সোমবার, ২৭ এপ্রিল ২০২৬, ০৮:২৪ পূর্বাহ্ন

সর্বশেষ সংবাদ :
বাউফলে ১৫০টাকার দ্ব‌ন্দে অনার্স পরিক্ষার কেন্দ্র বা‌তিল বরিশাল জেলা মটরযান মেকানিক শ্রমিক ইউনিয়নের প্রস্তুতি সভা অনুষ্ঠিত পটুয়াখালীর খলিসাখালীতে শিক্ষক বিরুদ্ধে যৌন হয়রানির অভিযোগ, অপসারণ দাবিতে মানববন্ধন এসএসসি পরীক্ষার্থীদের বিশুদ্ধ পানি ও খাবার স্যালাইন বিতরণ করলেন ছাত্রদল সিসি ক্যামেরায় নকলমুক্ত সুষ্ঠু পরিবেশে কলাপাড়ায় এসএসসি ও সমমানের পরীক্ষা শুরু বরিশাল টেলিভিশন চিত্র সাংবাদিকদের নতুন কমিটি ঘোষণা কলাপাড়ায় কেন্দ্র সচিব এবং কক্ষ প্রত্যবেক্ষকদের প্রশিক্ষণ কর্মশালা বরিশাল মহানগর শ্রমিকদলের প্রস্তুতি সভা অনুষ্ঠিত চেম্বার অব কমার্সের পক্ষ থেকে স্মারকলিপি পেশ স্কুলছাত্রীকে উত্যক্তের প্রতিবাদ করায় কিশোরের ওপর দফায় দফায় হামলা, থানায় অভিযোগ কুয়াকাটা সমুদ্র সৈকত আবারো মৃত ডলফিন পটুয়াখালীতে ইফতেদায়ী মাদ্রাসা শিক্ষকদের মানববন্ধন ও  স্মারকলিপি প্রদান জনগণ চাইলে নির্বাচনে অংশ নেব — সাংবাদিক হাফিজুল ইসলাম শান্ত উজিরপুরে পূবালী ব্যাংকের ক্যাশলেস ক্যাম্পিং-এর শুভ উদ্বোধন বরিশালে বাংলা নববর্ষ ১৪৩৩ উপলক্ষে কুইজ, রচনা ও চিত্রাঙ্কন প্রতিযোগিতা
বাউফলে এক মুক্তিযোদ্ধার সনদ বাতিলের দাবিতে মানববন্ধন

বাউফলে এক মুক্তিযোদ্ধার সনদ বাতিলের দাবিতে মানববন্ধন

Sharing is caring!

বাউফল (পটুয়াখালী) প্রতিনিধি:

পটুয়াখালীর বাউফলে মো. ইসমাইল মৃধা নামে এক মুক্তিযোদ্ধাকে ভুয়া দাবি করে তাঁর সনদ বাতিলের দাবিতে মানববন্ধন করেছে এলাকাবাসী।

ইসমাইল মৃধার বাড়ি উপজেলার ভরিপাশা গ্রামে। তিনি ওই গ্রামের মৃত তোলফে আলী মৃধার ছেলে।

বুধবার বেলা সাড়ে ১১ টার দিকে উপজেলা পরিষদের সামনের সড়কে ওই মানববন্ধন কর্মসূচি পালিত হয়। মানববন্ধনে অংশ নেওয়া মো. হানিফ মৃধা (৭০) বলেন, ইসমাঈল মৃধা ভুয়া মুক্তিযোদ্ধা।

তিনি কোনো যুদ্ধ করেননি। টাকার বিনিময়ে তিনি মুক্তিযোদ্ধার সনদ নিয়েছেন। এ সনদ নিয়ে মুক্তিযোদ্ধার প্রভাব খাটিয়ে তিনি এলাকাবাসীকে বিভিন্ন ভাবে নির্যাতন করে আসছেন। অনেকের জমিও দখল করে নিয়েছেন তিনি।

এমন অসংখ্য প্রমাণ রয়েছে। তবে মুক্তিযোদ্ধার সনদ থাকায় তাঁর বিরুদ্ধে অভিযোগ দিয়েও বিচার পায়নি ভুক্তিভোগীরা। মানববন্ধনে আবদুস ছালাম (৬৫) ও বাবুল হোসেন (৫৫) একইভাবে বলেন, তিনি (ইসমাইল) মুক্তিযুদ্ধের সময় যুদ্ধ করেননি।

হঠাৎ করে ২০১২ সালে কিভাবে মুক্তিযোদ্ধা হলেন? তা তাঁদের বোধগম্য নয়। তাঁরা তাঁকে ( ইসমাইল) ভুয়া মুক্তিযোদ্ধা দাবি করে তদন্ত করে মুক্তিযোদ্ধার সনদ বাতিলের দাবি করেন তারা।

এ বিষয়ে তাঁর (ইসমাইল) ছোট ছেলে মোহাম্মদ শাকিল হোসেন বলেন,তাঁর বাবা একজন প্রকৃত মুক্তিযোদ্ধা। তাঁকে হেয়প্রতিপন্ন করার জন্য একটি মহল ষড়যন্ত্র করে এই মানববন্ধন করিয়েছে। এবিষয়ে উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. বশির গাজী বলেন,‘বিষয়টি ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে অবহিত করা হবে।

মো.আরিফুল ইসলাম বাউফল প্রতিনিধিঃ
তারিখ-০৯/১০/২৪

নিউজটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন




© All rights reserved © crimeseen24.com-2024
Design By MrHostBD