মঙ্গলবার, ১৪ এপ্রিল ২০২৬, ০৬:৩৮ অপরাহ্ন

সর্বশেষ সংবাদ :
জনগণ চাইলে নির্বাচনে অংশ নেব — সাংবাদিক হাফিজুল ইসলাম শান্ত উজিরপুরে পূবালী ব্যাংকের ক্যাশলেস ক্যাম্পিং-এর শুভ উদ্বোধন বরিশালে বাংলা নববর্ষ ১৪৩৩ উপলক্ষে কুইজ, রচনা ও চিত্রাঙ্কন প্রতিযোগিতা কুয়াকাটা সৈকতে ভেসে এলো ৮ ফুট লম্বা মৃত ইরাবতী ডলফিন বরিশাল কালেক্টরেট স্কুলের এসএসসি ২০২৬ পরীক্ষার্থীদের বিদায় সংবর্ধনা কলাপাড়ায় স্যাডো ক্রিকেট টুর্নামেন্টের উদ্বোধন অগ্নিকান্ডে ক্ষতিগ্রস্থদের পাশে দাঁড়ালেন সদর আসনের এম পি সরোয়ার বরিশালে বাল্যবিবাহ প্রতিরোধ ও নারী শিক্ষার গুরুত্ব সম্পর্কে উঠান বৈঠক বরিশালে অবসরপ্রাপ্ত শিক্ষকদের অবসর ভাতা ও কল্যাণ ভাতার দাবিতে মানববন্ধন পটুয়াখালী সদর উপজেলা শিক্ষক কর্মচারী সমিতির কার্যনির্বাহী কমিটির নির্বাচনে সভাপতি আবু জাফর সাধারণ সম্পাদক বিদ্যুৎ পাল বাউফলে নার্সিং ইনস্টিটিউটে শিক্ষক সংকট,পরিচ্ছন্নতার দায়িত্বে অধ্যক্ষ বাউফ‌লে স্কোপলামিন (‘শয়তানের নিশ্বাস’) চক্রের মূল হোতাসহ গ্রেপ্তার ৪ পটুয়াখালী সরকারি নার্সিং ইনস্টিটিউটে ভর্তি ফিতে অনিয়মের অভিযোগ উঠেছে মাহামুূদা সুলতানার বিরুদ্ধে রুপাতলীতে বর্ণাঢ্য আয়োজনে পূবালী ব্যাংকের ক্যাশলেস ক্যাম্পিং-এর শুভ উদ্বোধন স্কাউটস দিবসে কলাপাড়ায় র‍্যালী ও স্কাউট ওন
ইলিশ ও বিভিন্ন প্রজাতির সামুদ্রিক ৮০ মন মাছসহ একটি কাভার্ট ভ্যান ও একটি বাস জব্দ

ইলিশ ও বিভিন্ন প্রজাতির সামুদ্রিক ৮০ মন মাছসহ একটি কাভার্ট ভ্যান ও একটি বাস জব্দ

Sharing is caring!

কলাপাড়া(পটুয়াখালী)প্রতিনিধিঃ
পটুয়াখালীর কলাপাড়ায় ইলিশ ও বিভিন্ন প্রজাতির সামুদ্রিক ৮০ মন মাছ সহ একটি মিনি কাভার্ট ভ্যান ও সুগন্ধা স্পেশাল নামের একটি বাস জব্দ করেছে ভ্রাম্যমান আদালত।
বুধবার বেলা এগারোটায় শেখ কামাল সেতুর টোল প্লাজা থেকে এসব মাছ আটক করেন ভ্রাম্যমান আদালতের নির্বাহী ম্যাজিস্ট্রেট ও সহকারী কমিশনার (ভূমি) কৌশিক আহমেদ।
এসময় মিনি কাভার্ট ভ্যানের চালক সাব্বির হোসেনকে ১০ হাজার ও সুগন্ধা স্পেশাল নামের বাসের চালক রুবেল হুসাইনকে ১০ হাজার টাকা জরিমানা করা হয়। জব্দকৃত মাছ টিয়াখালী বঙ্গবন্ধু কলোনির অসহায় মানুষের মাঝে বিতরন করা হয়। পরে নিষেধাজ্ঞাকালীন সময়ে আর সামুদ্রিক মাছ পরিবহন করবেনা মর্মে মুচলেখা দিলে চালকদের ছেড়ে দেয়া হয়।
ভ্রাম্যমান আদালতের নির্বাহী ম্যাজিষ্ট্রে ও সহকারী কমিশনার (ভূমি) কৌশিক আহম্মেদ জানান, ২০ মে থেকে ২৩ জুলাই পর্যন্ত ৬৫ দিনের মাছধরার উপর নিষেধাজ্ঞা অমান্য করে সমুদ্র থেকে মাছ শিকাররত অসাদু জেলেদের কাছ থেকে ক্রয় করে এসব মাছ ঢাকায় পাচার করতে চেয়েছিলো ব্যবসায়ীরা।গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে এসব মাছ জব্দ করা হয়েছে।
মোয়াজ্জেম হোসেন
কলাপাড়া

নিউজটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন




© All rights reserved © crimeseen24.com-2024
Design By MrHostBD