বিআরটিএ স্বীকৃত লাইসেন্স দিতে হবে।

সংগ্রাম পরিষদের দাবির মুখে বরিশাল মেট্রোপলিটন এলাকার পুলিশ কমিশনার শফিকুল ইসলাম ট্রাফিক মামলার দীর্ঘসূত্রিতা কমিয়ে পাঁচ দিন থেকে দুদিন ও জরিমানা চার হাজার টাকা থেকে কমিয়ে তিন হাজার টাকা করেন বলে জানিয়েছেন ডা. মনীষা চক্রবর্ত্তী।

নিউজটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন




© All rights reserved © crimeseen24.com-2024
Design By MrHostBD