বুধবার, ০৮ এপ্রিল ২০২৬, ১২:৪৩ অপরাহ্ন

সর্বশেষ সংবাদ :
বরিশালে শিক্ষার মান উন্নয়নে মতবিনিময় সভা বরিশালে সাংবাদিকদের সাথে শিক্ষামন্ত্রীর মতবিনিময় সভা বরিশালে পূবালী ব্যাংকের ক্যাশলেস ক্যাম্পিং-এর শুভ উদ্বোধন কলাপাড়ায় অধ্যক্ষ’র কক্ষে শিক্ষকদের তালা ঝুলিয়ে প্রতিবাদ কুয়াকাটায় ইয়াবাসহ আটক ২। শ্রমিকদল নেতার বিনাশ্রম কারাদণ্ড শ্রমিক নেতা জাফরুল হাসানের মৃত্যু বার্ষিকীতে দোয়া অনুষ্ঠান মাদক ও অপরাধ দমনে মানববন্ধন ও সমাবেশ জেলা প্রশাসনের উদ্যোগে: মহিপুরে সমুদ্রগামী জেলেদের বিশেষ ব্যবস্থাপনায় ডিজেল সরবরাহ, ফিরেছে স্বস্তি পেশাগত দায়িত্ব পালন কালে সাংবাদিক কে প্রাণনাশের হুমকি কলাপাড়ায় স্ত্রীর পরকীয়ায় অতিষ্ট স্বামী, আধা মন দুধ দিয়ে গোসল করে স্ত্রীকে ঘরে না তোলার প্রতিজ্ঞা বরিশাল আইনজীবী সমিতির নির্বাচনে বিএনপি প্যানেলের জয় বরিশালে সুবিধাবঞ্চিত সাইফুল ইসলামকে জামায়াতে ইসলামীর পক্ষ থেকে মোটরচালিত ভ্যান প্রদান কলাপাড়ায় ৬ ফুট দৈর্ঘ্যের দাড়াশ সাপ উদ্ধার কলাপাড়ায় স্পেশাল স্ট্রাইকিং মিশন চালিয়ে দুই মাদক ব্যবসায়ীসহ গ্রেফতার-৩,  মৎস্যজীবী দলের নেতাকে হাসপাতালে দেখতে গেলেন ফয়েজ খান
কলাপাড়ায় সার ডিলার লাইসেন্স ভাড়া হয় লাখ টাকায়

কলাপাড়ায় সার ডিলার লাইসেন্স ভাড়া হয় লাখ টাকায়

Sharing is caring!

