সোমবার, ১৬ ফেব্রুয়ারী ২০২৬, ১১:৫৯ পূর্বাহ্ন

সর্বশেষ সংবাদ :
কলাপাড়ায় শাপলা কাব ও প্রেসিডেন্ট অ্যাওয়ার্ড পরীক্ষা-২০২৬ অনুষ্ঠিত অবৈধ স্থাপনা ভেঙ্গে দিয়ে প্রশংসায় ভাসছেন বিএনপি এবিএম মোশাররফ হোসেনকে মন্ত্রী চেয়ে জোরালো দাবি উপকূলবাসীর ভোটে জিতে খালেদা জিয়ার রুহের মাগফেরাত কামনায় দোয়া মিলাদ বিশ্ব ভালোবাসা দিবসেও পর্যটক শূন্য কুয়াকাটা বাউফলে নির্বাচন পরবর্তী সৌহার্দপূর্ণ আচারন এক ব্যতিক্রমী দৃষ্টান্ত স্থাপন করেছেন পটুয়াখালী জেলার তিন এমপির তালিকায় কে কে হবেন মন্ত্রী পরিষদের সদস্য পটুয়াখালী -৩ নুরকে নৌ-ত্রাণ-পানি সম্পদ মন্ত্রণালয়ের দায়িত্ব দেখতে জনমত তুঙ্গে কলাপাড়ায় অটো-রিকশার ধাক্কায় এক শ্রমিকের মৃত্যু বাউফলে নির্বাচনের মাঠ উত্তপ্ত “বিএনপি জামায়াতের সংঘর্ষ” আহত ৪ খণ্ড খণ্ড মিছিলের মধ্য দিয়ে বরিশাল-১ আসনে নির্বাচনী প্রচার–প্রচারণা চালিয়েছেন বিএনপি মনোনীত প্রার্থী জ হির উদ্দিন স্বপন ধানের শীষের পক্ষে গণসংযোগে কলাপাড়া ৯৯ ব্যাচ গন অধিকার পরিষদ, ইসলামি শাসন তন্ত্র ও জাতীয় পার্টির নেতৃবৃন্দ ধানের শীষ প্রতীকে ভোট প্রার্থনা সরকারি সৈয়দ হাতেম আলী কলেজে অভ্যন্তরীন ক্রীড়া প্রতিযোগিতার পুরষ্কার বিতরণী অনুষ্ঠিত ‎ বিগত ১৭ বছর ধরে যেখানে কোন উন্নয়ন হয়নি, সেখানে উন্নয়ন করতে চাই: জহির উদ্দিন স্বপন
বরিশালে লাভ ফর ফ্রেন্ডস সংগঠনের উদ্যোগে বৃক্ষ রোপন কর্মসূচি

বরিশালে লাভ ফর ফ্রেন্ডস সংগঠনের উদ্যোগে বৃক্ষ রোপন কর্মসূচি

Sharing is caring!

পারভেজ,বরিশাল প্রতিনিধিঃ

বরিশালে স্বেচ্ছাসেবী সংগঠন লাভ ফর ফ্রেন্ডস এর উদ্যোগে বৃক্ষ রোপন কর্মসূচি সম্পন্ন হয়েছে। “গাছ লাগালে বাচঁবে দেশ, গড়ে তুলি সোনার বাংলাদেশ” এই স্লোগানকে কেন্দ্র করে ১৩ ই আগষ্ট মঙ্গলবার সকাল ১১ ঘটিকায় নগরীর হাতেম আলী চৌমাথা থেকে বটতলা ডিভাইডারে বৃক্ষ রোপন কর্মসূচি পরিচালনা করা হয়।

এ সময়ে ঔষধি ও ফুলের চারা রোপন করা হয়।সরেজমিনে দেখা যায়, এসব গাছের মধ্যে রয়েছে হরতকি, বহেরা,নিম,অর্জুন,শেফালী, কামিনী, বকুল অন্যতম।

উক্ত কার্যক্রমে উপস্থিত ছিলেন প্রতিষ্ঠাতা পারভেজ সিকদার, শাহেদ বিল্লাহ,আজিব, আসমা আক্তার, এনামুল হক সজিব, মেহেদী,আশিক, ফেরদৌস,আসিফসহ সংগঠন এর সক্রিয় সদস্যবৃন্দ।

বৃক্ষ রোপন কর্মসূচি সম্পর্কে সংগঠনের প্রতিষ্ঠাতা পারভেজ সিকদার বলেন,২০১৭ সাল থেকে লাভ ফর ফ্রেন্ডস স্বেচ্ছাসেবী সংগঠন এর উদ্যাগে বৃক্ষ রোপন কর্মসূচির আয়োজন করা হয়,তারই ধারাবাহিকতায় আজ প্রথম কর্মসূচি, পর্যায়ক্রমে বরিশাল বিভাগের বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানে এই কার্যক্রম পরিচালনা করা হবে ইনশাআল্লাহ।

এছাড়া একে ফ্যাশনের স্বত্বাধিকারী আসমা আক্তার বলেন,বরিশাল নগরী আমাদের; ভালো রাখার দায়িত্বও আমাদের। পরিবেশের ভারসাম্য বজায় রাখতে বৃক্ষ রোপন সম্পন্ন করেছি।স্বাধীন বাংলাদেশের সবার উচিত এই গাছের রক্ষনাবেক্ষন করার।

নিউজটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন




© All rights reserved © crimeseen24.com-2024
Design By MrHostBD