বৃহস্পতিবার, ১৬ এপ্রিল ২০২৬, ০৫:৫৭ পূর্বাহ্ন

সর্বশেষ সংবাদ :
জনগণ চাইলে নির্বাচনে অংশ নেব — সাংবাদিক হাফিজুল ইসলাম শান্ত উজিরপুরে পূবালী ব্যাংকের ক্যাশলেস ক্যাম্পিং-এর শুভ উদ্বোধন বরিশালে বাংলা নববর্ষ ১৪৩৩ উপলক্ষে কুইজ, রচনা ও চিত্রাঙ্কন প্রতিযোগিতা কুয়াকাটা সৈকতে ভেসে এলো ৮ ফুট লম্বা মৃত ইরাবতী ডলফিন বরিশাল কালেক্টরেট স্কুলের এসএসসি ২০২৬ পরীক্ষার্থীদের বিদায় সংবর্ধনা কলাপাড়ায় স্যাডো ক্রিকেট টুর্নামেন্টের উদ্বোধন অগ্নিকান্ডে ক্ষতিগ্রস্থদের পাশে দাঁড়ালেন সদর আসনের এম পি সরোয়ার বরিশালে বাল্যবিবাহ প্রতিরোধ ও নারী শিক্ষার গুরুত্ব সম্পর্কে উঠান বৈঠক বরিশালে অবসরপ্রাপ্ত শিক্ষকদের অবসর ভাতা ও কল্যাণ ভাতার দাবিতে মানববন্ধন পটুয়াখালী সদর উপজেলা শিক্ষক কর্মচারী সমিতির কার্যনির্বাহী কমিটির নির্বাচনে সভাপতি আবু জাফর সাধারণ সম্পাদক বিদ্যুৎ পাল বাউফলে নার্সিং ইনস্টিটিউটে শিক্ষক সংকট,পরিচ্ছন্নতার দায়িত্বে অধ্যক্ষ বাউফ‌লে স্কোপলামিন (‘শয়তানের নিশ্বাস’) চক্রের মূল হোতাসহ গ্রেপ্তার ৪ পটুয়াখালী সরকারি নার্সিং ইনস্টিটিউটে ভর্তি ফিতে অনিয়মের অভিযোগ উঠেছে মাহামুূদা সুলতানার বিরুদ্ধে রুপাতলীতে বর্ণাঢ্য আয়োজনে পূবালী ব্যাংকের ক্যাশলেস ক্যাম্পিং-এর শুভ উদ্বোধন স্কাউটস দিবসে কলাপাড়ায় র‍্যালী ও স্কাউট ওন
ভাষা ও সাহিত্যে সম্মান সূচক ডক্টরেট ডিগ্রি লাভ করেছেন শহিদুল ইসলাম

ভাষা ও সাহিত্যে সম্মান সূচক ডক্টরেট ডিগ্রি লাভ করেছেন শহিদুল ইসলাম

Sharing is caring!

কলাপাড়া(পটুয়াখালী) প্রতিনিধিঃ

কলাপাড়া সরকারি মোজাহার উদ্দিন বিশ্বাস ডিগ্রি কলেজের ইংরেজি বিভাগীয় প্রধান, বরগুনা জেলার আমতলী উপজেলার চরকগাছিয়া গ্রামের মৃত: মোঃ আবদুস সত্তার মিয়ার পুত্র মোঃ শহিদুল ইসলাম (সোহেল) ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি অব ক্যামব্রিজ এর অধীনে ইংরেজী ভাষা ও সাহিত্যে সম্মান সূচক ডক্টরেট ডিগ্রি অর্জন করেছেন।

গত ২৮ সেপ্টেম্বর বিকাল ৫.৩০ মি. এ ভারতের কলকাতার হোটেল হিন্দুস্থান ইন্টারন্যাশনাল এ গ্রান্ড কনভোকেশন অনুষ্ঠিত হয়।

অনুষ্ঠানে ভারত, নেপাল, শ্রীলংকা ও বাংলাদেশ সহ বিভিন্ন রাষ্ট্রের মোট ১৭ জন বিশিষ্টজনকে বিভিন্ন বিষয়ের উপরে সম্মান সূচক এ ডিগ্রি প্রদান করা হয়।

অনুষ্ঠানে ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি অব ক্যামব্রিজ’র প্রতিনিধি এস.কে বনিক, মি. ড্রিম স্কিন, বিশ্ববিদ্যালয়ে বিভিন্ন কর্মকর্তাবৃন্দ এবং বিশিষ্টজনরা উপস্থিত ছিলেন।

তার এ অর্জনে অভিনন্দন জানিয়েছেন সরকারি মোজাহার উদ্দিন বিশ্বাস ডিগ্রি কলেজ, ড.মো. শহিদুল ইসলাম ডিগ্রি কলেজ কতৃপক্ষ এবং কলাপাড়ার শিক্ষক সংগঠন’র নেতৃবৃন্দ।

ড.মো.শহীদুল ইসলাম ডিগ্রি কলেজের সাবেক আইসিটি প্রভাষক ও মুসুল্লীয়াবাদ ফাজিল মাদ্রাসার প্রভাষক মো.এরশাদুল ইসলাম জানান, স্যার এর আগেও এ ধরনের সন্মাননা পেয়েছেন। তিনি কলাপাড়া, আমতলী, রাঙ্গাবালী এবং তালতলী উপজেলায় শিক্ষা বিস্তারে কাজ করে গেছেন।

পটুয়াখালী এবং বরগুনা জেলায় একাধিক শিক্ষা প্রতিষ্ঠান প্রতিষ্ঠিত করেছেন। তার এ প্রাপ্তিতে এই অঞ্চলের শিক্ষক পরিবার অত্যন্ত আনন্দিত।

ড.মো.শহীদুল ইসলাম বলেন, এ ধরনের প্রাপ্তি যে কোন শিক্ষকের জন্য সন্মানের। আমি ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি অব ক্যামব্রিজ কতৃপক্ষকে ধন্যবাদ জানাচ্ছি। সেই সাথে সকলের কাছে দোয়া চাচ্ছি ভবিষ্যতে যাতে মানুষের সেবায় কাজ করে যেতে পারি।

মোয়াজ্জেম হোসেন
কলাপাড়া
০১/১০/২০২৪

নিউজটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন




© All rights reserved © crimeseen24.com-2024
Design By MrHostBD