শুক্রবার, ০৩ এপ্রিল ২০২৬, ০৮:৪৯ অপরাহ্ন

সর্বশেষ সংবাদ :
বরিশালে সুবিধাবঞ্চিত সাইফুল ইসলামকে জামায়াতে ইসলামীর পক্ষ থেকে মোটরচালিত ভ্যান প্রদান কলাপাড়ায় ৬ ফুট দৈর্ঘ্যের দাড়াশ সাপ উদ্ধার কলাপাড়ায় স্পেশাল স্ট্রাইকিং মিশন চালিয়ে দুই মাদক ব্যবসায়ীসহ গ্রেফতার-৩,  মৎস্যজীবী দলের নেতাকে হাসপাতালে দেখতে গেলেন ফয়েজ খান অবশেষে লা/শ হয়ে ফিরলেন জেলে সরোয়ার বিএনপির নির্দেশনা মানছেন না অঙ্গ সংগঠনের নেতৃবৃন্দ চোখের জলে বিদায় লিলেন রাখাইন ধর্মগুরু সংঘরাজ ভদন্ত উকোইন্দা মহাথেরো বাউফলে আপন ভাইয়ের বিরুদ্ধে ২ বোনকে পিটিয়ে জখম করার অভিযোগ কলাপাড়ায় বিশেষ চাহিদা সম্পন্নদের হুইল চেয়ার বিতরন স্বাধীনতা দিবসে বরিশাল শিক্ষা বোর্ডের আলোচনা সভা অনুষ্ঠিত ঈদের চতুর্থ দিনে কুয়াকাটায় পর্যটকদের ঢল সৈকতে মোটরসাইকেলের অবাধ বিচরন, ঝুঁকিতে শিশু ও পর্যটক সম্পাদক পদে সবার পছন্দ এ্যাড আবুল কালাম আজাদ ইমন কলাপাড়ায় আগাম ঈদ উদযাপন করছে  ৮ গ্রামের ১০ হাজার মানুষ কলাপাড়ায় অদম্য-৯৭ ব্যাচের ইফতার অনুষ্ঠিত
বাউফলে বিএনপি নেতার বাড়িতে হামলা ও ভাংচুরের প্রতিবাদে সংবাদ সম্মেলন

বাউফলে বিএনপি নেতার বাড়িতে হামলা ও ভাংচুরের প্রতিবাদে সংবাদ সম্মেলন

Sharing is caring!

বাউফল প্রতিনিধি:

পটুয়াখালীর বাউফলে বিএনপি নেতা সাইফুল ইসলামের উপর হামলা ও বাড়িঘর ভাংচুরের প্রতিবাদে সাংবাদিক সম্মেলন অনুষ্ঠিত হয়েছে। গতকাল দুপুর ১টায় রিপোর্টার্স ইউনিটির কার্যালয়ে ঐ সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়।

সংবাদ সম্মেলনে সাইফুল ইসলাম লিখিত বক্তব্যে বলেন,আমি দীর্ঘদিন ধরে জাতীয়তাবাদী যুবদলের রাজনীতির সাথে জড়িত রয়েছি। এবং আমি ঢাকা তেজগাঁও শিল্পাঞ্চল ৩নং ওয়ার্ডের সাবেক যুবদল সভাপতি।

আমি ঢাকাতে বসবাস করি। শারীরিক অসুস্থতার কারনে বাড়িতে আসি। গতকাল রাত আনুমানিক ৮টার দিকে আমার বাড়িতে ছাত্রলীগ নেতা মাহামুদের নেতৃত্বে একদল সন্ত্রাসী আমার উপর হামলা চালায় এবং আমার বাড়িঘর ভাংচুর করে।

আমাকে জীবননাশের হুমকি দেয়। এব্যাপারে আমরা যৌথ বাহিনীকে অবহিত করি। এর আগে ছাত্রলীগ নেতা মাহামুদ মামার জোরে আমাদের এলাকার ১০/১২ জন গরীব অসহায় লোকের ফেয়ার কার্ড জব্দ করেন। এর প্রতিবাদে আমার চাচা আলমাচ ফকির ১লা অক্টোবর উপজেলা প্রশাসনের বরাবর লিখিত অভিযোগ করেন।

আর সেই অভিযোগের ভিত্তিতে আমার ও আমার পরিবারের উপর এহেন কর্মকাণ্ড ঘটায়। এ ব্যাপারে বাউফল উপজেলা নির্বাহী অফিসার মো.বশির গাজী বলেন, আমি লিখিত অভিযোগ পেয়েছি তদন্ত সাপেক্ষে আইনানুগ ব্যবস্থা নেয়া হবে।

তারিখ-০৫/১০/২৪

মো.আরিফুল ইসলাম বাউফল প্রতিনিধি

 

নিউজটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন




© All rights reserved © crimeseen24.com-2024
Design By MrHostBD