বুধবার, ১৮ ফেব্রুয়ারী ২০২৬, ০৫:৩৯ অপরাহ্ন

সর্বশেষ সংবাদ :
বাউফলে আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উদযাপন উপলক্ষে প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত কলাপাড়ায় শাপলা কাব ও প্রেসিডেন্ট অ্যাওয়ার্ড পরীক্ষা-২০২৬ অনুষ্ঠিত অবৈধ স্থাপনা ভেঙ্গে দিয়ে প্রশংসায় ভাসছেন বিএনপি এবিএম মোশাররফ হোসেনকে মন্ত্রী চেয়ে জোরালো দাবি উপকূলবাসীর ভোটে জিতে খালেদা জিয়ার রুহের মাগফেরাত কামনায় দোয়া মিলাদ বিশ্ব ভালোবাসা দিবসেও পর্যটক শূন্য কুয়াকাটা বাউফলে নির্বাচন পরবর্তী সৌহার্দপূর্ণ আচারন এক ব্যতিক্রমী দৃষ্টান্ত স্থাপন করেছেন পটুয়াখালী জেলার তিন এমপির তালিকায় কে কে হবেন মন্ত্রী পরিষদের সদস্য পটুয়াখালী -৩ নুরকে নৌ-ত্রাণ-পানি সম্পদ মন্ত্রণালয়ের দায়িত্ব দেখতে জনমত তুঙ্গে কলাপাড়ায় অটো-রিকশার ধাক্কায় এক শ্রমিকের মৃত্যু বাউফলে নির্বাচনের মাঠ উত্তপ্ত “বিএনপি জামায়াতের সংঘর্ষ” আহত ৪ খণ্ড খণ্ড মিছিলের মধ্য দিয়ে বরিশাল-১ আসনে নির্বাচনী প্রচার–প্রচারণা চালিয়েছেন বিএনপি মনোনীত প্রার্থী জ হির উদ্দিন স্বপন ধানের শীষের পক্ষে গণসংযোগে কলাপাড়া ৯৯ ব্যাচ গন অধিকার পরিষদ, ইসলামি শাসন তন্ত্র ও জাতীয় পার্টির নেতৃবৃন্দ ধানের শীষ প্রতীকে ভোট প্রার্থনা সরকারি সৈয়দ হাতেম আলী কলেজে অভ্যন্তরীন ক্রীড়া প্রতিযোগিতার পুরষ্কার বিতরণী অনুষ্ঠিত ‎
কলাপাড়ায় ১৫ আগষ্টে উপজেলা পরিষদ মসজিদে দোয়া মিলাদ, আ’লীগের ডাক সাইটের নেতারা লাপাত্তা

কলাপাড়ায় ১৫ আগষ্টে উপজেলা পরিষদ মসজিদে দোয়া মিলাদ, আ’লীগের ডাক সাইটের নেতারা লাপাত্তা

Sharing is caring!

কলাপাড়া (পটুয়াখালী):প্রতিনিধি  :

