মঙ্গলবার, ১৪ এপ্রিল ২০২৬, ০৬:০২ অপরাহ্ন

সর্বশেষ সংবাদ :
জনগণ চাইলে নির্বাচনে অংশ নেব — সাংবাদিক হাফিজুল ইসলাম শান্ত উজিরপুরে পূবালী ব্যাংকের ক্যাশলেস ক্যাম্পিং-এর শুভ উদ্বোধন বরিশালে বাংলা নববর্ষ ১৪৩৩ উপলক্ষে কুইজ, রচনা ও চিত্রাঙ্কন প্রতিযোগিতা কুয়াকাটা সৈকতে ভেসে এলো ৮ ফুট লম্বা মৃত ইরাবতী ডলফিন বরিশাল কালেক্টরেট স্কুলের এসএসসি ২০২৬ পরীক্ষার্থীদের বিদায় সংবর্ধনা কলাপাড়ায় স্যাডো ক্রিকেট টুর্নামেন্টের উদ্বোধন অগ্নিকান্ডে ক্ষতিগ্রস্থদের পাশে দাঁড়ালেন সদর আসনের এম পি সরোয়ার বরিশালে বাল্যবিবাহ প্রতিরোধ ও নারী শিক্ষার গুরুত্ব সম্পর্কে উঠান বৈঠক বরিশালে অবসরপ্রাপ্ত শিক্ষকদের অবসর ভাতা ও কল্যাণ ভাতার দাবিতে মানববন্ধন পটুয়াখালী সদর উপজেলা শিক্ষক কর্মচারী সমিতির কার্যনির্বাহী কমিটির নির্বাচনে সভাপতি আবু জাফর সাধারণ সম্পাদক বিদ্যুৎ পাল বাউফলে নার্সিং ইনস্টিটিউটে শিক্ষক সংকট,পরিচ্ছন্নতার দায়িত্বে অধ্যক্ষ বাউফ‌লে স্কোপলামিন (‘শয়তানের নিশ্বাস’) চক্রের মূল হোতাসহ গ্রেপ্তার ৪ পটুয়াখালী সরকারি নার্সিং ইনস্টিটিউটে ভর্তি ফিতে অনিয়মের অভিযোগ উঠেছে মাহামুূদা সুলতানার বিরুদ্ধে রুপাতলীতে বর্ণাঢ্য আয়োজনে পূবালী ব্যাংকের ক্যাশলেস ক্যাম্পিং-এর শুভ উদ্বোধন স্কাউটস দিবসে কলাপাড়ায় র‍্যালী ও স্কাউট ওন
কলাপাড়ায় যুবকের ঝুলন্ত মরদেহ উদ্ধার

কলাপাড়ায় যুবকের ঝুলন্ত মরদেহ উদ্ধার

Sharing is caring!

কলাপাড়া (পটুয়াখালী)প্রতিনিধিঃ
পটুয়াখালীর কলাপাড়ায় নিজ ঘরের বিছানায় ঝুলন্ত অবস্থায় মো. হাসিবুল ইসলাম (২০) নামের এক যুবকের মরদেহ উদ্ধার করেছে মহিপুর থানা পুলিশ।  মরদেহের পাশে মৃত্যুর কারণ লেখা দুটি চিরকুট পাওয়া গেছে।
বুধবার (১৭ জুলাই) সকালে উপজেলার মহিপুরে এ দূর্ঘটনা ঘটে। নিহত হাসিবুল উপজেলার কুয়াকাটা এলাকার মেলাপাড়ার বাসিন্দা মো. হারিচ ঘরামীর ছেলে। গত দুই বছর আগে মহিপুর এলাকার বাসিন্দা লাল মিয়ার মেয়ে আখির সাথে তাঁদের বিবাহ হয়।
স্থানীয় ও আত্নীয়দের সূত্রে জানা যায়, পারিবারিকভাবে স্বামী স্ত্রীর মধ্যে বেশ কিছুদিন যাবৎ কলহ চলছিল। তাই তারা পার্শ্ববর্তী বিপিনপুর গ্রামে ভাড়া বাসায় থাকতেন। মঙ্গলবার তারা স্ত্রীর বাবার বাড়িতে বেড়াতে যায়, রাতে হাসিবুল একা বাড়িতে আসে। বুধবার সকালে স্ত্রী আখি ওই ভাড়া বাসায় এসে ডাকাডাকি করে কোনো সাড়াশব্দ না পেয়ে প্রতিবেশীদের নিয়ে দরজা ভেঙে ভীতরে প্রবেশ করে। পরে ফ্যানের রটের সাথে তাকে ঝুলতে দেখে ডাকচিৎকার দেয়। পরে পুলিশে খবর দিলে ঘটনাস্থলে পুলিশ এসে লাশ উদ্ধার করে।
চিরকুটে তার মৃত্যুর জন্য স্ত্রীকে দায়ী করেন, এবং শ্বশুর বাড়ির লোকজন অবহেলা করিত বলে চিরকুটে উল্লেখ করেন।
মহিপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আনোয়ার হোসেন তালুকদার বলেন, খবর পেয়ে ঘটনাস্থলে এসে লাশ নামানো হয়েছে। ঝুলন্ত লাশের পাশ থেকে দুটি চিরকুট এবং তাদের স্বামীর কিছু ছবি পাওয়া গেছে। লাশ ময়না তদন্তের জন্য পটুয়াখালী প্রেরণ করা হয়েছে। পরবর্তী আইনানুসারে ব্যবস্থা নেয়া হবে।
মোয়াজ্জেম হোসেন
কলাপাড়া

নিউজটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন




© All rights reserved © crimeseen24.com-2024
Design By MrHostBD