মঙ্গলবার, ২৪ মার্চ ২০২৬, ০১:৫০ অপরাহ্ন

সর্বশেষ সংবাদ :
কলাপাড়ায় আগাম ঈদ উদযাপন করছে  ৮ গ্রামের ১০ হাজার মানুষ কলাপাড়ায় অদম্য-৯৭ ব্যাচের ইফতার অনুষ্ঠিত কুয়াকাটায় মানববন্ধনের জেরে শ্রমিক দল নেতাকে হত্যাচেষ্টা, পটুয়াখালীর কালাইয়াতে বিপুল পরিমাণ মাদক ও বার্মার সুল্কফাকি দেওয়া চোরাই সুপারি জব্দ ঢাকা দোহা থানার চাঞ্চল্যকর হত্যা মামলার পলাতক আসামী রিয়াজুল র‌্যাবের হাতে গ্রেপ্তার মেহেন্দিগঞ্জে ঈদ উপলক্ষে প্রধানমন্ত্রীর পক্ষ থেকে অর্থ বিতরন বিতরণ পটুয়াখালীর গলাচিপায় চাঁদার দাবিতে খেয়াঘাটে হামলা-ভাঙচুর, অর্থ লুটপাট আসন্ন পবিত্র ঈদঁউল ফিতর উপলক্ষে নিত্য প্রয়োনিয় পন্যর দাম স্থিতিশীল ও পরিবহন খাত নিয়ন্ত্রণ রাখতে র‌্যাব ৮ এর অভিযান বরিশাল সিটি কর্পোরেশনের ৫ম প্রশাসক বিলকিস জাহান শিরিনকে ছাত্রদলের ফুলেল শুভেচ্ছা ঈদ-উল-ফিতর উপলক্ষে খাদ্য সামগ্রী বিতরণ করেছে বরিশাল বেসরকারি সার্ভেয়ার এসোসিয়েশন অনৈতিক ভিডিও ভাইরলের ঘটনায় খেপুপাড়া  বালিকা মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক বরখাস্ত কলাপাড়ায় ১৪ হাজার টাকার জাল নোটসহ যুবক গ্রেফতার লৌহ শ্রমিকদল বরিশাল মহানগর ৪ নং পলাশপুর শাখার ইফতার অনুষ্ঠিত ছাত্রদল বিএম কলেজ শাখার ইফতার মাহফিল দারিদ্র্য বিমোচনে যাকাতের ভূমিকা শীর্ষক সেমিনার অনুষ্ঠিত
বরিশালে চার থানার ওসিকে বদলি

বরিশালে চার থানার ওসিকে বদলি

Sharing is caring!

ক্রাইমসিন ডেক্সঃ

বরিশাল মেট্রোপলিটন পুলিশের চারটি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তাকে (ওসি) বদলি করা হয়েছে। (৯ সেপ্টেম্বর) এক বিজ্ঞপ্তিতে এ তথ্য নিশ্চিত হওয়া গেছে।

বিজ্ঞপ্তিতে বলা হয়, বরিশাল মেট্রোপলিটন পুলিশের চারটি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তাদের একযোগে বদলি করা হয়েছে।

তবে এখন পর্যন্ত এ থানাগুলোতে নতুন করে কারা আসছেন সেটি জানা যায়নি। তবে বদলি ভারপ্রাপ্ত কর্মকর্তাদের মধ্যে কোতোয়ালি মডেল থানার পরিদর্শক মোস্তাফিজুর রহমান তাকে সিআইডিতে বদলি করা হয়েছে।

এছাড়া বন্দর থানার পরিদর্শক বিপ্লব কুমার মিস্ত্রিকে সিআইডিতে বদলি করা হয়েছে। কাউনিয়া থানার পরিদর্শক আসাদুজ্জামানকে পিবিআইতে বদলি করা হয়েছে ও বিমানবন্দর থানার পরিদর্শক হোসেনকে সিআইডিতে বদলি করা হয়েছে।

নগর পুলিশের কর্মকর্তারা বলছেন, গেল কয়েকদিন আগে বরিশাল মেট্রোপলিটন পুলিশের কমিশনার বদলি হয়েছে। নতুন পুলিশ কমিশনার শিগগিরই যোগদান করবেন।

আর কমিশনারের যোগদানের পর এ চার থানায় কারা ওসি হিসেবে যোগদান করবে সেটা বলা যাবে।

গত ৫ আগস্ট আওয়ামী লীগ সরকার পতনের পর সারা দেশে পুলিশ সংস্কার ও গণবদলি চলছে।

বরিশাল মেট্রোপলিটন পুলিশের চারটি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তাদের একযোগে বদলি পুলিশ সংস্কারের একটি অংশ বলেও জানান কর্মকর্তারা।

নিউজটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন




© All rights reserved © crimeseen24.com-2024
Design By MrHostBD