বুধবার, ০৮ এপ্রিল ২০২৬, ১১:০৯ পূর্বাহ্ন

সর্বশেষ সংবাদ :
বরিশালে শিক্ষার মান উন্নয়নে মতবিনিময় সভা বরিশালে সাংবাদিকদের সাথে শিক্ষামন্ত্রীর মতবিনিময় সভা বরিশালে পূবালী ব্যাংকের ক্যাশলেস ক্যাম্পিং-এর শুভ উদ্বোধন কলাপাড়ায় অধ্যক্ষ’র কক্ষে শিক্ষকদের তালা ঝুলিয়ে প্রতিবাদ কুয়াকাটায় ইয়াবাসহ আটক ২। শ্রমিকদল নেতার বিনাশ্রম কারাদণ্ড শ্রমিক নেতা জাফরুল হাসানের মৃত্যু বার্ষিকীতে দোয়া অনুষ্ঠান মাদক ও অপরাধ দমনে মানববন্ধন ও সমাবেশ জেলা প্রশাসনের উদ্যোগে: মহিপুরে সমুদ্রগামী জেলেদের বিশেষ ব্যবস্থাপনায় ডিজেল সরবরাহ, ফিরেছে স্বস্তি পেশাগত দায়িত্ব পালন কালে সাংবাদিক কে প্রাণনাশের হুমকি কলাপাড়ায় স্ত্রীর পরকীয়ায় অতিষ্ট স্বামী, আধা মন দুধ দিয়ে গোসল করে স্ত্রীকে ঘরে না তোলার প্রতিজ্ঞা বরিশাল আইনজীবী সমিতির নির্বাচনে বিএনপি প্যানেলের জয় বরিশালে সুবিধাবঞ্চিত সাইফুল ইসলামকে জামায়াতে ইসলামীর পক্ষ থেকে মোটরচালিত ভ্যান প্রদান কলাপাড়ায় ৬ ফুট দৈর্ঘ্যের দাড়াশ সাপ উদ্ধার কলাপাড়ায় স্পেশাল স্ট্রাইকিং মিশন চালিয়ে দুই মাদক ব্যবসায়ীসহ গ্রেফতার-৩,  মৎস্যজীবী দলের নেতাকে হাসপাতালে দেখতে গেলেন ফয়েজ খান
কলাপাড়ায় রাতের আধারে কৃষকের সবজি খেতের পাঁচ শতাধিক গাছ কেটে দিয়েছে দুর্বৃত্তরা

কলাপাড়ায় রাতের আধারে কৃষকের সবজি খেতের পাঁচ শতাধিক গাছ কেটে দিয়েছে দুর্বৃত্তরা

Sharing is caring!

কলাপাড়া(প্রতিনিধি)প্রতিনিধি ঃ

পটুয়াখালীর কলাপাড়ার মহিপুরে রাতের আঁধারে কৃষক জাহাঙ্গীরের সবজি খেতের পাঁচ শতাধিক গাছ কেটে দিয়েছে দুর্বৃত্তরা।

এসময় দুর্বৃত্তরা তার খেতের লাউসহ অন্যান্য সবজি কেটে ফেলেছে। ঘটনাটি ঘটেছে শুক্রবার দিবাগত রাতের আঁধারে যে কোন সময় কলাপাড়া উপজেলার লতাচাপলী ইউনিয়নের  মিশ্রীপাড়া গ্রামে। এতে কৃষক জাহাঙ্গীরের কমপক্ষে লক্ষাধিক টাকার ক্ষতি হয়েছে।

মিশ্রীপাড়ার গ্রামের কৃষক জাহাঙ্গীর হোসেন জানান, তিনি রাত বারোটার দিকে খেত পাহারা দিয়ে বাসায় ফেরেন। সকালে এসে দেখেন তার পুরো খেতের গাছ কেটে ফেলা হয়েছে। রোদের তাপে‌ সব গাছের পাতা শুকিয়ে গেছে। কৃষক ৫০ শতাংশ জমিতে লাউ, চিচিঙ্গা, শসা, পুইশাকসহ বিভিন্ন প্রকারের শাক সবজি চাষ করেছেন।

দিন মজুরের বড় ভাই আঃ জলিল বলেন, রাত্রে আমরা খেত পাহারা দিয়ে বাড়ি চলে গেছি। সকালে এসে দেখি খেতে ঝুলন্ত লাউগুলো মাঝ থেকে কাটা রয়েছে। তখনো বুঝেতে পারিনি।

তিনি আরও বলেন
গাছগুলো গোড়া থেকে কাটা হয়েছে। একটু রৌদ্র উঠলে আস্তে আস্তে গাছগুলো নেতিয়ে পড়ছে। পরে গাছের গোড়ায় গিয়ে দেখি গাছগুলো কেটে ফেলা হয়েছে।

স্থানীয় বাসিন্দা মো. আলআমিন বলেন,  দিনমজুর জাহাঙ্গীর হোসেন সবজি উৎপাদন করে সংসারের ব্যয় বহন করে। তার ডাক চিৎকার শুনে আমরা তার খেতে এসে দেখি তার সবজি খেতের সকল গাছগুলো কাটা। ব্যক্তি শত্রুতা থাকতে পারে। কিন্তু তার সবজি খেত কেটে ফেলায় রোজগারের পথ বন্ধ হয়ে গেছে।

স্থানীয় মেম্বর শওকত আকন বলেন, বিষয়টি আমাকে জানানো হয়েছে। আমি থানা পুলিশ ও উপজেলা কৃষি কর্মকর্তাকে অবহিত করতে বলেছি। যারা এ কাজটি করেছে তারা ঘৃণিত কাজ করেছে।

এ ব্যাপারে কলাপাড়া উপজেলা কৃষি সম্প্রসারণ কর্মকর্তা কৃষিবিদ আরাফাত হোসাইন বলেন, বিষয়টি আমাকে অবহিত করা হয়েছে। ক্ষতিগ্রস্থ কৃষককে সরকারি সহায়তা প্রদান করার আশ্বাস দেন তিনি।

 

মোয়াজ্জেম হোসেন
কলাপাড়া
০৪/১০/২০২৪

নিউজটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন




© All rights reserved © crimeseen24.com-2024
Design By MrHostBD