মঙ্গলবার, ২১ এপ্রিল ২০২৬, ০৬:২৫ পূর্বাহ্ন

সর্বশেষ সংবাদ :
কলাপাড়ায় কেন্দ্র সচিব এবং কক্ষ প্রত্যবেক্ষকদের প্রশিক্ষণ কর্মশালা বরিশাল মহানগর শ্রমিকদলের প্রস্তুতি সভা অনুষ্ঠিত চেম্বার অব কমার্সের পক্ষ থেকে স্মারকলিপি পেশ স্কুলছাত্রীকে উত্যক্তের প্রতিবাদ করায় কিশোরের ওপর দফায় দফায় হামলা, থানায় অভিযোগ কুয়াকাটা সমুদ্র সৈকত আবারো মৃত ডলফিন পটুয়াখালীতে ইফতেদায়ী মাদ্রাসা শিক্ষকদের মানববন্ধন ও  স্মারকলিপি প্রদান জনগণ চাইলে নির্বাচনে অংশ নেব — সাংবাদিক হাফিজুল ইসলাম শান্ত উজিরপুরে পূবালী ব্যাংকের ক্যাশলেস ক্যাম্পিং-এর শুভ উদ্বোধন বরিশালে বাংলা নববর্ষ ১৪৩৩ উপলক্ষে কুইজ, রচনা ও চিত্রাঙ্কন প্রতিযোগিতা কুয়াকাটা সৈকতে ভেসে এলো ৮ ফুট লম্বা মৃত ইরাবতী ডলফিন বরিশাল কালেক্টরেট স্কুলের এসএসসি ২০২৬ পরীক্ষার্থীদের বিদায় সংবর্ধনা কলাপাড়ায় স্যাডো ক্রিকেট টুর্নামেন্টের উদ্বোধন অগ্নিকান্ডে ক্ষতিগ্রস্থদের পাশে দাঁড়ালেন সদর আসনের এম পি সরোয়ার বরিশালে বাল্যবিবাহ প্রতিরোধ ও নারী শিক্ষার গুরুত্ব সম্পর্কে উঠান বৈঠক বরিশালে অবসরপ্রাপ্ত শিক্ষকদের অবসর ভাতা ও কল্যাণ ভাতার দাবিতে মানববন্ধন
চাঁদা দাবি করায় বিএনপি নেতাদের বিরুদ্ধে বরিশালে মামলা

চাঁদা দাবি করায় বিএনপি নেতাদের বিরুদ্ধে বরিশালে মামলা

Sharing is caring!

ক্রাইমসিন ডেক্সঃ

ইটভাটার মালিকের কাছে চাঁদা দাবির অভিযোগে বরিশালের বানারীপাড়া বিএনপি নেতাসহ
২৭ জনের বিরুদ্ধে আদালতে একটি নালিশি অভিযোগে মামলা দায়ের করা হয়েছে।

বুধবার দুপুুরে বরিশাল সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে নালিশি অভিযোগটি
দায়ের করেন বিএনপিপন্থি ব্যবসায়ী ইটভাটার মালিক আবুল কালাম।

অভিযোগটি আমলে নিয়ে আদালতের বিচারক শারমিন সুলতানা বানারীপাড়া থানার ওসিকে এজাহার (এফআইআর)
হিসেবে গ্রহণের নিদের্শ দিয়েছেন।

বিষয়টি নিশ্চিত করে আদালতের বেঞ্চ সহকারী রেজাউল ইসলাম বলেন, বিচারক শারমিন সুলতানা
অভিযোগটির শুনানি শেষে সেটি আমলে নিয়ে থানার ওসিকে এফআইআর হিসেবে গণ্য করার
নিদের্শ দিয়েছেন।

এতে নামধারি ৭ জন এবং অজ্ঞাতনামা আরো ২০ জন আসামি রয়েছে। তারা
হলেন, উপজেলার বাইশারী ইউনিয়ন বিএনপির যুগ্ম সাধারণ সম্পাদক মাহবুবুুর রহমান
মাসুম মৃধা, সালাউদ্দিন মিন্টুু, ওয়াসিম মৃধা, সাহাদাত মৃধা, নাছির মৃধা, পারভেজ
ব্যাপারী ও বাবুল মৃধা।

ভুক্তভোগী কালাম ব্রিকসের স্বত্বাধিকারী আবুল কালাম বলেন, গত ৭ আগস্ট বিকেলে যুবদল নেতা
সালাউদ্দিন মিন্টু ও ইউনিয়ন বিএনপির যুগ্ম সাধারণ সম্পাদক মাহবুবুুর রহমানের
নেতৃত্বে ২৬/২৭ জন ইউনিয়নের ডুমুুরিয়ার গ্রামের বাড়িতে এসে ১০ লাখ টাকা দাবি
করে। দাবিকৃত টাকা না দিলে সে ব্যবসা পরিচালনা করতে পারবে না বলে হুমকি দেয়।

এ সময়ে টাকা দিতে অস্বীকৃতি জানালে মাসুম বিভিন্ন সময়ে তার মোবাইল ফোন দিয়ে
দাবিকৃত অর্থের জন্য চাপ দিতে থাকে এবং প্রাণ নাশের হুমকি দেয়।

গত ৭ আগস্ট পুনরায় অভিযুক্তরা তার বাড়িতে গিয়ে চাঁদা দাবি করে। তারা ইট ভাটায় হামলা চালিয়ে ভাংচুর করে।
পাশাপাশি তার ঘরে থাকা নারীদের শ্লীলতাহানি ঘটনায়।

নিউজটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন




© All rights reserved © crimeseen24.com-2024
Design By MrHostBD