সোমবার, ২৭ এপ্রিল ২০২৬, ০৭:৪৩ অপরাহ্ন

সর্বশেষ সংবাদ :
বাউফলে ১৫০টাকার দ্ব‌ন্দে অনার্স পরিক্ষার কেন্দ্র বা‌তিল বরিশাল জেলা মটরযান মেকানিক শ্রমিক ইউনিয়নের প্রস্তুতি সভা অনুষ্ঠিত পটুয়াখালীর খলিসাখালীতে শিক্ষক বিরুদ্ধে যৌন হয়রানির অভিযোগ, অপসারণ দাবিতে মানববন্ধন এসএসসি পরীক্ষার্থীদের বিশুদ্ধ পানি ও খাবার স্যালাইন বিতরণ করলেন ছাত্রদল সিসি ক্যামেরায় নকলমুক্ত সুষ্ঠু পরিবেশে কলাপাড়ায় এসএসসি ও সমমানের পরীক্ষা শুরু বরিশাল টেলিভিশন চিত্র সাংবাদিকদের নতুন কমিটি ঘোষণা কলাপাড়ায় কেন্দ্র সচিব এবং কক্ষ প্রত্যবেক্ষকদের প্রশিক্ষণ কর্মশালা বরিশাল মহানগর শ্রমিকদলের প্রস্তুতি সভা অনুষ্ঠিত চেম্বার অব কমার্সের পক্ষ থেকে স্মারকলিপি পেশ স্কুলছাত্রীকে উত্যক্তের প্রতিবাদ করায় কিশোরের ওপর দফায় দফায় হামলা, থানায় অভিযোগ কুয়াকাটা সমুদ্র সৈকত আবারো মৃত ডলফিন পটুয়াখালীতে ইফতেদায়ী মাদ্রাসা শিক্ষকদের মানববন্ধন ও  স্মারকলিপি প্রদান জনগণ চাইলে নির্বাচনে অংশ নেব — সাংবাদিক হাফিজুল ইসলাম শান্ত উজিরপুরে পূবালী ব্যাংকের ক্যাশলেস ক্যাম্পিং-এর শুভ উদ্বোধন বরিশালে বাংলা নববর্ষ ১৪৩৩ উপলক্ষে কুইজ, রচনা ও চিত্রাঙ্কন প্রতিযোগিতা
কুয়াকাটায় তৃতীয় লিঙ্গের মানুষদের সৈকত পরিচ্ছন্নতা অভিযান

কুয়াকাটায় তৃতীয় লিঙ্গের মানুষদের সৈকত পরিচ্ছন্নতা অভিযান

Sharing is caring!

কলাপাড়া(পটুয়াখালী)প্রতিনিধি।।

পটুয়াখালীর কুয়াকাটা সমুদ্র সৈকত এলাকায় পরিচ্ছন্নতা অভিযান চালিয়েছে তৃতীয় লিঙ্গের নাগরিকরা।

সোমবার দুপুরে তৃতীয় লিঙ্গের জনগোষ্ঠীর জীবনমান উন্নয়নে প্রতিষ্ঠিত ঢাকা বিশ্ববিদ্যালয় শিক্ষার্থীদের সংগঠন বৃহন্নলা’র আয়োজনে এ পরিষ্কার পরিচ্ছন্নতা অভিযান চালানো হয়। পর্যটকদের মাঝে সচেতনতা বৃদ্ধির লক্ষে সৈকতের জিরো পয়েন্টের ১ কিলোমিটার এলাকায় জুড়ে পড়ে থাকা ময়লা অবর্জনা পরিচ্ছন্ন করেন তারা।

এর আগে গতকাল বিকালে তৃতীয় লিঙ্গের এসব মানুষদের নিয়ে ম্যারাথান অনুষ্ঠিত হয়। এ দৌড় প্রতিযোগিতায় তৃতীয় লিঙ্গের ৯ জন সহ বৃহন্নলার’র ২৫ জন সদস্য অংশ গ্রহন করে। তৃতীয় লিঙ্গের মানুষদের নিয়ে শিশুকাল থেকেই যাতে আলাদা বৈষম্য তৈরী না হয় এজন্য তাদের এ আয়োজন বলে জানান আয়োজকরা।

বৃহন্নলা’র প্রতিষ্ঠাতা ও সভাপতি সাদিকুল ইসলাম বলেন, সমাজের সব স্তরে তৃতীয় লিঙ্গের মানুষদের প্রতি ইতিবাচক দৃষ্টিভঙ্গি সৃষ্টি ও সচেতনতার বার্তা পৌঁছে দিতে তাদের নিয়ে এই আয়োজন করা হয়েছে। এ ধরনের কার্যক্রম অব্যাহত থাকবে বলে জানিয়েছেন তিনি।

মোয়াজ্জেম হোসেন

কলাপাড়া

নিউজটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন




© All rights reserved © crimeseen24.com-2024
Design By MrHostBD