পটুয়াখালীর কলাপাড়ায় পালিত হয়নি ১৫ আগষ্ট জাতীয় শোক দিবস। ৫ ই আগস্ট সরকার পতনের পর আওয়ামী লীগ সহ ভ্রাতৃপ্রতিম সংগঠনের নেতাকর্মীরা গা ঢাকা দেয়ায় স্বাধীনতার পর এবারই প্রথম বঙ্গবন্ধুর শাহাদাত বার্ষিকীতে উপজেলা আওয়ামীলীগের উদ্যোগে কোন কর্মসূচি পালন করা হয়নি। এমনকি বঙ্গবন্ধুর প্রতিকৃতিতেও শ্রদ্ধা জানায়নি কেউ। তবে উপজেলা পরিষদ জামে মসজিদে বঙ্গবন্ধুর শাহাদাত বার্ষিকীতে দোয়া মিলাদ অনুষ্ঠিত হয়েছে।
আওয়ামীলীগের তৃণমূল নেতাকর্মীদের সূত্রে জানা যায়, ১৫ আগষ্ট পালন না হওয়ায় তৃণমূল নেতাকর্মীদের মধ্যে ক্ষোভের সঞ্চার হয়েছ কেউ কেউ বলছেন, গত ১৫ বছর দলের পদ ও প্রতিষ্ঠানিক  পদবী দখলে রেখে যারা আঙ্গুল ফুলে কলাগাছ হয়েছে তারা এখন কোথায়?, আবার কেউ বলছেন, দলের ত্যাগী নেতা কর্মীদের বাদ দিয়ে টাকার বিনিময়ে যাদের কাছে দলের পদ পদবী বিক্রী করা হয়েছে তারা কই?
সূত্র জানায়, বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের কোটা সংস্কারের আন্দোলন  দানা বেঁধে উঠতেই দেশ ছেড়ে চলেযেতে শুরু করে  উপজেলা আওয়ামী লীগের আঙ্গুল ফুলে কলাগাছ হয়ে ওঠা নেতারা। এদের মধ্যে রয়েছে উপজেলা আওয়ামী লীগের সভাপতি ও সাবেক প্রতিমন্ত্রী মো. মাহবুবুর রহমান, উপজেলা আওয়ামী লীগের সিনিয়র সহ-সভাপতি ও সাবেক উপজেলা পরিষদ চেয়ারম্যান এস এম রাকিবুল আহসান, ইউছুফ মিয়া,পান্নু সিকদার  সহ ডাক সাইটের একাধিক নেতা।
  এছাড়া ৫ আগষ্ট সরকার পতনের পর গা ঢাকা দেয় সাবেক দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ প্রতিমন্ত্রী মো. মহিববুর রহমান, হিরো আলম,ভাগিনা কামাল,রিপন সহ উপজেলা আওয়ামী লীগের ৭১ সদস্য বিশিষ্ট কার্যকরী পরিষদের সিংহ ভাগ নেতা। সন্ত্রাসী হামলার ভয়ে ঘরবাড়ি ছেড়ে পালিয়ে বেড়াচ্ছেন তৃণমূল কমিটির নেতা কর্মীরাও। তাদের খোজও নিচ্ছেনা কোন নেতারা ।
উপজেলা আওয়ামীলীগের দপ্তর সম্পাদক অধ্যাপক ইউসুফ আলী জানায়, উপজেলা আওয়ামী লীগ দলীয় কার্যালয়ে ঢুকে তিন তিনবার ভাঙচুর, মহিপুর থানা আওয়ামী লীগ, যুবলীগ কার্যালয়, কুয়াকাটা আওয়ামী লীগ কার্যলয় ভাংচুর করেছে দুর্বৃত্তরা। প্রতিটি ইউনিয়নে হামলা, নির্যাতন আতঙ্কে নেতা কর্মীরা বাড়িঘর ছেড়ে পালিয়ে বেড়াচ্ছেন। এমন অবস্থায় ১৫ আগষ্ট পালন করা সম্ভব হয়নি।
এদিকে উপজেলা বিএনপি’র একাধিক সূত্র জানায়, গত ১৫ বছর বিএনপি’র অসংখ্য নেতাকর্মী গুম, খুন, নির্যাতন, হামলা মামলা, নির্যাতনের শিকার হয়েছে। অথচ আমরা শান্তি শৃংখলা বজায় রাখতে চেষ্টা চালিয়ে যাচ্ছি। শেখ হাসিনার পতনের পর দু’একটি বিচ্ছিন্ন ঘটনা ঘটেছে এ উপজেলায়, তবে তা ব্যক্তিগত আক্রোশের জেরে।
এ রিপোর্ট লেখা পর্যন্ত এছাড়া উপজেলার কোথাও ১৫ ই আগস্ট পালন করার তথ্য জানা যায়নি।
মোয়াজ্জেম হোসেন
 কলাপাড়া, পটুয়াখালী।

নিউজটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন




© All rights reserved © crimeseen24.com-2024
Design By MrHostBD