বৃহস্পতিবার, ১৬ এপ্রিল ২০২৬, ০৬:০১ পূর্বাহ্ন

সর্বশেষ সংবাদ :
জনগণ চাইলে নির্বাচনে অংশ নেব — সাংবাদিক হাফিজুল ইসলাম শান্ত উজিরপুরে পূবালী ব্যাংকের ক্যাশলেস ক্যাম্পিং-এর শুভ উদ্বোধন বরিশালে বাংলা নববর্ষ ১৪৩৩ উপলক্ষে কুইজ, রচনা ও চিত্রাঙ্কন প্রতিযোগিতা কুয়াকাটা সৈকতে ভেসে এলো ৮ ফুট লম্বা মৃত ইরাবতী ডলফিন বরিশাল কালেক্টরেট স্কুলের এসএসসি ২০২৬ পরীক্ষার্থীদের বিদায় সংবর্ধনা কলাপাড়ায় স্যাডো ক্রিকেট টুর্নামেন্টের উদ্বোধন অগ্নিকান্ডে ক্ষতিগ্রস্থদের পাশে দাঁড়ালেন সদর আসনের এম পি সরোয়ার বরিশালে বাল্যবিবাহ প্রতিরোধ ও নারী শিক্ষার গুরুত্ব সম্পর্কে উঠান বৈঠক বরিশালে অবসরপ্রাপ্ত শিক্ষকদের অবসর ভাতা ও কল্যাণ ভাতার দাবিতে মানববন্ধন পটুয়াখালী সদর উপজেলা শিক্ষক কর্মচারী সমিতির কার্যনির্বাহী কমিটির নির্বাচনে সভাপতি আবু জাফর সাধারণ সম্পাদক বিদ্যুৎ পাল বাউফলে নার্সিং ইনস্টিটিউটে শিক্ষক সংকট,পরিচ্ছন্নতার দায়িত্বে অধ্যক্ষ বাউফ‌লে স্কোপলামিন (‘শয়তানের নিশ্বাস’) চক্রের মূল হোতাসহ গ্রেপ্তার ৪ পটুয়াখালী সরকারি নার্সিং ইনস্টিটিউটে ভর্তি ফিতে অনিয়মের অভিযোগ উঠেছে মাহামুূদা সুলতানার বিরুদ্ধে রুপাতলীতে বর্ণাঢ্য আয়োজনে পূবালী ব্যাংকের ক্যাশলেস ক্যাম্পিং-এর শুভ উদ্বোধন স্কাউটস দিবসে কলাপাড়ায় র‍্যালী ও স্কাউট ওন
বাংলাদেশ মাধ্যমিক স্কুল শিক্ষক পরিষদ বরিশাল মহানগরীর প্রতিনিধি সমাবেশ

বাংলাদেশ মাধ্যমিক স্কুল শিক্ষক পরিষদ বরিশাল মহানগরীর প্রতিনিধি সমাবেশ

Sharing is caring!

ক্রাইমসিন ডেক্সঃ

মানব সম্পদ উন্নয়নে শিক্ষা জাতীয় করণের বিকল্প নাই আদর্শ সমাজ গঠনে আদর্শ শিক্ষা চাই এই প্রতিপাদ্য কে সামনে রেখে সোমবার বাদ আসর বরিশাল সিটি কলেজে বাংলাদেশ মাধ্যমিক স্কুল শিক্ষক পরিষদ বরিশাল মহানগরীর উদ্যোগে প্রতিনিধি সমাবেশ অনুষ্ঠিত হয় । পবিত্র কালামে হাকীম থেকে তিলাওয়াতের মাধ্যমে অনুষ্ঠান শুরু করা হয় ।

চরবাড়িয়া মাধ্যমিক বিদ্যালয়ের সহ প্রধান শিক্ষক মাস্টার মিজানুর রহমানের সভাপতিত্বে এবং বাংলাদেশ মাধ্যমিক স্কুল শিক্ষক পরিষদ বরিশাল মহানগরীর সদস্য সচিব অধ্যাপক মোঃ জাহাঙ্গীর কবিরের সঞ্চালনায় অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য রাখেন বাংলাদেশ মাধ্যমিক স্কুল শিক্ষক পরিষদ বরিশাল মহানগরীর সভাপতি অধ্যক্ষ মো. মঞ্জুরুল হক ।

বিশেষ অতিথি ছিলেন বাংলাদেশ মাধ্যমিক স্কুল শিক্ষক পরিষদ বরিশাল মহানগরীর সহ সভাপতি অধ্যক্ষ মোঃ  একরামুল হক ভুইয়া ।  অনুষ্ঠানে সংগঠনের বিভিন্ন পর্যায়ের আমন্ত্রিত শিক্ষক নেতৃবৃন্দ অংশগ্রহণ করেন ।

এ সময় দেশব্যাপী গুনগত মানসম্পন্ন শিক্ষা কোমলমতি শিক্ষার্থীদের মাঝে ছড়িয়ে দিতে বাংলাদেশ মাধ্যমিক স্কুল শিক্ষক পরিষদ নিরলসভাবে কাজ করে যাচ্ছে বলে জানান নেতৃবৃন্দ ।

দেশের রাজনৈতিক পটপরিবর্তনের ফলে কর্মমুখী শিক্ষা ব্যবস্থা প্রণয়নে সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে সার্বিকভাবে সহযোগিতা করার অভিপ্রায় ব্যক্ত করেন তারা ।

মানবিক মূল্যবোধ জাগ্রত করে আগামী দিনে বৈষম্যহীন বাংলাদেশ বিনির্মাণে অগ্রণী ভূমিকা পালনের মাধ্যমে দেশ এবং জাতির কল্যাণে অবদান রাখার দৃঢ় অঙ্গীকার নিয়ে অনুষ্ঠানের সমাপ্তি ঘোষণা করা হয় ।

নিউজটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন




© All rights reserved © crimeseen24.com-2024
Design By MrHostBD