সোমবার, ০২ ফেব্রুয়ারী ২০২৬, ০৫:২৪ অপরাহ্ন

সর্বশেষ সংবাদ :
দাবি আদায় না হলে ভোটে অংশ না নেওয়ার আল্টিমেটাম পায়রাবন্দর কর্মচারীদের বাউফলে ২টি দোকান ও ২টি বসত ঘর আগুনে ভস্মীভূত কলাপাড়ায় ধানের শীষ প্রতীকের সমর্থনে মিছিল এবং সমাবেশ পটুয়াখালী জেলা জাসাসের আহবায়ক কমিটি অনুমোদন রাহাত আহবায়ক কায়ুম জুয়েল সদস্য সচিব পটুয়াখালীতে মায়ো ক্লিনিকে ভুল চিকিৎসায় প্রসূতির মৃত্যুর অভিযোগ আমরা চাই দল মত নির্বিশেষে সকল মানুষকে এক জায়গায় নিয়ে আসতে। বিএনপি প্রার্থী …এবিএম মোশাররফ হোসেন দেশকে ফ্যাসিবাদমুক্ত করতে জনগণকে ঐক্যবদ্ধ হতে হবে- আল্লামা মামুনুল হক গলাচিপা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স পরিদর্শনে স্বাস্থ্য মন্ত্রণালয়ের সিনিয়র সহকারী সচিব কলাপাড়ায় সেনাবাহিনীর অভিযানে গাঁজাসহ চিহ্নিত মাদক কারবারি গ্রেপ্তার বাস ও মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষে মৎস্য ব্যবসায়ী নি/হ/ত মহিপুর থানাকে উপজেলায় রূপান্তর করা হবে…..এবিএম মোশাররফ হোসেন পটুয়াখালী-৪ নির্বাচনী আসনে প্রার্থীদের আনুষ্ঠানিক প্রচারনা শুরু কলাপাড়ায় নারী ভোটারদের নিয়ে প্রশিক্ষণ কর্মশালা ডাক্তার দেখানোর কথা বলে বাবার বাড়ি থেকে দুই সন্তান নিয়ে স্ত্রী উধাও বরগুনা জেলা সাংবাদিক পরিষদের আত্মপ্রকাশ: সভাপতি সহিদুল, সম্পাদক ইবরাহীম
আলামিন বাহিনীর সব সদস্যের দৃষ্টান্তমূলক শাস্তি দাবি

আলামিন বাহিনীর সব সদস্যের দৃষ্টান্তমূলক শাস্তি দাবি

Sharing is caring!

ক্রাইমসিন ডেক্সঃ

আলামিন বাহিনীর সব সদস্যকে গ্রেপ্তার করে আইনের আওতায় এনে দৃষ্টান্তমূলক শাস্তির দাবিতে সংবাদ সম্মেলন করেছে এলাকাবাসী।

মঙ্গলবার (১০ সেপ্টেম্বর) বিকেলে বরিশাল প্রেসক্লাবের হলরুমে সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্য পাঠ করেন বরিশাল নগরের ১১ নম্বর ওয়ার্ডের স্টেডিয়াম কলোনির (বঙ্গবন্ধু কলোনি) বাসিন্দাদের পক্ষে মো. সাইদুল ইসলাম।

সংবাদ সম্মেলনে তিনি পুলিশের ভূমিকা নিয়ে প্রশ্ন তুলে বলেন, মাদক সেবন-বিক্রি, সন্ত্রাসী কর্মকাণ্ডসহ নানান অপরাধমূলক কর্মকাণ্ডে জড়িত আলামিনকে গ্রেপ্তারে পুলিশের ভূমিকা তেমনভাবে লক্ষ্য করা যায়নি। সেই সঙ্গে অভিযান না থাকায় আলামিন বাহিনী এখনও বীরদর্পে এলাকায় ঘুরে বেড়াচ্ছে এবং সাধারণ বাসিন্দাদের নানান ধরনের হুমকি-ধামকি ও ভয়ভীতি দেখাচ্ছে।

ফলে এলাকার মানুষ এখনও আতঙ্কে দিন কাটাচ্ছে। তিনি বলেন, আলামিন বাহিনীর প্রধান আলামিন গত ৫ আগস্টের আগে আওয়ামী লীগ নেতাদের ছত্রছায়ায় থেকে ক্ষমতার দাপটে সাধারণ মানুষের ওপর জুলুম চালিয়েছে। আর ৫ আগস্টের পর এখন ভিন্ন শক্তির হাত ধরে নিজের আধিপত্য টিকিয়ে রাখার চেষ্টা করছে।

সংবাদ সম্মেলনে বরিশাল মহানগর মহিলা দলের সাংগঠনিক সম্পাদক ফরিদা বেগম বলেন, শুধু ১১ নম্বর ওয়ার্ডের মানুষ আলামিন বাহিনীর অত্যাচারে অতিষ্ঠ নয়, তাদের অত্যাচারে ১০ নম্বর ওয়ার্ডের মানুষও অতিষ্ঠ।

আমরা এর পরিত্রাণ চাই। গত রাতেও এ বাহিনীর সদস্যরা নদীতে নৌকা নিয়ে অস্ত্র হাতে মহড়া দিয়েছে, আমাদের যুবসমাজ সচেতন থাকায় বড় ধরনের কিছু ঘটেনি। আমরা চাই আলামিনসহ তার সব সহযোগী ও মদতদাতাদের দৃষ্টান্তমূলক শাস্তি হোক।

তিনি বলেন, বিগত দিনে আলামিন বিএনপির নেতাকর্মীদের ওপর অত্যাচার-জুলুম করে এখন আমাদের দলেই ভেড়ার পাঁয়তারা চালাচ্ছেন। বিষয়টি আমরা মহানগর বিএনপির শীর্ষ পর্যায়ের নেতাদের জানিয়েছি। তারা আমাদের আশ্বস্ত করলেও একটি মহল আলামিনকে নিয়ে গোপন মিটিংও করছে।

সংবাদ সম্মেলন উপস্থিত ওয়ার্ড বিএনপির অন্য নেতারা বলেন, প্রশাসনের কঠোর অভিযান প্রয়োজন, তাহলে বিগত দিনে আলামিন যে অস্ত্রের প্রদর্শন করেছে সেগুলো উদ্ধার হবে। আর অস্ত্র উদ্ধার না হলে স্টেডিয়াম কলোনি ও আশপাশের সাধারণ মানুষের মধ্যে স্বস্তি ফিরে আসবে না।

সংবাদ সম্মেলনের পূর্বে স্টেডিয়াম কলোনি থেকে কয়েকশত নারী-পুরুষ মিছিল নিয়ে বরিশাল প্রেসক্লাব চত্বরে আসেন। এ সময় তারা আলামিনের অত্যাচার থেকে রেহাই পেতে তার দৃষ্টান্তমূলক শাস্তির দাবি করে স্লোগান দেয়।

প্রসঙ্গত, সরকার পতনের পর মৎস্যজীবী দল, স্বেচ্ছাসেবক দলের নেতাকর্মীসহ বিভিন্ন পেশার মানুষের ওপর একাধিক হামলার ঘটনা ঘটায়। যে ঘটনায় গত ৭ সেপ্টেম্বর ১০ ও ১১ নম্বর ওয়ার্ডের বাসিন্দারা আলআমিন, ফয়সালসহ তার সহযোগীদের আটক করে আইন-শৃঙ্খলা বাহিনীকে হাতে তুলে দেয়।

নিউজটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন




© All rights reserved © crimeseen24.com-2024
Design By MrHostBD