মঙ্গলবার, ২৮ এপ্রিল ২০২৬, ০৪:২৯ অপরাহ্ন

সর্বশেষ সংবাদ :
বাউফলে ১৫০টাকার দ্ব‌ন্দে অনার্স পরিক্ষার কেন্দ্র বা‌তিল বরিশাল জেলা মটরযান মেকানিক শ্রমিক ইউনিয়নের প্রস্তুতি সভা অনুষ্ঠিত পটুয়াখালীর খলিসাখালীতে শিক্ষক বিরুদ্ধে যৌন হয়রানির অভিযোগ, অপসারণ দাবিতে মানববন্ধন এসএসসি পরীক্ষার্থীদের বিশুদ্ধ পানি ও খাবার স্যালাইন বিতরণ করলেন ছাত্রদল সিসি ক্যামেরায় নকলমুক্ত সুষ্ঠু পরিবেশে কলাপাড়ায় এসএসসি ও সমমানের পরীক্ষা শুরু বরিশাল টেলিভিশন চিত্র সাংবাদিকদের নতুন কমিটি ঘোষণা কলাপাড়ায় কেন্দ্র সচিব এবং কক্ষ প্রত্যবেক্ষকদের প্রশিক্ষণ কর্মশালা বরিশাল মহানগর শ্রমিকদলের প্রস্তুতি সভা অনুষ্ঠিত চেম্বার অব কমার্সের পক্ষ থেকে স্মারকলিপি পেশ স্কুলছাত্রীকে উত্যক্তের প্রতিবাদ করায় কিশোরের ওপর দফায় দফায় হামলা, থানায় অভিযোগ কুয়াকাটা সমুদ্র সৈকত আবারো মৃত ডলফিন পটুয়াখালীতে ইফতেদায়ী মাদ্রাসা শিক্ষকদের মানববন্ধন ও  স্মারকলিপি প্রদান জনগণ চাইলে নির্বাচনে অংশ নেব — সাংবাদিক হাফিজুল ইসলাম শান্ত উজিরপুরে পূবালী ব্যাংকের ক্যাশলেস ক্যাম্পিং-এর শুভ উদ্বোধন বরিশালে বাংলা নববর্ষ ১৪৩৩ উপলক্ষে কুইজ, রচনা ও চিত্রাঙ্কন প্রতিযোগিতা
সড়ক দুর্ঘটনায় ভাঙলো চবি শিক্ষার্থীর দুই পা

সড়ক দুর্ঘটনায় ভাঙলো চবি শিক্ষার্থীর দুই পা

Sharing is caring!

অনলাইন ডেক্স ঃ

চবি পরিসংখ্যান বিভাগের শিক্ষার্থীদের ত্রাণবাহী একটি গাড়ি দুর্ঘটনার শিকার হয়েছে। এ ঘটনায় ২ জন গুরুতরসহ ১২ জন আহত হন।

তাদের চট্টগ্রাম মেডিকেল কলেজ (চমেক) হাসপাতালে ভর্তি করা হয়েছে।

মঙ্গলবার (২৭ আগস্ট) ভোরে মীরসরাইয়ের জোরারগঞ্জ এলাকায় এ দুর্ঘটনা ঘটে। গাড়িটি ত্রাণ নিয়ে নোয়াখালীর দিকে যাচ্ছিল।

জানা গেছে, বন্যার্তদের সাহায্যের জন্য গত দুই দিন ধরে ত্রাণ বিতরণ করে আসছে পরিসংখ্যান বিভাগের শিক্ষার্থীরা। মঙ্গলবার রাত ৩টার দিকে ট্রাকে করে নোয়াখালীর সেনবাগের দিকে ত্রাণ নিয়ে রওনা দেন তারা। মীরসরাই পার হওয়ার পর জোরারগঞ্জ এলাকায় পৌঁছালে সামনে থাকা একটি গাড়ির সঙ্গে ধাক্কা খায়। এতে সামনের আসনে থাকা ২ শিক্ষার্থী গুরুতর আহত হন এবং ট্রাকের সামনের অংশ দুমড়ে- মুচড়ে যায়।

গুরুতর আহত দুই শিক্ষার্থীরা হলেন, পরিসংখ্যান বিভাগের ২০১৮-১৯ শিক্ষাবর্ষের ফাহিম আহমাদ পলাশ, একই শিক্ষাবর্ষের সাদমান হায়দার ও ২০২২-২৩ শিক্ষাবর্ষের কায়কোবাদ।

পরিসংখ্যান বিভাগের ২০১৮-১৯ শিক্ষাবর্ষের মো. আশিক সরকার বলেন, আমাদের একটি টিম নোয়াখালীর সেনবাগের দিকে রাত তিনটার দিকে রওনা হয়েছিল। মীরসরাই পার হওয়ার পর জোরারগঞ্জে ত্রাণবাহী ট্রাকটি দুর্ঘটনার শিকার হলে ২ জন গুরুতর আহত হন, বাকিরাও ছোটখাটো আঘাত পেয়েছেন। সবাইকে চমেকে ফ্রি চিকিৎসা দেওয়া হচ্ছে।

পলাশের এক পায়ের জয়েন্ট ছুটে গেছে এবং দুই পা ভেঙে গেছে। সাদমানের পায়ের হাড় ভেঙে গেছে। কায়কোবাদ মাথায় আঘাত পেয়েছে।

নিউজটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন




© All rights reserved © crimeseen24.com-2024
Design By MrHostBD