মঙ্গলবার, ২১ এপ্রিল ২০২৬, ০৭:২৪ পূর্বাহ্ন

সর্বশেষ সংবাদ :
কলাপাড়ায় কেন্দ্র সচিব এবং কক্ষ প্রত্যবেক্ষকদের প্রশিক্ষণ কর্মশালা বরিশাল মহানগর শ্রমিকদলের প্রস্তুতি সভা অনুষ্ঠিত চেম্বার অব কমার্সের পক্ষ থেকে স্মারকলিপি পেশ স্কুলছাত্রীকে উত্যক্তের প্রতিবাদ করায় কিশোরের ওপর দফায় দফায় হামলা, থানায় অভিযোগ কুয়াকাটা সমুদ্র সৈকত আবারো মৃত ডলফিন পটুয়াখালীতে ইফতেদায়ী মাদ্রাসা শিক্ষকদের মানববন্ধন ও  স্মারকলিপি প্রদান জনগণ চাইলে নির্বাচনে অংশ নেব — সাংবাদিক হাফিজুল ইসলাম শান্ত উজিরপুরে পূবালী ব্যাংকের ক্যাশলেস ক্যাম্পিং-এর শুভ উদ্বোধন বরিশালে বাংলা নববর্ষ ১৪৩৩ উপলক্ষে কুইজ, রচনা ও চিত্রাঙ্কন প্রতিযোগিতা কুয়াকাটা সৈকতে ভেসে এলো ৮ ফুট লম্বা মৃত ইরাবতী ডলফিন বরিশাল কালেক্টরেট স্কুলের এসএসসি ২০২৬ পরীক্ষার্থীদের বিদায় সংবর্ধনা কলাপাড়ায় স্যাডো ক্রিকেট টুর্নামেন্টের উদ্বোধন অগ্নিকান্ডে ক্ষতিগ্রস্থদের পাশে দাঁড়ালেন সদর আসনের এম পি সরোয়ার বরিশালে বাল্যবিবাহ প্রতিরোধ ও নারী শিক্ষার গুরুত্ব সম্পর্কে উঠান বৈঠক বরিশালে অবসরপ্রাপ্ত শিক্ষকদের অবসর ভাতা ও কল্যাণ ভাতার দাবিতে মানববন্ধন
কুয়াকাটায় প্রকাশ্যে পিটিয়ে হত্যাকারীদের গ্রেফতার ও শাস্তির দাবিতে এলাকাবাসীর মানববন্ধন

কুয়াকাটায় প্রকাশ্যে পিটিয়ে হত্যাকারীদের গ্রেফতার ও শাস্তির দাবিতে এলাকাবাসীর মানববন্ধন

Sharing is caring!

(পটুয়াখালী) প্রতিনিধিঃ পটুয়াখালীর কুয়াকাটার চিহ্নিত সন্ত্রাসী রহমান গাজী, নাসির গাজী ও মিরাজ গাজীকে গ্রেফতার করে দৃষ্টান্তমূলক শাস্তির দাবিতে মানববন্ধন করেছেন এলাকাবাসী। বুধবার (২১ আগষ্ট) বেলা ১১টায় মহিপুর থানার লতাচাপলী ইউনিয়নের ডংকুপাড়া বটতলা এলাকায় ভুক্তভোগী পাঁচ শতাধিক মানুষ মানববন্ধনে অংশ গ্রহণ করেন। মানববন্ধনে অংশ নিয়ে ভুক্তভোগীরা জানান, সন্ত্রাসী মিরাজ গাজী আওয়ামী সরকারের ক্ষমতার অপব্যবহার করে ২০১০ সালে রুবেল হাওলাদার নামে এক মটরসাইকেল চালককে প্রকাশ্যে পিটিয়ে হত্যা করেছে।

শাহিন নামের আরেক মটরসাইকেল চালককে ছুড়িকাঘাত করে মটরসাইকেল ছিনতাই করে নিয়ে গেছে। সন্ত্রাসী মিরাজ গাজীর পিতা রহমান গাজী ও চাচা নাসির গাজী একই এলাকার রফেজ মুসুল্লি নামের বৃদ্ধাকে কুপিয়ে মৃত্যু ভেবে ফেলে রাখে। উন্নত চিকিৎসায় সে বেঁচে যায়। তাদের হামলায় মৃত্যু শয্যায় আছেন নুরজাহান নামের এক বৃদ্ধ মহিলা। এছাড়াও গাজী গ্রুপ নামে পরিচিত সন্ত্রাসীদের দ্বারা এলাকার বহু মানুষ হামলার শিকার হয়েছে। মিথ্যা মামলায় নিঃস্ব হয়েছেন বহু পরিবার। সন্ত্রাসী বাহিনীর অত্যাচারে এতদিন অতিষ্ঠ ছিল এলাকার সাধারণ মানুষ। তাদের ভয়ে কেউ মুখ খুলতে পারেনি। দেশের রাজনৈতিক প্রেক্ষাপট পরিবর্তনের সাথে সাথে ফুসে উঠেছেন এলাকাবাসী।
মানববন্ধনে অংশগ্রহণকারী মো. জাহাঙ্গীর হাওলাদার বলেন, আমার ছেলেকে প্রকাশ্যে হত্যা করে এরা। আজও আমি কোন বিচার পাইনি। সন্ত্রাসীদের গ্রেপ্তারপূর্বক দৃষ্টান্তমূলক শাস্তির জোর  দাবী জানিয়েছেন।

নিউজটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন




© All rights reserved © crimeseen24.com-2024
Design By MrHostBD