মঙ্গলবার, ১০ মার্চ ২০২৬, ০৬:৩৮ অপরাহ্ন

সর্বশেষ সংবাদ :
জাতীয়তাবাদী বন্ধু ফোরাম বরিশালের ইফতার এবং দোয়া মাহফিল অনুষ্ঠিত সংসদ সদস্য কোন ক্ষমতার বিষয় না, এটা একটা দায়িত্বের বিষয়… এবিএম মোশাররফ হোসেন এমপি ইলমুল ক্বিরাত ও ইসলামী জ্ঞান প্রতিযোগিতা অনুষ্ঠিত শেবাচিমে কুরআন বিতরণ ও রমাদান সেমিনার অনুষ্ঠিত সম্পাদক পদে এবারের চমক এ্যাড আব্দুল মালেক কলাপাড়ায় আদালতে শুনানি চলাকালীন দুই আইনজীবির হাতাহাতি, আদালতের কার্যক্রম মূলতবি  মুলাদীতে তরমুজ চাষির উপর সন্ত্রাসী হামলা কলাপাড়া উপজেলা স্কাউটস’র দিনব্যাপী ওরিয়েন্টেশন ফেসবুকে পোস্ট ও কমেন্টকে কেন্দ্র করে এক ব্যক্তিকে মারধরে হত্যার অভিযোগ আইনজীবী সমিতির সভাপতি সাদিকুর রহমান লিংকনসহ ১১ আইনজীবীর জামিন কলাপাড়া উপজেলা স্কাউট’স ও বরিশাল আঞ্চলিক স্কাউট’স নেতৃবৃন্দের মতবিনিময় বাউফলে পিপল’স রাইট ফাউন্ডেশনের উদ্যোগে ইফতার সামগ্রী বিতরণ অর্থের অভাবে মৃর্ত্যু পথযাত্রী বাউফলের জহিরুল কলাপাড়ায় বিএনপির সমর্থককে মারধরের অভিযোগ
এরশাদের কিডনি ডায়ালাইসিস করা হয়েছে : একান্ত সচিব

এরশাদের কিডনি ডায়ালাইসিস করা হয়েছে : একান্ত সচিব

Sharing is caring!

ক্রাইমসিন২৪ ডেক্স : সাবেক রাষ্ট্রপতি ও জাতীয় পার্টির চেয়ারম্যান হুসেইন মুহম্মদ এরশাদের কিডনি ডায়ালাইসিস করা হয়েছে। ডায়ালাইসিসের পর তার অবস্থা স্থিতিশীল রয়েছে।

তবে তার জন্য ‘বি’ পজিটিভ রক্তের প্রয়োজন। সম্মিলিত সামরিক হাসপাতালের (সিএমএইচ) চিকিৎকদের বরাত দিয়ে আজ শুক্রবার সকাল ১০টার দিকে এসব তথ্য জানান এরশাদের একান্ত সচিব মেজর (অব.) খালেদ আক্তার।

এরশাদকে রক্ত দিতে ইচ্ছুক জাতীয় পার্টির নেতাকর্মীদের দ্রুত রাজধানীর সম্মিলিত সামরিক হাসপাতালে (সিএমএইচ) যাওয়ার আহ্বানও জানিয়েছেন তিনি।

এর আগে গতকাল বৃহস্পতিবার বিকালে জাতীয় পার্টির চেয়ারম্যানের শারীরিক অবস্থার অবনতি ঘটলে লাইফসাপোর্টে (কৃত্রিম শ্বাসযন্ত্র) নেওয়া হয়। পরে সন্ধ্যায় দলের পক্ষ থেকে আনুষ্ঠানিকভাবে জানানো হয়, এরশাদের অধিকাংশ অঙ্গপ্রত্যঙ্গই কাজ করছে না।

এদিকে লাইফ সাপোর্টে থাকা এরশাদের রোগমুক্তি কামনায় আজ শুক্রবার সারাদেশে মসজিদ, মন্দিরে তার রোগমুক্তির জন্য দোয়া ও প্রার্থনা অনুষ্ঠিত হবে বলে জানা গেছে।

নিউজটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন




© All rights reserved © crimeseen24.com-2024
Design By MrHostBD