শনিবার, ২৫ এপ্রিল ২০২৬, ০৭:০৫ অপরাহ্ন

সর্বশেষ সংবাদ :
বাউফলে ১৫০টাকার দ্ব‌ন্দে অনার্স পরিক্ষার কেন্দ্র বা‌তিল বরিশাল জেলা মটরযান মেকানিক শ্রমিক ইউনিয়নের প্রস্তুতি সভা অনুষ্ঠিত পটুয়াখালীর খলিসাখালীতে শিক্ষক বিরুদ্ধে যৌন হয়রানির অভিযোগ, অপসারণ দাবিতে মানববন্ধন এসএসসি পরীক্ষার্থীদের বিশুদ্ধ পানি ও খাবার স্যালাইন বিতরণ করলেন ছাত্রদল সিসি ক্যামেরায় নকলমুক্ত সুষ্ঠু পরিবেশে কলাপাড়ায় এসএসসি ও সমমানের পরীক্ষা শুরু বরিশাল টেলিভিশন চিত্র সাংবাদিকদের নতুন কমিটি ঘোষণা কলাপাড়ায় কেন্দ্র সচিব এবং কক্ষ প্রত্যবেক্ষকদের প্রশিক্ষণ কর্মশালা বরিশাল মহানগর শ্রমিকদলের প্রস্তুতি সভা অনুষ্ঠিত চেম্বার অব কমার্সের পক্ষ থেকে স্মারকলিপি পেশ স্কুলছাত্রীকে উত্যক্তের প্রতিবাদ করায় কিশোরের ওপর দফায় দফায় হামলা, থানায় অভিযোগ কুয়াকাটা সমুদ্র সৈকত আবারো মৃত ডলফিন পটুয়াখালীতে ইফতেদায়ী মাদ্রাসা শিক্ষকদের মানববন্ধন ও  স্মারকলিপি প্রদান জনগণ চাইলে নির্বাচনে অংশ নেব — সাংবাদিক হাফিজুল ইসলাম শান্ত উজিরপুরে পূবালী ব্যাংকের ক্যাশলেস ক্যাম্পিং-এর শুভ উদ্বোধন বরিশালে বাংলা নববর্ষ ১৪৩৩ উপলক্ষে কুইজ, রচনা ও চিত্রাঙ্কন প্রতিযোগিতা
কলাপাড়ায় গলায় ফাঁস দিয়ে অটো চালকের মৃত্যু

কলাপাড়ায় গলায় ফাঁস দিয়ে অটো চালকের মৃত্যু

Sharing is caring!

কলাপাড়া(পটুয়াখালী)প্রতিনিধিঃ

কলাপাড়ায় পারিবারিক বিরোধের জের ধরে মো.রবিউল ইসলাম (১৯) নামে এক অটো চালক গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করেছে। শনিবার রাত ১১ টার দিকে উপজেলার ডালবুগঞ্জ ইউনিয়নের মনসাতলী গ্রামে এ ঘটনা ঘটে। রবিউল ওই গ্রামের মো.জসিম উদ্দিনের ছেলে।

স্থানীয় সূত্রে জানা গেছে, দীর্ঘদিন ধরে পরিবারিক বিষয় নিয়ে নিজেদের মধ্যে বিরোধ চলছিল। ঘটনার দিন পরিবারের সদস্যদের মধ্যে বাক-বিতন্ডার এক পর্যায়ে বাড়ীর সবার অগোচরে রবিউল ঘরের সিলিং ফ্যানের সাথে গলায় ফাঁস দেয়।

পরে বাড়ীর লোকজন ঝুলন্ত অবস্থায় তাঁকে দেখে ডাক-চিৎকার করলে প্রতিবেশীরা এসে ঘটনাস্থলে জড়ো হয়। এসময় উপস্থিত মানুষ বিষয়টি মহিপুর থানায় ফোন করলে, ঘটনাস্থল থেকে পুলিশ লাশটি উদ্ধার করে। এ ব্যাপারে মহিপুর থানার ওসি মো. আনোয়ার হোসেন তালুকদার জানান, লাশ ময়নাতদন্তের জন্য পটুয়াখালী মর্গে  পাঠানো হয়েছে।

তদন্ত সাপেক্ষে আইনানুগ ব্যবস্থা নেয়া হবে।

মোয়াজ্জেম হোসেন

কলাপাড়া
২৯/০৯/২০২৪

নিউজটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন




© All rights reserved © crimeseen24.com-2024
Design By MrHostBD