সোমবার, ২৩ মার্চ ২০২৬, ১২:৩২ অপরাহ্ন

সর্বশেষ সংবাদ :
কলাপাড়ায় আগাম ঈদ উদযাপন করছে  ৮ গ্রামের ১০ হাজার মানুষ কলাপাড়ায় অদম্য-৯৭ ব্যাচের ইফতার অনুষ্ঠিত কুয়াকাটায় মানববন্ধনের জেরে শ্রমিক দল নেতাকে হত্যাচেষ্টা, পটুয়াখালীর কালাইয়াতে বিপুল পরিমাণ মাদক ও বার্মার সুল্কফাকি দেওয়া চোরাই সুপারি জব্দ ঢাকা দোহা থানার চাঞ্চল্যকর হত্যা মামলার পলাতক আসামী রিয়াজুল র‌্যাবের হাতে গ্রেপ্তার মেহেন্দিগঞ্জে ঈদ উপলক্ষে প্রধানমন্ত্রীর পক্ষ থেকে অর্থ বিতরন বিতরণ পটুয়াখালীর গলাচিপায় চাঁদার দাবিতে খেয়াঘাটে হামলা-ভাঙচুর, অর্থ লুটপাট আসন্ন পবিত্র ঈদঁউল ফিতর উপলক্ষে নিত্য প্রয়োনিয় পন্যর দাম স্থিতিশীল ও পরিবহন খাত নিয়ন্ত্রণ রাখতে র‌্যাব ৮ এর অভিযান বরিশাল সিটি কর্পোরেশনের ৫ম প্রশাসক বিলকিস জাহান শিরিনকে ছাত্রদলের ফুলেল শুভেচ্ছা ঈদ-উল-ফিতর উপলক্ষে খাদ্য সামগ্রী বিতরণ করেছে বরিশাল বেসরকারি সার্ভেয়ার এসোসিয়েশন অনৈতিক ভিডিও ভাইরলের ঘটনায় খেপুপাড়া  বালিকা মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক বরখাস্ত কলাপাড়ায় ১৪ হাজার টাকার জাল নোটসহ যুবক গ্রেফতার লৌহ শ্রমিকদল বরিশাল মহানগর ৪ নং পলাশপুর শাখার ইফতার অনুষ্ঠিত ছাত্রদল বিএম কলেজ শাখার ইফতার মাহফিল দারিদ্র্য বিমোচনে যাকাতের ভূমিকা শীর্ষক সেমিনার অনুষ্ঠিত
বরিশাল বিশ্ববিদ্যালয়ের ছাত্রদল সদস্য বহিষ্কার

বরিশাল বিশ্ববিদ্যালয়ের ছাত্রদল সদস্য বহিষ্কার

Sharing is caring!

ক্রাইমসিন ডেক্সঃ

সাংগঠনিক শৃঙ্খলা ভঙ্গের অভিযোগের বরিশাল বিশ্ববিদ্যালয়ের (ববি) ছাত্রদলের বিলুপ্ত কমিটির সদস্যকে প্রাথমিক সদস্য পদ থেকেও বহিষ্কার করা হয়েছে।

শনিবার (১২ অক্টোবর) ছাত্রদলের কেন্দ্রীয় কমিটির দপ্তর সম্পাদক মো. জাহাঙ্গীর আলম স্বাক্ষরিত প্রেস বিজ্ঞপ্তির মাধ্যমে এ তথ্য জানা গেছে।

বহিষ্কৃত মিনহাজুল ইসলাম শান্ত বিশ্ববিদ্যালয় ছাত্রদলের বিলুপ্ত কমিটির সদস্য ছিলেন।

বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়, কেন্দ্রীয় সংসদের সিদ্বান্ত মোতাবেক সাংগঠনিক শৃঙ্খলা ভঙ্গের সুনির্দিষ্ট অভিযোগের ভিত্তিতে বিশ্ববিদ্যালয় শাখার সাবেক সদস্য মিনহাজুল ইসলামকে সংগঠনের প্রাথমিক সদস্য পদ থেকে বহিষ্কার করা হলো।

ছাত্রদলের কেন্দ্রীয় কমিটির সভাপতি রাকিবুল ইসলাম রাকিব ও সাধারণ সম্পাদক নাছির উদ্দীন নাছির বহিষ্কারাদেশের সিদ্ধান্ত অনুমোদন করেছেন।

ছাত্রদলের সকল পর্যায়ের নেতাকর্মীদের তার (মিনহাজ) সঙ্গে কোনোরূপ সাংগঠনিক সম্পর্ক না রাখার জন্য নির্দেশনা প্রদান করা হয়।

বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা জানিয়েছে, বহিষ্কৃত মিনহাজের বিরুদ্ধে মামলার ভয় দেখিয়ে অর্থ দাবি ও হল দখলের চেষ্টার অভিযোগ উঠে। কেন্দ্র বিষয়টির প্রমাণ পেয়ে সাংগঠনিক ব্যবস্থা গ্রহণ করেছে।

নিউজটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন




© All rights reserved © crimeseen24.com-2024
Design By MrHostBD