শনিবার, ২৫ এপ্রিল ২০২৬, ০৮:৫০ পূর্বাহ্ন

সর্বশেষ সংবাদ :
বাউফলে ১৫০টাকার দ্ব‌ন্দে অনার্স পরিক্ষার কেন্দ্র বা‌তিল বরিশাল জেলা মটরযান মেকানিক শ্রমিক ইউনিয়নের প্রস্তুতি সভা অনুষ্ঠিত পটুয়াখালীর খলিসাখালীতে শিক্ষক বিরুদ্ধে যৌন হয়রানির অভিযোগ, অপসারণ দাবিতে মানববন্ধন এসএসসি পরীক্ষার্থীদের বিশুদ্ধ পানি ও খাবার স্যালাইন বিতরণ করলেন ছাত্রদল সিসি ক্যামেরায় নকলমুক্ত সুষ্ঠু পরিবেশে কলাপাড়ায় এসএসসি ও সমমানের পরীক্ষা শুরু বরিশাল টেলিভিশন চিত্র সাংবাদিকদের নতুন কমিটি ঘোষণা কলাপাড়ায় কেন্দ্র সচিব এবং কক্ষ প্রত্যবেক্ষকদের প্রশিক্ষণ কর্মশালা বরিশাল মহানগর শ্রমিকদলের প্রস্তুতি সভা অনুষ্ঠিত চেম্বার অব কমার্সের পক্ষ থেকে স্মারকলিপি পেশ স্কুলছাত্রীকে উত্যক্তের প্রতিবাদ করায় কিশোরের ওপর দফায় দফায় হামলা, থানায় অভিযোগ কুয়াকাটা সমুদ্র সৈকত আবারো মৃত ডলফিন পটুয়াখালীতে ইফতেদায়ী মাদ্রাসা শিক্ষকদের মানববন্ধন ও  স্মারকলিপি প্রদান জনগণ চাইলে নির্বাচনে অংশ নেব — সাংবাদিক হাফিজুল ইসলাম শান্ত উজিরপুরে পূবালী ব্যাংকের ক্যাশলেস ক্যাম্পিং-এর শুভ উদ্বোধন বরিশালে বাংলা নববর্ষ ১৪৩৩ উপলক্ষে কুইজ, রচনা ও চিত্রাঙ্কন প্রতিযোগিতা
কলাপাড়ায় স্বেচ্ছায় ১ লাখ তালের চারা রোপন করছেন এক কৃষক

কলাপাড়ায় স্বেচ্ছায় ১ লাখ তালের চারা রোপন করছেন এক কৃষক

Sharing is caring!

কলাপাড়া(পটুয়াখালী)প্রতিনিধিঃ

বজ্রপাত ও পরিবেশের ভারসাম্য রক্ষায় ১ লাখ তালের চারা রোপনের উদ্যোগ নিয়েছেন এক কৃষক।

বিভিন্ন সড়ক মহাসড়কের পাশে পতিত জমিতে স্বেচ্ছায় তিনি এসব চারা রোপন করছেন। তার এ কাজকে প্রশংসা জানিয়েছেন স্থানীয়রা।পটুয়াখালীর নীলগঞ্জ ইউনিয়নের কুমিরমারা গ্রামের কৃষক কামাল হোসেন।

তালগাছের উপকারিতা সম্পর্কে জেনে নিজেই তালগাছ রোপনে আগ্রহী হন। পরে উপজেলা প্রশাসনের কাছ থেকে অনুমতি নিয়ে তিন মাস আগে শুরু করেন তালের চারা রোপন।

ইতিমধ্যে আলীপুর বাজার থেকে চাপলি ব্রিজ পর্যন্ত সড়কের পাশে পতিত জমিতে রোপন করেছেন প্রায় ৩৫ হাজার তালের বীজ। এসব বীজ বিভিন্ন স্থান থেকে সংগ্রহ করে নিজ অর্থায়নে স্বেচ্ছায় রোপন করছেন তিনি। তালের বীজ রোপনের মহৎ এ উদ্যোগ গ্রহন করায় কামালকে ধন্যবাদ জানিয়েছেন এলাকাবাসী।

চাপলী এলাকার বাসিন্দা মনিরুল ইসলাম বলেন, তালগাছ আমাদের ব্যাপক উপকারে আসে। এর পাতা ডাল সব কিছুই আমরা ব্যবহার করি। কৃষক কামাল হোসেন সড়কের পাশে এই তালের বীজ রোপন করছেন।

এটা আসলেই প্রশংসনীয় কাজ। একই এলাকার অপর বাসিন্দা মানিক মিয়া বলেন, ৪ থেকে ৫ দিন পর্যন্ত দেখছি কৃষক কামাল হোসেন ৪/৫ মানুষ নিয়ে আমাদের এলাকার রাস্তার পাশে তালের বীজ লাগাচ্ছে। নিজ উদ্যোগে তিনি এসব বীজ বপন করায় তার প্রতি আমর্ কৃতজ্ঞতা প্রকাশ করছি।

কৃষক কামাল হোসেন বলেন, প্রাকৃতিক দুর্যোগ সহ বজ্রপাত থেকে রক্ষাকারী পরম বন্ধু তালগাছ। এ ছাড়াও ভূমিক্ষয়, ভূমিধস, ভূগর্ভস্থ পানির মজুদ বৃদ্ধি ও মাটির ঊর্বরতা রক্ষা করে তালগাছ। তাই স্বেচ্ছায় এসব বীজ রোপনের উদ্যোগ নিয়েছি।

উপজেলা প্রশাসনের অনুমতি নিয়ে ইতিমধ্যে ৩৫ হাজার বীজ রোপন করা হয়েছে।

বাকি বীজগুলো আমরা বাড়িতে সংরক্ষন করা আছে। সকল বীজ আমি পর্যায়ক্রমে বিভিন্ন এলাকায় রোপন করবো।

কলাপাড়া উপজেলা নির্বাহী কর্মকর্তা মো.রবিউল ইসলাম জানান, উপকূলবর্তী এলাকায় পরিবেশ প্রতিবেশ রক্ষায় তালগাছ খুবই গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। কামালের মতো আরো সমাজসেবীকে এসব গাছ রোপনে এগিয়ে আশার আহ্বান জানাচ্ছি।

মোয়াজ্জেম হোসেন
কলাপাড়া
তারিখ:০৩.১০.২০২৪

নিউজটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন




© All rights reserved © crimeseen24.com-2024
Design By MrHostBD