মঙ্গলবার, ১৭ ফেব্রুয়ারী ২০২৬, ০৫:৫১ অপরাহ্ন

সর্বশেষ সংবাদ :
কলাপাড়ায় শাপলা কাব ও প্রেসিডেন্ট অ্যাওয়ার্ড পরীক্ষা-২০২৬ অনুষ্ঠিত অবৈধ স্থাপনা ভেঙ্গে দিয়ে প্রশংসায় ভাসছেন বিএনপি এবিএম মোশাররফ হোসেনকে মন্ত্রী চেয়ে জোরালো দাবি উপকূলবাসীর ভোটে জিতে খালেদা জিয়ার রুহের মাগফেরাত কামনায় দোয়া মিলাদ বিশ্ব ভালোবাসা দিবসেও পর্যটক শূন্য কুয়াকাটা বাউফলে নির্বাচন পরবর্তী সৌহার্দপূর্ণ আচারন এক ব্যতিক্রমী দৃষ্টান্ত স্থাপন করেছেন পটুয়াখালী জেলার তিন এমপির তালিকায় কে কে হবেন মন্ত্রী পরিষদের সদস্য পটুয়াখালী -৩ নুরকে নৌ-ত্রাণ-পানি সম্পদ মন্ত্রণালয়ের দায়িত্ব দেখতে জনমত তুঙ্গে কলাপাড়ায় অটো-রিকশার ধাক্কায় এক শ্রমিকের মৃত্যু বাউফলে নির্বাচনের মাঠ উত্তপ্ত “বিএনপি জামায়াতের সংঘর্ষ” আহত ৪ খণ্ড খণ্ড মিছিলের মধ্য দিয়ে বরিশাল-১ আসনে নির্বাচনী প্রচার–প্রচারণা চালিয়েছেন বিএনপি মনোনীত প্রার্থী জ হির উদ্দিন স্বপন ধানের শীষের পক্ষে গণসংযোগে কলাপাড়া ৯৯ ব্যাচ গন অধিকার পরিষদ, ইসলামি শাসন তন্ত্র ও জাতীয় পার্টির নেতৃবৃন্দ ধানের শীষ প্রতীকে ভোট প্রার্থনা সরকারি সৈয়দ হাতেম আলী কলেজে অভ্যন্তরীন ক্রীড়া প্রতিযোগিতার পুরষ্কার বিতরণী অনুষ্ঠিত ‎ বিগত ১৭ বছর ধরে যেখানে কোন উন্নয়ন হয়নি, সেখানে উন্নয়ন করতে চাই: জহির উদ্দিন স্বপন
মহিপুরে সাবেক ত্রান প্রতিমন্ত্রী মহিব ও তাঁর ভাইয়ের নামে চাঁদাবাজির মামলা

মহিপুরে সাবেক ত্রান প্রতিমন্ত্রী মহিব ও তাঁর ভাইয়ের নামে চাঁদাবাজির মামলা

Sharing is caring!

কলাপাড়া (পটুয়াখালী) প্রতিনিধি :
 পটুয়াখালীর মহিপুর থানায় সাবেক দুর্যোগ ও ত্রান প্রতিমন্ত্রী মো: মহিব্বুর রহমান ও তাঁর ভাই মুশফিকুর রহমান সহ ২৫ জনের নামে ৫০ লক্ষ টাকা চাঁদা দাবীর অভিযোগ এনে মামলা দায়ের করা হয়েছে।
মঙ্গলবার (২৭ আগষ্ট) মহিপুর থানার ধূলাসার ইউনিয়নের পশ্চিম ধূলাসার গ্রামের মো. মাইনুদ্দিন দালাল বাদী হয়ে মহিপুর থানায় এ মামলা দায়ের করেন। মামলায় আরও  অজ্ঞাত নামা ৫০/৬০আসামীর কথা উল্লেখ রয়েছে।
মামলা সূত্রে জানা যায়, ২ ফেব্রুয়ারী ২০২৪ খ্রী. বাদীর প্রতিষ্ঠিত স্কুল সহ জমি সাবেক ত্রান প্রতিমন্ত্রীর নামে লিখে না দেয়ায় তাঁকে ৫০ লক্ষ টাকা চাঁদা দিতে বলে।
দাবীকৃত চাঁদার টাকা না দেয়ায় সাবেক ত্রান প্রতিমন্ত্রীর নির্দেশে অজ্ঞাতনামা আসামী সহ সকল আসামীরা বাদীর ৬ কামরা বিশিষ্ট ১০৫ ফিট লম্বা, ২১ ফিট প্রস্থ এবং ১০ ফিট উচ্চতার নির্মিত আধাপাকা টিন শেড বাড়ী ও চারদিকের বাউন্ডারী ওয়াল বেকু মেশিন, সাবল ও হাতুড়ী দিয়া ভেঙ্গে মুচড়ে গুড়িয়ে দিয়ে, ৫০ লক্ষ টাকার, ক্ষতিসাধন করে এবং লোহার গেট ভেঙ্গে, মূল্য ২৫ হাজার টাকার, ক্ষতিসাধন করে।
এছাড়া একই জমিতে নির্মানাধীন ভবনের জন্য রাখা নির্মান উপকরন, যার মূল্য অনুমান ৮ লক্ষ ৬০ হাজার টাকা, আসামীরা চাঁদার দাবীতে লুটপাট করে নিয়ে যায়। আসামীদের বাঁধা দিলে তারা লোহার রড দিয়া বাদীকে বেধড়ক পিটিয়ে খুন জখমের ভীতি প্রদর্শন করে এলাকা ছেড়ে পালিয়ে যাওয়ার হুমকী দেয়।
আসামীরা প্রভাবশালী হওয়ায় বাদী এতদিন আইনের আশ্রয় নিতে পারেননি বলে মামলায় উল্লেখ করা হয়েছে।
মহিপুর থানার ওসি মো. আনোয়ার হোসেন তালুকদার মামলা দায়েরের সত্যতা স্বীকার করে বলেন,’আসামীদের গ্রেফতারে অভিযান পরিচালনা করা হচ্ছে।’
এর আগে সাবেক প্রতিমন্ত্রী মো. মহিববুর রহমান সহ আওয়ামীলীগের ৫১ নেতা-কর্মীর নামে বিএনপি অফিস ভাঙচুরের অভিযোগে পেনাল কোড ও বিস্ফোরক আইনে অপর একটি মামলা কলাপাড়া থানায় দায়ের করা হয়েছে। উক্ত মামলায়ও অজ্ঞাতনামা শতাধিক আসামী রয়েছে।
মোয়াজ্জেম হোসেন
কলাপাড়া

নিউজটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন




© All rights reserved © crimeseen24.com-2024
Design By MrHostBD