শনিবার, ০৭ মার্চ ২০২৬, ০৯:৫৮ পূর্বাহ্ন

সর্বশেষ সংবাদ :
শেবাচিমে কুরআন বিতরণ ও রমাদান সেমিনার অনুষ্ঠিত সম্পাদক পদে এবারের চমক এ্যাড আব্দুল মালেক কলাপাড়ায় আদালতে শুনানি চলাকালীন দুই আইনজীবির হাতাহাতি, আদালতের কার্যক্রম মূলতবি  মুলাদীতে তরমুজ চাষির উপর সন্ত্রাসী হামলা কলাপাড়া উপজেলা স্কাউটস’র দিনব্যাপী ওরিয়েন্টেশন ফেসবুকে পোস্ট ও কমেন্টকে কেন্দ্র করে এক ব্যক্তিকে মারধরে হত্যার অভিযোগ আইনজীবী সমিতির সভাপতি সাদিকুর রহমান লিংকনসহ ১১ আইনজীবীর জামিন কলাপাড়া উপজেলা স্কাউট’স ও বরিশাল আঞ্চলিক স্কাউট’স নেতৃবৃন্দের মতবিনিময় বাউফলে পিপল’স রাইট ফাউন্ডেশনের উদ্যোগে ইফতার সামগ্রী বিতরণ অর্থের অভাবে মৃর্ত্যু পথযাত্রী বাউফলের জহিরুল কলাপাড়ায় বিএনপির সমর্থককে মারধরের অভিযোগ কুয়াকাটায় আগুনে ভূস্মিভূত ৮ টি ব্যবসা প্রতিষ্ঠান, অর্ধ কোটি টাকার ক্ষয়ক্ষতি কলাপাড়ায় গভীর রাতে বিশেষ মাদকবিরোধী অভিযান, ৪ জনকে কারাদণ্ড কলাপাড়ায় দূধর্ষ চুরি
ক্যাম্পাসে ছাত্র রাজনীতি নিষিদ্ধ করা অগণতান্ত্রিক

ক্যাম্পাসে ছাত্র রাজনীতি নিষিদ্ধ করা অগণতান্ত্রিক

Sharing is caring!

ক্রাইমসিন ডেক্সঃ

ঢাকা বিশ্ববিদ্যালয়ে ছাত্র রাজনীতি বন্ধের সিদ্ধান্তের বিরুদ্ধে মিছিল করে গণতান্ত্রিক অধিকার কমিটি।

শুক্রবার (২০ সেপ্টেম্বর) সন্ধ্যায় মিছিলটি কেন্দ্রীয় শহীদ মিনার থেকে শুরু হয়ে ঢাকা বিশ্ববিদ্যালয়ের টিএসসিতে এসে শেষ হয়।

এ সময় মিছিলে অধিকার কমিটির সদস্য সলিমুল্লাহ খান, জোতির্ময় বড়ুয়া, সামিনা লুৎফা ও মাহা মির্জা উপস্থিত ছিলেন।

এর আগে বিকেল ৪টায় কেন্দ্রীয় শহীদ মিনারে শিক্ষাবিদ আনু মুহাম্মদের সভাপতিত্বে একটি আলোচনা সভা করে গণতান্ত্রিক অধিকার কমিটি।

মিছিল শেষে অধিকার কমিটির সদস্য ছায়দুল হক নিশান বলেন, ছাত্র রাজনীতি নিষিদ্ধ করার আলাপ অগণতান্ত্রিক। গত ১৫ বছর বাম প্রগতিশীল সংগঠনগুলো কথা বলার অধিকারের জন্য লড়াই করেছে।

তারই ধারাবাহিকতায় জুলাই অভ্যুত্থানে সব সংগঠন অংশ নিয়েছে। কিন্তু যে বিচারহীনতার সংস্কৃতি ও বিরাজনীতিকরণের চেষ্টা, তার বিরুদ্ধে আমরা মিছিল করেছি।

এ প্রক্রিয়ায় রাষ্ট্রের অপশক্তিগুলো শক্তিশালী হবে।

নিউজটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন




© All rights reserved © crimeseen24.com-2024
Design By MrHostBD