শুক্রবার, ০৩ এপ্রিল ২০২৬, ০৮:৩৩ পূর্বাহ্ন

সর্বশেষ সংবাদ :
বরিশালে সুবিধাবঞ্চিত সাইফুল ইসলামকে জামায়াতে ইসলামীর পক্ষ থেকে মোটরচালিত ভ্যান প্রদান কলাপাড়ায় ৬ ফুট দৈর্ঘ্যের দাড়াশ সাপ উদ্ধার কলাপাড়ায় স্পেশাল স্ট্রাইকিং মিশন চালিয়ে দুই মাদক ব্যবসায়ীসহ গ্রেফতার-৩,  মৎস্যজীবী দলের নেতাকে হাসপাতালে দেখতে গেলেন ফয়েজ খান অবশেষে লা/শ হয়ে ফিরলেন জেলে সরোয়ার বিএনপির নির্দেশনা মানছেন না অঙ্গ সংগঠনের নেতৃবৃন্দ চোখের জলে বিদায় লিলেন রাখাইন ধর্মগুরু সংঘরাজ ভদন্ত উকোইন্দা মহাথেরো বাউফলে আপন ভাইয়ের বিরুদ্ধে ২ বোনকে পিটিয়ে জখম করার অভিযোগ কলাপাড়ায় বিশেষ চাহিদা সম্পন্নদের হুইল চেয়ার বিতরন স্বাধীনতা দিবসে বরিশাল শিক্ষা বোর্ডের আলোচনা সভা অনুষ্ঠিত ঈদের চতুর্থ দিনে কুয়াকাটায় পর্যটকদের ঢল সৈকতে মোটরসাইকেলের অবাধ বিচরন, ঝুঁকিতে শিশু ও পর্যটক সম্পাদক পদে সবার পছন্দ এ্যাড আবুল কালাম আজাদ ইমন কলাপাড়ায় আগাম ঈদ উদযাপন করছে  ৮ গ্রামের ১০ হাজার মানুষ কলাপাড়ায় অদম্য-৯৭ ব্যাচের ইফতার অনুষ্ঠিত
সব ধর্মের মানুষকে নিয়ে কল্যাণমুখী রাষ্ট্র প্রতিষ্ঠায় কাজ করছে জামায়াত

সব ধর্মের মানুষকে নিয়ে কল্যাণমুখী রাষ্ট্র প্রতিষ্ঠায় কাজ করছে জামায়াত

Sharing is caring!

ক্রাইমসিন ডেক্সঃ

বাংলাদেশের সবচেয়ে নির্যাতিত ও নিপীড়িত দল বাংলাদেশ জামায়াতে ইসলামী। দলটি সব ধর্মের মানুষকে নিয়ে কল্যাণমুখী রাষ্ট্র প্রতিষ্ঠায় কাজ করছে বলে জানিয়েছেন সহকারী সেক্রেটারি জেনারেল অ্যাডভোকেট মুয়াযযম হোসাইন হেলাল।

বরিশালে কর্মরত ইলেকট্রনিক ও প্রিন্ট মিডিয়ার সাংবাদিকদের সঙ্গে মহানগর শাখার মতবিনিময় সভা অনুষ্ঠানে তিনি এসব কথা বলেন।

মঙ্গলবার (১ সেপ্টেম্বর) দুপুর ১২টায় নগরের কীর্তনখোলা মিলনায়তনে এ সভা আয়োজিত হয়।

জামায়াতে ইসলামী বরিশাল মহানগরের আমির অধ্যক্ষ জহির উদ্দিন মুহাম্মদ বাবরের সভাপতিত্বে সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন দলের সহকারী সেক্রেটারি জেনারেল অ্যাডভোকেট মুয়াযযম হোসাইন হেলাল।

হেলাল বলেন, বাংলাদেশের সবচেয়ে নির্যাতিত ও নিপীড়িত দল বাংলাদেশ জামায়াতে ইসলামী। ফ্যাসিস্টরা যেন আর মাথাচাড়া দিয়ে উঠতে না পারে সে বিষয়ে সবাইকে সচেতন থাকতে হবে।

আগামী দিনের সংস্কার কাজে অন্তর্বর্তী সরকারকে সবার সহযোগিতা করতে হবে। জামায়াতে ইসলামী সব ধর্মের মানুষকে সঙ্গে নিয়ে কল্যাণমুখী রাষ্ট্র প্রতিষ্ঠায় নিরন্তর কাজ করে যাচ্ছে।

বাংলাদেশ জামায়াতে ইসলামী বরিশাল মহানগরের মিডিয়া বিভাগের আহ্বায়ক অধ্যক্ষ আমিনুল ইসলাম খসরুর সঞ্চালনায় অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বরিশাল জেলা জামায়াতের আমির অধ্যাপক আবদুল জব্বার, মহানগর জামায়াতের অ্যাসিস্ট্যান্ট সেক্রেটারি মাস্টার মিজানুর রহমান, সাবেক জেলা আমির অধ্যাপক মাওলানা হাবিবুর রহমান, মহানগর কোতোয়ালি উত্তর থানা আমির অধ্যাপক আনোয়ার হোসাইন, পেশাজীবী থানা সেক্রেটারি শামীম কবির, বরিশাল প্রেসক্লাব সাধারণ সম্পাদক এস এম জাকির হোসেন, বরিশাল রিপোর্টার্স ইউনিটির সেক্রেটারি খালিদ সাইফুল্লাহ, সাবেক সভাপতি নজরুল বিশ্বাস, ন্যাশনাল ডেইলিজ ব্যুরো চিফ অ্যাসোসিয়েশনের সভাপতি পুলক চ্যাটার্জি, বরিশাল সাংবাদিক ফোরামের সাধারণ সম্পাদক শাহীন হাসানসহ বিভিন্ন প্রিন্ট ও ইলেকট্রনিক্স মিডিয়ার গণমাধকর্মীরা।

নিউজটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন




© All rights reserved © crimeseen24.com-2024
Design By MrHostBD