মঙ্গলবার, ১৪ এপ্রিল ২০২৬, ০৬:০৩ অপরাহ্ন

সর্বশেষ সংবাদ :
জনগণ চাইলে নির্বাচনে অংশ নেব — সাংবাদিক হাফিজুল ইসলাম শান্ত উজিরপুরে পূবালী ব্যাংকের ক্যাশলেস ক্যাম্পিং-এর শুভ উদ্বোধন বরিশালে বাংলা নববর্ষ ১৪৩৩ উপলক্ষে কুইজ, রচনা ও চিত্রাঙ্কন প্রতিযোগিতা কুয়াকাটা সৈকতে ভেসে এলো ৮ ফুট লম্বা মৃত ইরাবতী ডলফিন বরিশাল কালেক্টরেট স্কুলের এসএসসি ২০২৬ পরীক্ষার্থীদের বিদায় সংবর্ধনা কলাপাড়ায় স্যাডো ক্রিকেট টুর্নামেন্টের উদ্বোধন অগ্নিকান্ডে ক্ষতিগ্রস্থদের পাশে দাঁড়ালেন সদর আসনের এম পি সরোয়ার বরিশালে বাল্যবিবাহ প্রতিরোধ ও নারী শিক্ষার গুরুত্ব সম্পর্কে উঠান বৈঠক বরিশালে অবসরপ্রাপ্ত শিক্ষকদের অবসর ভাতা ও কল্যাণ ভাতার দাবিতে মানববন্ধন পটুয়াখালী সদর উপজেলা শিক্ষক কর্মচারী সমিতির কার্যনির্বাহী কমিটির নির্বাচনে সভাপতি আবু জাফর সাধারণ সম্পাদক বিদ্যুৎ পাল বাউফলে নার্সিং ইনস্টিটিউটে শিক্ষক সংকট,পরিচ্ছন্নতার দায়িত্বে অধ্যক্ষ বাউফ‌লে স্কোপলামিন (‘শয়তানের নিশ্বাস’) চক্রের মূল হোতাসহ গ্রেপ্তার ৪ পটুয়াখালী সরকারি নার্সিং ইনস্টিটিউটে ভর্তি ফিতে অনিয়মের অভিযোগ উঠেছে মাহামুূদা সুলতানার বিরুদ্ধে রুপাতলীতে বর্ণাঢ্য আয়োজনে পূবালী ব্যাংকের ক্যাশলেস ক্যাম্পিং-এর শুভ উদ্বোধন স্কাউটস দিবসে কলাপাড়ায় র‍্যালী ও স্কাউট ওন
পাহাড় শান্ত না থাকলে কেউই শান্তিতে থাকতে পারবে না : উপদেষ্টা সাখাওয়াত

পাহাড় শান্ত না থাকলে কেউই শান্তিতে থাকতে পারবে না : উপদেষ্টা সাখাওয়াত

Sharing is caring!

ক্রাইমসিন ডেক্সঃ

অন্তর্বর্তী সরকারের উপদেষ্টা ব্রিগে.জে. (অব.) এম সাখাওয়াত হোসেন বলেছেন, পাহাড় শান্ত না থাকলে কেউই শান্তিতে থাকতে পারবে না।

পার্বত্য অঞ্চলে যাই হচ্ছে না কেনো সাধারণ মানুষ কষ্ট পাচ্ছে এটা আমাদের উপলব্ধি করতে হবে। তিনি আরো বলেন, গত ১৫ বছরে বিভিন্ন মন্ত্রণালয়ে পুকুর বা সাগর নয় দুর্নীতির মহাসাগর চুরি করা হয়েছে।

রোববার (২২ সেপ্টেম্বর)  সরকারি এক সফরে বরিশালের বাংলাদেশ মেরিন একাডেমি পরিদর্শনকালে সাংবাদিকদের এসব কথা বলেন তিনি। এসময় একাডেমির শিক্ষার্থীদের অংশগ্রহণে একটি প্যারেড প্রদর্শনীতে প্রধান অতিথি হিসেবে অংশ নেন নৌ পরিবহন এবং পাট ও বস্ত্র মন্ত্রণালয়ের এই উপদেষ্টা।

এসময় সেখানে আরো উপস্থিত ছিলেন শেখ হাসিনা সেনানিবাসের জিওসি মে.জে. আবদুল কাইয়ুম মোল্লা, বরিশাল রেঞ্জ ডিআইজি মোঃ মঞ্জুর মোর্শেদ আলম,  বরিশালের জেলা প্রশাসক মোহাম্মদ দেলোয়ার হোসেন সহ স্থানীয় সামরিক ও বেসামরিক প্রশাসনের উর্ধতন কর্মকর্তা।

একাডেমি পরিদর্শন শেষে তিনি জানান, দেশের মেরিন একাডেমিগুলোর আধুনাকায়ন এবং এসব প্রতিষ্ঠান থেকে পাশ করা শিক্ষার্থীদের বৈশ্বিক নৌ সেক্টরে আরো বেশি সংযুক্ত করার ব্যাপারে সরকারের সদ্বিচ্ছা রয়েছে। এসময় সাম্প্রতিক দেশের পাহাড়ি অঞ্চলে উত্তপ্ত পরিস্থিতি স্বাভাবিক করতে সব পক্ষকে আহ্বান জানান তিনি

নিউজটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন




© All rights reserved © crimeseen24.com-2024
Design By MrHostBD