বুধবার, ২৫ মার্চ ২০২৬, ০৪:৪২ পূর্বাহ্ন

সর্বশেষ সংবাদ :
কলাপাড়ায় আগাম ঈদ উদযাপন করছে  ৮ গ্রামের ১০ হাজার মানুষ কলাপাড়ায় অদম্য-৯৭ ব্যাচের ইফতার অনুষ্ঠিত কুয়াকাটায় মানববন্ধনের জেরে শ্রমিক দল নেতাকে হত্যাচেষ্টা, পটুয়াখালীর কালাইয়াতে বিপুল পরিমাণ মাদক ও বার্মার সুল্কফাকি দেওয়া চোরাই সুপারি জব্দ ঢাকা দোহা থানার চাঞ্চল্যকর হত্যা মামলার পলাতক আসামী রিয়াজুল র‌্যাবের হাতে গ্রেপ্তার মেহেন্দিগঞ্জে ঈদ উপলক্ষে প্রধানমন্ত্রীর পক্ষ থেকে অর্থ বিতরন বিতরণ পটুয়াখালীর গলাচিপায় চাঁদার দাবিতে খেয়াঘাটে হামলা-ভাঙচুর, অর্থ লুটপাট আসন্ন পবিত্র ঈদঁউল ফিতর উপলক্ষে নিত্য প্রয়োনিয় পন্যর দাম স্থিতিশীল ও পরিবহন খাত নিয়ন্ত্রণ রাখতে র‌্যাব ৮ এর অভিযান বরিশাল সিটি কর্পোরেশনের ৫ম প্রশাসক বিলকিস জাহান শিরিনকে ছাত্রদলের ফুলেল শুভেচ্ছা ঈদ-উল-ফিতর উপলক্ষে খাদ্য সামগ্রী বিতরণ করেছে বরিশাল বেসরকারি সার্ভেয়ার এসোসিয়েশন অনৈতিক ভিডিও ভাইরলের ঘটনায় খেপুপাড়া  বালিকা মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক বরখাস্ত কলাপাড়ায় ১৪ হাজার টাকার জাল নোটসহ যুবক গ্রেফতার লৌহ শ্রমিকদল বরিশাল মহানগর ৪ নং পলাশপুর শাখার ইফতার অনুষ্ঠিত ছাত্রদল বিএম কলেজ শাখার ইফতার মাহফিল দারিদ্র্য বিমোচনে যাকাতের ভূমিকা শীর্ষক সেমিনার অনুষ্ঠিত
বরিশালের গৌরনদীতে ননদ-ভাবিকে পিটিয়ে আহত

বরিশালের গৌরনদীতে ননদ-ভাবিকে পিটিয়ে আহত

Sharing is caring!

শামীম আহমেদ ঃ
জমি নিয়ে বিরোধের জেরধরে ননদ-ভাবিকে পিটিয়ে গুরুত্বর আহত করা হয়েছে। আহতদের
উদ্ধার করে হাসপাতালে ভর্তি করা হয়েছে। এ ঘটনায় থানায় লিখিত অভিযোগ দায়ের করা
হয়েছে। ঘটনাটি বরিশালের গৌরনদী উপজেলার খাঞ্জাপুর ইউনিয়রের ব্রাহ্মনগাও এলাকার।

হাসতাপালে চিকিৎসাধীন ওই এলাকার মৃত সামসুল হক সরদারের মেয়ে নারগিস আক্তার
অভিযোগ করে বলেন, বসতবাড়ির প্রায় ৪০ শতক জমি নিয়ে চাচা করিম সরদার ও সিরাজ
সরদারের সাথে আমাদের বিরোধ রয়েছে। এ নিয়ে ২ জুন থানায় সালিশ বৈঠক হয়েছে।

সালিশের সিদ্ধান্ত অমান্য করে জোরপূর্বক জমি দখল করার জন্য পাঁয়তারা চালাচ্ছিলো
চাচারা। এজন্য গত ১৩ জুন বিরোধীয় জমি নিয়ে আদালতে মামলা করলে আদালত থেকে
১৪৪ ধারা জারি করা হয়।

এতে ক্ষিপ্ত হয়ে আমার চাচা করিম সরদার, সিরাজ সরদার
চাচাতো ভাই মিরাজ ও শাহাদাত সরদার শনিবার সকালে আমাকে পিটিয়ে গুরুত্বর আহত
করে। এসময় আমাকে রক্ষায় এগিয়ে আসলে ভাবি ফাতেমা আক্তারকেও পিটিয়ে আহত করা
হয়। বর্তমানে আমরা হাসপাতালে চিকিৎসাধীন রয়েছি।

তিনি আরও বলেন, আমার
একটা মাত্র ভাই। সে প্রবাসে রয়েছে। আমি, ভাইয়ের স্ত্রী ও দুইটি শিশু বাড়িতে থাকি।

চাচা এবং চাচাতো ভাইয়েরা আমাদের অত্যাচার করে বাড়ি থেকে বিতারিত করতে চায়।

আমরা এ ঘটনার বিচার চাই। অভিযোগ অস্বীকার করে করিম সরদার বলেন, মারামারির কোন
ঘটনা ঘটেনি। বাড়ির মহিলাদের সাথে ঝগড়া হয়েছে। তাছাড়া জমির দলিল এবং রেকর্ড
আমাদের নামে। গৌরনদী মডেল থানার ওসি (তদন্ত) মোঃ মাজহারুল ইসলাম জানান,
অভিযোগ পেয়েছি। তদন্ত করে ব্যবস্থা নেওয়া হবে।

শামীম আহমেদ
বরিশাল,

নিউজটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন




© All rights reserved © crimeseen24.com-2024
Design By MrHostBD