শুক্রবার, ২৪ এপ্রিল ২০২৬, ০৯:৪৪ অপরাহ্ন

সর্বশেষ সংবাদ :
বাউফলে ১৫০টাকার দ্ব‌ন্দে অনার্স পরিক্ষার কেন্দ্র বা‌তিল বরিশাল জেলা মটরযান মেকানিক শ্রমিক ইউনিয়নের প্রস্তুতি সভা অনুষ্ঠিত পটুয়াখালীর খলিসাখালীতে শিক্ষক বিরুদ্ধে যৌন হয়রানির অভিযোগ, অপসারণ দাবিতে মানববন্ধন এসএসসি পরীক্ষার্থীদের বিশুদ্ধ পানি ও খাবার স্যালাইন বিতরণ করলেন ছাত্রদল সিসি ক্যামেরায় নকলমুক্ত সুষ্ঠু পরিবেশে কলাপাড়ায় এসএসসি ও সমমানের পরীক্ষা শুরু বরিশাল টেলিভিশন চিত্র সাংবাদিকদের নতুন কমিটি ঘোষণা কলাপাড়ায় কেন্দ্র সচিব এবং কক্ষ প্রত্যবেক্ষকদের প্রশিক্ষণ কর্মশালা বরিশাল মহানগর শ্রমিকদলের প্রস্তুতি সভা অনুষ্ঠিত চেম্বার অব কমার্সের পক্ষ থেকে স্মারকলিপি পেশ স্কুলছাত্রীকে উত্যক্তের প্রতিবাদ করায় কিশোরের ওপর দফায় দফায় হামলা, থানায় অভিযোগ কুয়াকাটা সমুদ্র সৈকত আবারো মৃত ডলফিন পটুয়াখালীতে ইফতেদায়ী মাদ্রাসা শিক্ষকদের মানববন্ধন ও  স্মারকলিপি প্রদান জনগণ চাইলে নির্বাচনে অংশ নেব — সাংবাদিক হাফিজুল ইসলাম শান্ত উজিরপুরে পূবালী ব্যাংকের ক্যাশলেস ক্যাম্পিং-এর শুভ উদ্বোধন বরিশালে বাংলা নববর্ষ ১৪৩৩ উপলক্ষে কুইজ, রচনা ও চিত্রাঙ্কন প্রতিযোগিতা
কিশোরী ধর্ষণের ১০ বছর পর ধর্ষকের যাবজ্জীবন

কিশোরী ধর্ষণের ১০ বছর পর ধর্ষকের যাবজ্জীবন

Sharing is caring!

ক্রাইমসিন ডেক্সঃ

বরিশালে ষোড়শী নামে এক কিশোরীকে ধর্ষণের ১০ বছর পর ধর্ষককে যাবজ্জীবন কারাদণ্ড দিয়েছেন আদালত। পাশাপাশি তাকে ৫০ হাজার টাকা জরিমানা করা হয়েছে।

(১০ সেপ্টেম্বর) বরিশালের নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনালের বিচারক ইয়ারব হোসেন এ রায় দেন।

দণ্ডপ্রাপ্ত সাইফুল খান বরিশালের মুলাদী উপজেলার চিলমারী গ্রামের বাসিন্দা শাহআলম খানের ছেলে।

রায় ঘোষণার সময় আসামি সাইফুল আদালতে উপস্থিত ছিলেন বলে জানিয়েছেন বেঞ্চ সহকারী কাজী হুমায়ুন কবির।

মামলার বরাতে তিনি জানান, একই বাড়ির বাসিন্দা কিশোরী ষোড়শী সহজ সরল প্রকৃতির।

প্রায়ই সময় সে প্রতিবেশী সাইফুলের ঘরে যাতায়াত করতো। ২০১৪ সালের ৫ জানুয়ারি সকালে ওই ঘরে যান ষোড়শী। এ সময় ঘরে স্ত্রী না থাকায় ষোড়শীকে ধর্ষণ করেন সাইফুল।

একই বছরের ২ এপ্রিল ষোড়শী অসুস্থ হয়ে পড়লে জানতে পারেন তার কন্যা তিন মাসের অন্তঃসত্ত্বা।

এরপর সাইফুল ষোড়শীকে বিয়ের আশ্বাস দিয়ে কালক্ষেপণ করতে থাকেন।

২০১৪ সালের ৮ এপ্রিল সাইফুল ও তার স্ত্রীকে আসামি করে মুলাদী থানায় মামলা করেন ষোড়শীর মা।

মুলাদী থানার উপ-পরিদর্শক (এসআই) মো. নুরুল ইসলাম মামলার তদন্ত করে একই বছরের ২৩ সেপ্টেম্বর সাইফুলকে অভিযুক্ত করে আদালতে চার্জশিট জমা দেন। বিচারক সাক্ষ্য গ্রহণ শেষে এ রায় দেন।

নিউজটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন




© All rights reserved © crimeseen24.com-2024
Design By MrHostBD