বুধবার, ২২ এপ্রিল ২০২৬, ০৬:৩৪ পূর্বাহ্ন

সর্বশেষ সংবাদ :
কলাপাড়ায় কেন্দ্র সচিব এবং কক্ষ প্রত্যবেক্ষকদের প্রশিক্ষণ কর্মশালা বরিশাল মহানগর শ্রমিকদলের প্রস্তুতি সভা অনুষ্ঠিত চেম্বার অব কমার্সের পক্ষ থেকে স্মারকলিপি পেশ স্কুলছাত্রীকে উত্যক্তের প্রতিবাদ করায় কিশোরের ওপর দফায় দফায় হামলা, থানায় অভিযোগ কুয়াকাটা সমুদ্র সৈকত আবারো মৃত ডলফিন পটুয়াখালীতে ইফতেদায়ী মাদ্রাসা শিক্ষকদের মানববন্ধন ও  স্মারকলিপি প্রদান জনগণ চাইলে নির্বাচনে অংশ নেব — সাংবাদিক হাফিজুল ইসলাম শান্ত উজিরপুরে পূবালী ব্যাংকের ক্যাশলেস ক্যাম্পিং-এর শুভ উদ্বোধন বরিশালে বাংলা নববর্ষ ১৪৩৩ উপলক্ষে কুইজ, রচনা ও চিত্রাঙ্কন প্রতিযোগিতা কুয়াকাটা সৈকতে ভেসে এলো ৮ ফুট লম্বা মৃত ইরাবতী ডলফিন বরিশাল কালেক্টরেট স্কুলের এসএসসি ২০২৬ পরীক্ষার্থীদের বিদায় সংবর্ধনা কলাপাড়ায় স্যাডো ক্রিকেট টুর্নামেন্টের উদ্বোধন অগ্নিকান্ডে ক্ষতিগ্রস্থদের পাশে দাঁড়ালেন সদর আসনের এম পি সরোয়ার বরিশালে বাল্যবিবাহ প্রতিরোধ ও নারী শিক্ষার গুরুত্ব সম্পর্কে উঠান বৈঠক বরিশালে অবসরপ্রাপ্ত শিক্ষকদের অবসর ভাতা ও কল্যাণ ভাতার দাবিতে মানববন্ধন
ওমরাহ যাত্রীদের জন্য টিকিটের মূল্য কমিয়েছে বিমান

ওমরাহ যাত্রীদের জন্য টিকিটের মূল্য কমিয়েছে বিমান

Sharing is caring!

ক্রাইমসিন ডেক্সঃ

ওমরাহ যাত্রীদের জন্য বাংলাদেশ থেকে জেদ্দা ও মদিনা রুটে টিকিটের মূল্য কমিয়েছে বিমান বাংলাদেশ এয়ারলাইন্স।

মঙ্গলবার (১০ সেপ্টেম্বর) এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।

এছাড়া যাত্রীদের টিকিটপ্রাপ্তি সহজলভ্য করতে সব বুকিং ক্লাস বা রিজার্ভেশন বুকিং ডেজিগনেটর (আরবিডি) উন্মুক্ত করা হয়েছে।

বিজ্ঞপ্তিতে বলা হয়, একইসঙ্গে টিকিটপ্রাপ্তি সহজলভ্য করতে সব বুকিং ক্লাস বা আরবিডি উন্মুক্ত করা হয়েছে।

বিজ্ঞপ্তিতে আরও বলা হয়, যেসব ওমরাহ যাত্রী আগে টিকিট ক্রয় করবেন তারা সর্বনিম্ন ভাড়ার সুবিধা পাবেন।

আর যেসব যাত্রী ওমরাহ করার উদ্দেশে বাংলাদেশ থেকে প্রথমে মদিনায় গমন করবেন তাদের জন্য আকর্ষণীয় মূল্য ছাড় দেওয়া হবে।

এর আগে ওমরাহ’র জন্য দুটি নির্দিষ্ট ফেয়ার ক্লাস বা আরবিডি ব্যবহার করা হতো। সব বুকিং ক্লাস উন্মুক্ত হওয়ায় ওমরাহ যাত্রীরা সাধারণ যাত্রীদের ন্যায় যেকোনো আরবিডিতে ওমরাহ টিকিট কিনতে পারবেন।

নিউজটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন




© All rights reserved © crimeseen24.com-2024
Design By MrHostBD