মঙ্গলবার, ২১ এপ্রিল ২০২৬, ০৪:৪৯ পূর্বাহ্ন

সর্বশেষ সংবাদ :
কলাপাড়ায় কেন্দ্র সচিব এবং কক্ষ প্রত্যবেক্ষকদের প্রশিক্ষণ কর্মশালা বরিশাল মহানগর শ্রমিকদলের প্রস্তুতি সভা অনুষ্ঠিত চেম্বার অব কমার্সের পক্ষ থেকে স্মারকলিপি পেশ স্কুলছাত্রীকে উত্যক্তের প্রতিবাদ করায় কিশোরের ওপর দফায় দফায় হামলা, থানায় অভিযোগ কুয়াকাটা সমুদ্র সৈকত আবারো মৃত ডলফিন পটুয়াখালীতে ইফতেদায়ী মাদ্রাসা শিক্ষকদের মানববন্ধন ও  স্মারকলিপি প্রদান জনগণ চাইলে নির্বাচনে অংশ নেব — সাংবাদিক হাফিজুল ইসলাম শান্ত উজিরপুরে পূবালী ব্যাংকের ক্যাশলেস ক্যাম্পিং-এর শুভ উদ্বোধন বরিশালে বাংলা নববর্ষ ১৪৩৩ উপলক্ষে কুইজ, রচনা ও চিত্রাঙ্কন প্রতিযোগিতা কুয়াকাটা সৈকতে ভেসে এলো ৮ ফুট লম্বা মৃত ইরাবতী ডলফিন বরিশাল কালেক্টরেট স্কুলের এসএসসি ২০২৬ পরীক্ষার্থীদের বিদায় সংবর্ধনা কলাপাড়ায় স্যাডো ক্রিকেট টুর্নামেন্টের উদ্বোধন অগ্নিকান্ডে ক্ষতিগ্রস্থদের পাশে দাঁড়ালেন সদর আসনের এম পি সরোয়ার বরিশালে বাল্যবিবাহ প্রতিরোধ ও নারী শিক্ষার গুরুত্ব সম্পর্কে উঠান বৈঠক বরিশালে অবসরপ্রাপ্ত শিক্ষকদের অবসর ভাতা ও কল্যাণ ভাতার দাবিতে মানববন্ধন
যৌথ বাহিনীর অভিযানে ইয়াবাসহ মাদক কারবারি গ্রেফতার

যৌথ বাহিনীর অভিযানে ইয়াবাসহ মাদক কারবারি গ্রেফতার

Sharing is caring!

মোঃ হাফিজুল ইসলাম শান্ত ঃ
পটুয়াখালীর মির্জাগঞ্জ, ৭ অক্টোবর: গোপন সংবাদের ভিত্তিতে পরিচালিত সফল অভিযানে মির্জাগঞ্জে ২১৮ পিস ইয়াবাসহ জুয়েল মৃধা (৩১) নামের এক মাদক কারবারিকে গ্রেফতার করেছে যৌথ বাহিনী।

অভিযানের নেতৃত্ব দেন সেনাবাহিনীর ক্যাপ্টেন রিমান রাফিন নিশাত।
অভিযানটি পরিচালিত হয় ৬ অক্টোবর দিবাগত রাত আড়াইটার দিকে।

যৌথ টহল দল, গোপন সূত্রে প্রাপ্ত তথ্যের ভিত্তিতে জুয়েল মৃধার বাড়িতে অভিযান চালায়। দীর্ঘক্ষণ তল্লাশি শেষে তার বসতঘর থেকে ২১৮ পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়।

জুয়েলকে গ্রেফতার করে তাৎক্ষণিকভাবে মির্জাগঞ্জ থানায় হস্তান্তর করা হয়।
স্থানীয় বাসিন্দারা যৌথ বাহিনীর এই সাহসী পদক্ষেপকে সাধুবাদ জানিয়ে বলেন, এ ধরনের অভিযান মাদক ব্যবসা রোধে কার্যকর ভূমিকা রাখবে।

প্রশাসনের পক্ষ থেকে জানানো হয়েছে, মাদকমুক্ত সমাজ গঠনের লক্ষ্যে এ ধরনের অভিযান আরও জোরদার করা হবে।মির্জাগঞ্জের মতো শান্তিপূর্ণ এলাকায় মাদকের বিস্তার রোধে যৌথ বাহিনীর এই তৎপরতা সমাজে স্বস্তির বার্তা ছড়িয়ে দিয়েছে।

মির্জাগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জানান, আটককৃত জুয়েল মৃধার বিরুদ্ধে মাদক নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের করা হয়েছে এবং এই নেটওয়ার্কের সঙ্গে যুক্ত অন্যান্যদের খুঁজে বের করতে তদন্ত অব্যাহত রয়েছে।

নিউজটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন




© All rights reserved © crimeseen24.com-2024
Design By MrHostBD