কলাপাড়া(পটুয়াখালী) প্রতিনিধি  :
পটুয়াখালীর কলাপাড়ায় বিসিআইসির সার-ডিলার লাইসেন্স লাখ টাকায় ভাড়া দেয়া হচ্ছে। উপজেলার ধুলাসার ইউনিয়নে ৪নং ওয়ার্ডের বাসীন্দা দুলাল খলিফার ব্যক্তি নামে সার ডিলার লাইসেন্সটি অনুমতিপত্র দেয়া হয়।
আর ঐ লাইসেন্স মনির হোসেনের কাছে ভাড়া দেয়। এখন অধিক লাভের আশায় আবার অন্য ব্যক্তির কাছে ভাড়া দিয়ে নিজে লাভবান হন দুলাল খলিফা। দুলাল খলিফা ব্যক্তির নামে অনুমতিপত্র দেয়া লাইসেন্সটি র্দীঘ বছর ভাড়া দিয়ে থাকেন তার লাইসেন্স। এভাবে ব্যক্তির অনুমতিপত্র চুক্তিতে ভাড়া নিয়ে বছরের পর বছর ধরে সার বিক্রি করে যাচ্ছেন অন্য ব্যক্তি।
ধুলাসার ইউনিয়নের ৪নং ওয়ার্ডের খলিফা টেডার্স নামের অনুমতিপত্রটির সত্বাধিকারী  দুলাল খলিফা। এই অনুমতিপত্র ভাড়ার দেয়ায় বিরূপ প্রভাব পড়ে সরাসরি কৃষকদের ওপর। এতে সরকারের বেঁধে দেয়া মূল্য ছাড়াও অতিরিক্ত মূল্য দিয়ে সার কিনতে হয় কৃষকদের। ঐ এলাকায় ধারে কাছে কোন বিসিআইসির সার-ডিলার লাইসেন্স নেই
 কৃষকের দুর্ভোগের শেষ নেই।
কৃষকদের অভিযোগ, অসাধু ব্যক্তিদের সিন্ডিকেটের কবলে পড়ে বছরে হাজার হাজার টাকা লোকসান গুনছেন তারা। এমনকি কৃষি বিভাগকে অবহিত করেও কোনো সমাধান পাচ্ছেন না তারা। কৃষক ও খুচরা সার বিক্রেতাদের এমন অভিযোগের সত্যতাও পাওয়া যাচ্ছে।
উপজেলার ধুলাসার ইউনিয়নে ৪নং ওয়ার্ডের সার বিক্রেতা মনির হোসেন হাওলাদার অনুমতিপত্র মাস চুক্তিতে ভাড়া নিয়ে বছরের পর বছর ধরে সার বিক্রি করে যাচ্ছেন। এখন আবার অন্য ব্যক্তি কাছে ভাড়া দিয়ে নিজে লাভবান হন দুলাল খলিফা। এব্যাপারে সাব বিক্রেতা মনির হোসেন হাওলাদার উপজেলা কৃষি কর্মকর্তার বরাবর লিখিত অভিযোগ দেন।
ধুলাসার ইউনিয়নে তারিকাটার কৃষক মহিউদ্দিন খা জানান, সরকারের বেঁধে দেয়া মূল্য ছাড়াও অতিরিক্ত মূল্য দিয়ে সার কিনতে হয় আমাদের কৃষকদের। এতে আমরা কৃষকরা চরম ভোগান্তির শ্বীকার। আমরা তার ডিলার লাইসেন্স বাতিল চাই। প্রকৃত ডিলার কে লাইসেন্স দেয়া হউক।
খলিফা টেডার্স সত্বাধিকারী দুলাল খলিফার তার ব্যক্তিগত 01713956925 এ মোবাইল নম্বরে একাধিকবার ফোন দিলে তিনি ফোন রিসিভ করেননি। পরবর্তীতে তার মেয়ে বিসিভ করে বলেন, বাবা বিলে গেছেন।
কলাপাড়া উপজেলা কৃষি কর্মকর্তা মো.আরাফাত হোসেন জানান,মো: মনির হোসেন নামে এক কৃষক দুলাল খলিফা নামে তার সার ডিলার লাইসেন্স ভাড়া দেন এ অভিযোগের দরখস্ত দিয়েছেন।
খলিফা টেডার্স নামের সত্বাধিকারী মো: দুলাল খলিফাকে কারন দর্শানোর নোটিশ করা হবে।
কেনো তার ডিলার লাইসেন্স ভাড়া দেন। ডিলার লাইসেন্স ভাড়া দেয়ার সত্যতা প্রমানিত হলে তার লাইসেন্স বাতিল করা হবে। কৃষি অফিস থেকে মাঠে গিয়ে ডিলার লাইসেন্স ভাড়া দেয়া হয় কিনা তা খুজে দেখা হবে। সত্যতা প্রমানিত হলে বিসিআইসির সার-ডিলার লাইসেন্স বাতিল বলে গন্য হবে।
কলাপাড়া নির্বাহী কর্মকর্তা মো. রবিউল ইসলাম বলেন, আমি আপনাদের কাছে শুনলাম। এ ব্যাপারে কৃষি কর্মকর্তাকে সরেজমিনে দেখার জন্য আমি বলবো। বিসিআইসির সার-ডিলার লাইসেন্স ভাড়া দেয়া যায়না। সত্যতা প্রমান হলে তার বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেয়া হবে।
মোয়াজ্জেম হোসেন
কলাপাড়া

নিউজটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন




© All rights reserved © crimeseen24.com-2024
Design By MrHostBD