মঙ্গলবার, ১৭ ফেব্রুয়ারী ২০২৬, ০৭:৩৬ অপরাহ্ন

সর্বশেষ সংবাদ :
কলাপাড়ায় শাপলা কাব ও প্রেসিডেন্ট অ্যাওয়ার্ড পরীক্ষা-২০২৬ অনুষ্ঠিত অবৈধ স্থাপনা ভেঙ্গে দিয়ে প্রশংসায় ভাসছেন বিএনপি এবিএম মোশাররফ হোসেনকে মন্ত্রী চেয়ে জোরালো দাবি উপকূলবাসীর ভোটে জিতে খালেদা জিয়ার রুহের মাগফেরাত কামনায় দোয়া মিলাদ বিশ্ব ভালোবাসা দিবসেও পর্যটক শূন্য কুয়াকাটা বাউফলে নির্বাচন পরবর্তী সৌহার্দপূর্ণ আচারন এক ব্যতিক্রমী দৃষ্টান্ত স্থাপন করেছেন পটুয়াখালী জেলার তিন এমপির তালিকায় কে কে হবেন মন্ত্রী পরিষদের সদস্য পটুয়াখালী -৩ নুরকে নৌ-ত্রাণ-পানি সম্পদ মন্ত্রণালয়ের দায়িত্ব দেখতে জনমত তুঙ্গে কলাপাড়ায় অটো-রিকশার ধাক্কায় এক শ্রমিকের মৃত্যু বাউফলে নির্বাচনের মাঠ উত্তপ্ত “বিএনপি জামায়াতের সংঘর্ষ” আহত ৪ খণ্ড খণ্ড মিছিলের মধ্য দিয়ে বরিশাল-১ আসনে নির্বাচনী প্রচার–প্রচারণা চালিয়েছেন বিএনপি মনোনীত প্রার্থী জ হির উদ্দিন স্বপন ধানের শীষের পক্ষে গণসংযোগে কলাপাড়া ৯৯ ব্যাচ গন অধিকার পরিষদ, ইসলামি শাসন তন্ত্র ও জাতীয় পার্টির নেতৃবৃন্দ ধানের শীষ প্রতীকে ভোট প্রার্থনা সরকারি সৈয়দ হাতেম আলী কলেজে অভ্যন্তরীন ক্রীড়া প্রতিযোগিতার পুরষ্কার বিতরণী অনুষ্ঠিত ‎ বিগত ১৭ বছর ধরে যেখানে কোন উন্নয়ন হয়নি, সেখানে উন্নয়ন করতে চাই: জহির উদ্দিন স্বপন
খাস জমিতে বিএনপি নেতার দোকান নির্মাণ

খাস জমিতে বিএনপি নেতার দোকান নির্মাণ

Sharing is caring!

ক্রাইমসিন ডেক্সঃ

বাকেরগঞ্জ উপজেলার সদ্য বরখাস্ত হওয়া পৌর মেয়র আওয়ামীলীগ নেতা লোকমান হোসেন ডাকুয়া এবং ৩ নং দাড়িয়াল ইউনিয়নের চেয়ারম্যান ও আওয়ামীলীগের সভাপতি সহিদ হাওলাদারের অনুসারী বাকেরগঞ্জ উপজেলা বিএনপির বিতর্কিত সদস্য মোঃ শাখাওয়াত হোসেন মনির ৫ই আগস্টের ক্ষমতার পালাবদলকে কাজে লাগিয়ে বেশ কিছুদিন ধরে ৩ নং দাড়িয়াল ইউনিয়নের ৯ নং ওয়ার্ড মাতুব্বরহাট দক্ষিণ কাঁজলাকাঠিতে সরকারী খাস জমি জোরপূর্বক অবৈধভাবে দখল করে ব্যবসা প্রতিষ্ঠানের নির্মাণ কাজ চালিয়ে যাচ্ছেন ।

যার ফলে ব্যক্তিগত স্বার্থ হাসিলে বিএনপিতে অনুপ্রবেশকারী হাইব্রিড মনিরের লাগাতার অনৈতিক কর্মকান্ড দলীয় হাই কমান্ডের নীতি নির্ধারনী পর্যায়ের নেতৃবৃন্দকে প্রায়শই বিব্রতকর পরিস্থিতির মুখোমুখি দাড় করাচ্ছে ।

দলের নাম ভাঙ্গিয়ে যাকে তাকে হেনস্তা করে এলাকায় ত্রাসের রাজত্ব কায়েম এবং কালো টাকার জোরে অদৃশ্য প্রভাব বিস্তারের মাধ্যমে বর্তমান টার্গেট হিসেবে বেছে নিয়েছেন সরকারের খাস জমি ।

স্থানীয় সূত্রমতে , মাতুব্বর হাট দক্ষিণ কাঁজলাকাঠিতে গ্রামীণ জনপদের জীবিকা নির্বাহ এবং পণ্য পরিবহনের অন্যতম সহজ মাধ্যম খালের জায়গা জবর দখল করে আইন আদালতের তোয়াক্কা না করে বিস্তীর্ণ এলাকাজুড়ে দোকান নির্মাণ করে যাচ্ছেন শাখাওয়াত হোসেন মনির ।

এই ঘটনার প্রেক্ষিতে সম্প্রতি বাকেরগঞ্জ তহসিল অফিস থেকে দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তারা এসে নির্মাণ কাজ বন্ধ রাখার নির্দেশ প্রদান করেন  সাবেক প্রধানমন্ত্রী বি এন পি চেয়ারপার্সন বেগম খালেদা জিয়া এবং বি এন পির সাংগঠনিক অভিভাবক তারেক রহমানের দিক নির্দেশনা অমান্য করে এলাকায় চাঁদাবাজী ও দখলদারিত্ব অব্যাহত রাখায় দলকে কলংক মুক্ত করতে সংশ্লিষ্ট নেতৃবৃন্দের হস্তক্ষেপের মাধ্যমে সুষ্ঠু তদন্ত সাপেক্ষে দল থেকে সুযোগবাদী শাখাওয়াত হোসেন মনিরের আজীবন বহিষ্কারের দাবী জানিয়েছেন স্থানীয় বি এন পির শীর্ষ নেতৃবৃন্দ ।

তৃণমূল পর্যায়ের ত্যাগী বি এন পি নেতাকর্মীদের রাজনৈতিকভাবে হয়রানির এজেন্ডা বাস্তবায়নের ঘৃণ্য পন্থা অবলম্বন সহ দখল বাণিজ্যে সিদ্ধহস্ত শাখাওয়াত হোসেন মনিরের নানাবিধ কুকীর্তি আগামী দিনে বি এন পির ক্লীন ইমেজের রাজনৈতিক পথচলাকে প্রশ্নবিদ্ধ করবে বলে মনে করেন তারা ।

নিউজটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন




© All rights reserved © crimeseen24.com-2024
Design By MrHostBD